07/05/2026
আসছে কুরবানির ঈদ! এই আধুনিক সময়ে হাটে যাওয়ার তুমুল ঝক্কি ঝামেলা আর কাড়ি কাড়ি মাল্টি ভিটামিন ঔষধ গেলা গরু কেনার হাত থেকে খানিকটা স্বস্তি দিতে সানশাইন ক্যাটেল এন্ড এগ্রো নিয়ে এসেছে নিজস্ব খামারে প্রতিপালন করা গরু।
সানশাইন ক্যাটেল এন্ড এগ্রো গ্রাহকদের কুরবানির নিয়্যতের আবেগটুকু বোঝে - এজন্যই এবারের কুরবানীর ঈদ উপলক্ষে আমরা বিজ্ঞানভিত্তিক খাদ্য ব্যবস্থাপনায় লালন-পালন করা গরু আপনাদের জন্য নিয়ে এসেছি, আলহামদুলিল্লাহ!
আমাদের গরুগুলো যা খাওয়ানো হয়েছে:
কাঁচা ঘাস
ধানের খড়
ভুট্টা ভাঙা
সয়াবিনের খইল
গমের ভুষি
খেসারির ডাল
কুঁড়া
ডাবলি
ছোলার ভুসি ইত্যাদি।
আমাদের গরু হয়তো বাজারের অন্যান্য গরুর মত বেলুনাকৃতির থলথলে মাংসের গরু হবে না, কিন্তু মানের ক্ষেত্রে কোন ছাড় নয়! গরুকে কোনরকমের হরমোন/স্টেরয়েড দেয়া হয়নি। এছাড়াও আপনি পাচ্ছেন কৃমি ও রোগমুক্ত এবং ভ্যাক্সিনেটেড সুস্থ সবল কুরবানীর দেশি/দেশি ক্রস গরু, ইন শা আল্লাহ। বিশেষ আকর্ষণ হিসেবে পকেট সাইজ এলবিনো বা গোলাপি মহিষ তো থাকছেই!
আমাদের এই ঢাকা শহরে কুরবানীর গরু কেনার পর আবার অন্য এক ঝামেলা শুরু হয়। বাজার থেকে বাড়ি অবধি আনা, আবার কিছুদিন বাড়িতে রেখে তার যত্নআত্তি ও খাওয়া দাওয়া করানো এক বিশাল মহাযজ্ঞ।
আলহামদুলিল্লাহ, এক্ষেত্রে সানশাইন ক্যাটেল এন্ড এগ্রো এর কাস্টমারদের দুশ্চিন্তার একদম কিছু নেই। আপনার প্রি-অর্ডার কৃত গরুটিকে ঈদের দুইদিন আগে আপনার বাসায় পৌঁছে দিয়ে আসব আমরা ইন শা আল্লাহ। এছাড়া হাশিলের ৫% চার্জটাও দিতে হচ্ছে না আপনাদের।
আর কেউ যদি কুরবানীর গরুটি নিজ হাতে নেড়েচেড়ে, দেখে শুনে কিনতে চান; তাহলে চলে আসতে পারেন আমাদের খামারে। গরু পছন্দের সাথে সাথে আমাদের গরুগুলো কিভাবে লালিত হচ্ছে আর কি খাচ্ছে-দাচ্ছে সেটাও না হয় নিজেই দেখে আসলেন। ভেজাল আর অসততার ভীড়ে আপনার কুরবানীর গরুটি হোক আপনার নিয়্যতের মতই খাঁটি!
ছবি দেখে প্রাথমিক ভাবে কিছুটা ধারণা করে এরপর প্রয়োজনে ঢাকার হাজী ক্যাম্পের পাশেই অবস্থিত আমাদের খামার থেকে গরু দেখে কিনতে পারবেন। অল্প কয়েকটি গরুর ছবি দেয়া হল কিন্তু আমাদের খামারে আছে বিভিন্ন বাজেটের গরুর বিরাট কালেকশন আলহামদুলিল্লাহ।
আমাদের খামারের ঠিকানা:
শেড ১: টেকপাড়া, দোবাদিয়া সাইনবোর্ড, উত্তরখান, উত্তরা, ঢাকা
শেড ২: ধার্মিক পাড়া, কোনাপাড়া, ডেমরা (গ্রীন বনশ্রী সংলগ্ন), ঢাকা
যোগাযোগ: ০১৭৬৬-৩১৭৯৬৫ /
০১৭১০-৩২৮০০৯
আপনার পছন্দের গরুটি ইনবক্সে অথবা আমাদের হটলাইন নম্বরে অর্ডার করতে পারবেন।
ধন্যবাদান্তে,
সানশাইন ক্যাটেল এন্ড এগ্রো