Masum & Mayada

Masum & Mayada Male

12/10/2026

এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি,
যেখানে চারপাশে সব আছে, কিন্তু কোথাও শান্তি নেই।

নিজের দিকে তাকালে মনে হয় — আমি যা হতে চেয়েছিলাম, তার কিছুই হতে পারিনি। যা করতে চেয়েছিলাম, তার কিছুই করা হয়নি। আয়নার সামনে দাঁড়ালে নিজের চোখেই নিজেকে অচেনা লাগে। মনে হয়, আমি নিজেকেই হতাশ করছি সবচেয়ে বেশি।

আর অন্যের দিকে তাকালে মনে হয় —
আমাকে নিয়ে কেউ সন্তুষ্ট না।
পরিবারের আশা পূরণ করতে পারিনি, বন্ধুদের মতো হতে পারিনি, যাকে ভালোবেসেছি তার মনের মতো হতে পারিনি। সবার চোখে আমি কোথাও না কোথাও কম পড়ে যাচ্ছি।

আমি মাঝখানে আটকে আছি।

না পারছি নিজের মতো করে বাঁচতে, না পারছি অন্যের মনের মতো হতে। না পারছি সব ছেড়ে চলে যেতে, না পারছি সব সহ্য করে থেকে যেতে।

সবাই ভাবে আমি ভালো আছি, কারণ আমি বলি "ভালো আছি"।
কিন্তু সত্যিটা হলো, আমি এমন এক সময়ের ভেতর দিয়ে যাচ্ছি যেখানে প্রতিদিন নিজের সাথেই নিজের যুদ্ধ করতে হয় —
আর সেই যুদ্ধে আমি রোজ একটু একটু করে হেরে যাচ্ছি।

— কলমের ছোঁয়া

07/10/2026

❤️

07/10/2026

❤️‍🩹

07/10/2026

😅❤️‍🩹

07/10/2026

রিয়াদুস সলেহীন, হাদিস নম্বরঃ ১০৬৬ (আন্তর্জাতিক নম্বরঃ ১০৫৯)

অধ্যায়ঃ ৮/ বিভিন্ন নেক আমলের ফযীলত প্রসঙ্গে (كتاب الفضائل)

(189) بَابُ فَضْلِ الْمَشْيِ إِلَى الْمَسَاجِدِ

وَعَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم، قَالَ: «أَلاَ أَدُلُّكُمْ عَلَى مَا يَمْحُو اللهُ بِهِ الخَطَايَا، وَيَرْفَعُ بِهِ الدَّرَجَاتِ؟» قَالُوا: بَلَى يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم ؟ قَالَ: «إِسْبَاغُ الوُضُوءِ عَلَى المَكَارِهِ، وَكَثْرَةُ الخُطَا إلَى المَسَاجِدِ، وَانْتِظَارُ الصَّلاَةِ بَعْدَ الصَّلاَةِ، فَذَلِكُمُ الرِّبَاطُ، فذَلِكُمُ الرِّبَاطُ». رواه مسلِم

১৮৯: মসজিদে যাওয়ার ফযীলত

৭/১০৬৬। আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (একদা সমবেত সহচরদের উদ্দেশ্যে) বললেন, “তোমাদেরকে এমন একটি কাজ বলে দেবনা কি, যার দ্বারা আল্লাহ গোনাহসমূহকে মোচন করে দেবেন এবং (জান্নাতে) তার দ্বারা মর্যাদা বৃদ্ধি করবেন?” তাঁরা বললেন, ’অবশ্যই, হে আল্লাহ রাসূল!’ তিনি বললেন, “(তা হচ্ছে) কষ্টকর অবস্থায় পরিপূর্ণরূপে ওযু করা, অধিক মাত্রায় মসজিদে গমন করা এবং এক ওয়াক্তের নামায আদায় করে পরবর্তী ওয়াক্তের নামাযের জন্য প্রতীক্ষা করা। আর এ হল প্রতিরক্ষা বাহিনীর মত কাজ, এ হল প্রতিরক্ষা বাহিনীর মত কাজ।” (মুসলিম) [1]

