Dhanmondi Organic House

Dhanmondi Organic House We sell organic fruits,veg and fertilizers. Home delivery is possible only inside dhaka city

ইউরোপ আমেরিকায় যা নিষিদ্ধ বাংলাদেশে তার মহা উৎসব!প্রসঙ্গ: ভিয়েতনামি শোল🇻🇳 🇺🇸 আমেরিকা:যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য যেমন- ...
22/08/2026

ইউরোপ আমেরিকায় যা নিষিদ্ধ বাংলাদেশে তার মহা উৎসব!
প্রসঙ্গ: ভিয়েতনামি শোল🇻🇳

🇺🇸 আমেরিকা:
যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য যেমন- আরাকানসাস, ফ্লোরিডা, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, ভার্জিনিয়াসহ প্রায় ১৩টিরও বেশি রাজ্যে ভিয়েতনামি শোল মাছ বা স্নেকহেড (Snakehead) প্রজাতির জীবন্ত মাছ রাখা, আমদানি এবং চাষ করা সম্পূর্ণ নিষিদ্ধ।

🇪🇺 ইউরোপ:
ইউরোপীয় ইউনিয়নের (EU) অন্তর্ভুক্ত ২৭টি দেশের সবকটিতেই ভিয়েতনামি শোল বা স্নেকহেড (Snakehead) মাছের আমদানি, বাণিজ্যিক চাষ এবং উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত করার ওপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। ইউরোপীয় কমিশন এই মাছটিকে পরিবেশের জন্য একটি মারাত্মক হুমকি বা "আক্রমণাত্মক বিদেশি প্রজাতি" (Invasive Alien Species) হিসেবে তালিকাভুক্ত করেছে।
ইউরোপের যে সকল প্রধান দেশে এই নিষেধাজ্ঞা সবচেয়ে কঠোরভাবে কার্যকর করা হয়, সেগুলো হলো:
জার্মানি, ফ্রান্স, স্পেন, ইতালি, নেদারল্যান্ডস, বেলজিয়াম, চেক প্রজাতন্ত্র (Czechia), স্লোভাকিয়া, পোল্যান্ড ইত্যাদি।

🇬🇧UK-তেও নিষিদ্ধ:
ইউরোপীয় ইউনিয়নের বাইরে থাকা যুক্তরাজ্য (UK)-তেও পরিবেশগত ঝুঁকির কারণে এই মাছের বাণিজ্যিক আমদানি ও চাষের ওপর কঠোর আইনি বিধি-নিষেধ রয়েছে।

নিষেধাজ্ঞার মূল কারণসমূহ:

১. আক্রমণাত্মক স্বভাব: ভিয়েতনামি শোল মাছ অত্যন্ত রাক্ষুসে প্রকৃতির, প্রচণ্ড খাদক এবং জলজ পরিবেশের শীর্ষ শিকারী।

২. স্থানীয় প্রজাতির ক্ষতি: এরা স্থানীয় অন্যান্য মাছ, ডিম, পোনা, উভচর প্রাণী ও জলজ জীব খেয়ে ফেলে এবং তাদের বংশ বিস্তার মারাত্মকভাবে ব্যাহত করে।

৩. টিকতে পারার ক্ষমতা: এরা ফুলকার পাশাপাশি বাতাস থেকেও অক্সিজেন নিতে পারে এবং ডাঙায় শুষ্ক পরিবেশেও কিছুদিন বেঁচে থেকে অন্য জলাশয়ে চলে যেতে পারে।

৪. ঠাণ্ডা আবহাওয়ায় টিকে থাকার ক্ষমতা: ভিয়েতনামি শোল তীব্র শীতের মধ্যেও ঠাণ্ডা পানিতে খুব সহজেই বেঁচে থাকতে এবং বংশবৃদ্ধি করতে পারে।
৫. জীববৈচিত্র‍্যের হুমকি: ইউরোপের স্থানীয় নদী ও লেকের বাস্তুসংস্থান (Ecosystem) এবং অন্যান্য দেশীয় মাছের অস্তিত্ব সংকট।

এসব কারণেই ইউরোপ, আমেরিকা এবং UK-তে ভিয়েতনামি শোল আমদানি, চাষ, ক্রয়-বিক্রয় এমনকি সখের অ্যাকোয়ারিয়ামে পোষার উপরও কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

🇧🇩বাংলাদেশ পরিস্থিতি:
ইউরোপ, আমেরিকা এবং UK-তে ভিয়েতনামি শোল কঠোরভাবে নিষিদ্ধ হলেও ময়মনসিংহ, বগুড়া, যশোর এবং কুমিল্লা জেলাকে কেন্দ্র করে বাংলাদেশে সরকারি গবেষণা ও বেসরকারি বাণিজ্যিক পর্যায়ে ব্যাপকভাবে ভিয়েতনামি শোল মাছের চাষ ও পোনা উৎপাদন হচ্ছে। কৃত্রিম প্রজনন ও কমার্শিয়াল ফিড (ভাসমান খাবার) খাওয়ানোর সুবিধার কারণে এই জেলাগুলোর হ্যাচারি ও খামারগুলোতে এটি বেশ জনপ্রিয়।

ফলাফল:
মূলত এখান থেকেই সারা বাংলাদেশে প্রান্তিক পর্যায়ে এই ভিয়েতনামি শোলের পোনা সরবরাহ করা হচ্ছে এবং ব্যাপকভাবে চাষ হচ্ছে। দ্রুত বৃদ্ধি, মৃত্যু হার কম, আকারে দেশি শোলের চেয়ে অনেক বড় হওয়ায় লাভ বেশি। তাই চাষীরা এর দিকেই ছুটছে। আর প্রতি বছরই বন্যা প্লাবনে পুকুর ঘের তলিয়ে যাওয়ায় এই ভিয়েতনামি রাক্ষস আগ্রাসী মনোভাব নিয়ে চেঙ্গিস খানের মতো দখল নেয় আমাদের এতিম ও অসহায় "প্রাকৃতিক জলাশয় তথা প্রকৃতির"।

কিন্তু কেনো? এর কৈফিয়ৎ কে দেবে?

#ভিয়েতনামী_শোল_মাছ

09/08/2026
09/08/2026

Italian herbs rosemary.

প্রায় ১ হাত লম্বা। দেখতেও চমৎকার।
20/05/2026

প্রায় ১ হাত লম্বা। দেখতেও চমৎকার।

আম দেখলেই মন ভরে যায়। যেমন লম্বা তেমন কালার। জাতটা কি কেউ চিনতে পারছেন??
15/05/2026

আম দেখলেই মন ভরে যায়। যেমন লম্বা তেমন কালার।
জাতটা কি কেউ চিনতে পারছেন??

কালার দেখেন।
13/05/2026

কালার দেখেন।

জামালপুরের মেলান্দহে যা ঘটেছে, সেটা শুধু অন্যায় নয়—এটা সরাসরি কৃষকের গলায় ছুরি ধরার মতো অপরাধ।চাঁদা না দেওয়ায় ৩টি স...
11/03/2026

জামালপুরের মেলান্দহে যা ঘটেছে, সেটা শুধু অন্যায় নয়—এটা সরাসরি কৃষকের গলায় ছুরি ধরার মতো অপরাধ।

চাঁদা না দেওয়ায় ৩টি সেচ পাম্পের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে! এর ফলে প্রায় ১৫০ বিঘা জমির বোরো ধান এখন শুকিয়ে মরার পথে। যারা নিজের ঘাম ঝরিয়ে ফসল ফলায়, তাদের কাছ থেকেই আবার চাঁদা দাবি—এর চেয়ে লজ্জাজনক আর কী হতে পারে?

কৃষকরা চার বছর আগে নিজেদের টাকায় বৈধ মিটার বসিয়েছে। তারপরও যদি কিছু অসাধু লোক বা প্রভাবশালী চক্র জোর করে সংযোগ কেটে দেয়, তাহলে এটা শুধু চাঁদাবাজি নয়—এটা কৃষকের বিরুদ্ধে সরাসরি ষড়যন্ত্র।

দেশে কৃষি নিয়ে বড় বড় কথা বলা হয়, কিন্তু মাঠে কৃষককে এভাবেই অপমান আর নির্যাতনের শিকার হতে হয়। যারা এই অন্যায়ের সাথে জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তি দিতে হবে। নাহলে এর দায় এড়াতে পারবে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষও।

কৃষকের ঘাম শুকিয়ে গেলে দেশের ভবিষ্যৎও শুকিয়ে যাবে—এটা যেন সবাই মনে রাখে।

আলহামদুলিল্লাহ ভালো ফলন হয়েছে। জাত :কাঞ্চন 🥒 বয়স ৮০ মতো হবে।
11/03/2026

আলহামদুলিল্লাহ ভালো ফলন হয়েছে।
জাত :কাঞ্চন 🥒 বয়স ৮০ মতো হবে।

জমিতে আলুর কেজি এবার ৭/৮ টাকা। একজন ভিক্ষুকও খুশিমনে ৮টাকা ভিক্ষা নেবে না। গতবার ছিল ১০/১২ টাকা জমিতে। মরে ভূত হয়েছে গতব...
06/03/2026

জমিতে আলুর কেজি এবার ৭/৮ টাকা। একজন ভিক্ষুকও খুশিমনে ৮টাকা ভিক্ষা নেবে না। গতবার ছিল ১০/১২ টাকা জমিতে। মরে ভূত হয়েছে গতবার কৃষক। এবার বাকিটুকুও মরবে। গতবার অত্যাধিক কম দাম হওয়ায় সবাই মনে করেছে এবার দাম বাড়বে। আবার সবাই ঝাঁপিয়ে পড়েছিল আলু চাষে।

যুদ্ধের দামামায় পানির দামে বাজারে আলু পাওয়া যাবে। ক্রেতা বাঁচবে। কিন্তু কৃষককে বাঁচাবে কে? এমন অভাগা দেশ, যেখানে কোনো প্ল্যান প্রোগ্রাম নেই। নেই কো-অর্ডিনেশন। নেই সুষ্ঠু বাজার ব্যবস্থা। সবাই সবার স্বার্থ দেখে। কিন্তু কৃষকের বেলায় কেউ নেই। গ্রামে দেখলাম মাতম চলছে আলু চাষিদের।

আলহামদুলিল্লাহ তাল বেগুন চাষ ৫০ শতক
26/02/2026

আলহামদুলিল্লাহ তাল বেগুন চাষ ৫০ শতক

Address

Mitaly Road, Zigatola, New Road
Dhaka
1209

Opening Hours

Monday 09:00 - 12:00
13:00 - 22:00
Tuesday 09:00 - 17:00
18:00 - 22:00
Wednesday 09:00 - 17:00
18:00 - 22:00
Thursday 09:00 - 17:00
18:00 - 22:00
Friday 09:00 - 17:00
18:00 - 12:00
Saturday 09:00 - 17:00
18:00 - 12:00
Sunday 09:00 - 17:00
18:00 - 15:00

Telephone

+8801308097621

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dhanmondi Organic House posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dhanmondi Organic House:

Shortcuts

Share