নোটঃ [1] মুসলিম ২৫১, তিরমিযী ৫১, নাসায়ী ১৪৩, আহমাদ ৭১৬৮,৭৬৭২,৭৯৩৫,৭৯৬১,৯৩৬১, মুওয়াত্তা মালিক ৩৮৬

(189) Chapter: The Excellence of Proceeding towards the Mosque Walking

1066. Abu Hurairah (May Allah be pleased with him) reported:
The Messenger of Allah (ﷺ) said, "Shall I not tell you something by which Allah effaces the sins and elevates the ranks (in Jannah)." The Companions said: "Yes (please tell us), O Messenger of Allah." He said, "Performing the Wudu' properly in spite of difficult circumstances, walking with more paces to the mosque, and waiting for the next Salat (prayer) after a observing Salat; and that is Ar-Ribat, and that is Ar-Ribat."

[Muslim].

Commentary: This Hadith has already been mentioned. It has been repeated here to show that meticulous care in respect of purification, Salat and worship is akin to Jihad for the sake of Allah, and fight against the enemy in the battlefield. See the commentary on Hadith No.1030.

হাদিসের মানঃ সহীহ

07/10/2026

`রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন;`
​আল্লাহপাক বলেন: আমি আমার বান্দার জন্য দুটি ভয় এবং দুটি নিরাপত্তা একসাথে রাখব না, যে ব্যক্তি দুনিয়াতে আমাকে ভয় করবে, আমি তাকে কিয়ামতের দিন নিরাপদ রাখব, আর যে দুনিয়াতে আমার শাস্তি থেকে নিজেকে নিরাপদ ভাববে, কিয়ামতের দিন আমি তাকে ভয়ের মধ্যে রাখব!
> ​[সহীহ-ইবনে হিব্বান]

07/10/2026
07/10/2026

⚪ দোয়া কবুলের গল্প ⚪

প্রায় তিন বছর আগে আমি জীবনের সবচেয়ে ভয়াবহ আর কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছিলাম। মানসিকভাবে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম যে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। একদম চুপচাপ হয়ে গিয়েছিলাম। দিন আর রাতের কোনো পার্থক্যই তখন বুঝতে পারতাম না।
সে সময় আমি এক জিনিসকে আঁকড়ে ধরেছিলাম, নিয়মিতভাবে দুরুদে ইব্রাহীম পড়া। দিন হোক বা রাত, প্রতিটি মুহূর্তে আমি দুরুদে ইব্রাহীম পড়তাম।
আল্লাহর শপথ! সেই মাসেই আল্লাহ আমার সকল বিপদ দূর করে দিলেন, সাথে মানসিক অশান্তিও দূর করে দিলেন। আর আজও আমি আমার জীবনে সেই দু'আর বরকত আর প্রভাব দেখতে পাই।
আলহামদুলিল্লাহ—সমস্ত প্রশংসা অফুরন্ত, অন্তহীনভাবে কেবল আল্লাহর জন্যই।

"পরিমার্জিত - তাইয়্যেবাহ"

দুরুদে ইব্রাহীম এর তাৎক্ষণিক ফলাফল আমি সবচেয়ে বেশি পেয়েছি। আমার সাথে আজ পর্যন্ত এমন হয়নি যে, হঠাৎ খুব বিপদে পড়েছি বা কোনো সমস্যায়; তখন দূরুদে ইব্রাহীম পড়েও বিপদ থেকে উদ্ধার হইনি। দূরুদে ইব্রাহীম সত্যিই অনেক পাওয়ারফুল আমল।
:
✍️Tayyebah-তাইয়্যেবাহ

07/10/2026

*হে বোন জান্নাত পেতে চান?*🩷✨

07/10/2026

*দরূদ*✨
*আল্লাহুমা সল্লি ওয়া সল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ🤍🎀*
*ইস্তেগফার✨*
*আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল ক্বইয়্যুম ওয়া আতুবু ইলাইহি*🤍🎀

Address

House:32/2, Road:3, Shaymoli
Dhaka
1207

Telephone

+8801755066652

Website

Alerts

Be the first to know and let us send you an email when Masum & Mayada posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Masum & Mayada:

Shortcuts

Share

Category