11/03/2026
আসসালামু আলাইকু আপু ও ভাইয়ারা কেমন আছেন সবাই।রোজা কেমন কাটছে আপনাদের। অনেক আপুরা আমাকে নক দিচ্ছেন পেজে কেন কাজ করছিনা।আপনরা যারা পেজ খুলবেন বা খুলেছেন আমার একটা পরামর্শ থাকবে কখনোই আত্নীয় স্বজন ,বন্ধু বান্ধব ,ভাই বোন ,ছেলে মেয়ে,কাউকে রিকোয়েস্ট করবেন না আপনার পেজে ফলো দেয়ার জন্য।এরা আপনার ভিডিও দেখবে ,কিন্তু কখনোই লাইক,কমেন্ট করবেনা।এতে করে আপনার পেজের বারোটা বাজবে।কারণ ভিডিও দেখে লাইক কমেন্ট না করলে রিচ কমে যায়।দরকার নাই এই কয়েকজনের লাইক কমেন্ট এর।আপনি ভালো কনটেন্ট বানালে এমনেই দেখবেন সবাই দেখবে।ভবিষ্যতে আবার যদি কখনো পেজ খুলি। তখন আবার আপনাদের সাথে যুক্ত হবো।সবার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো। আলহামদুলিল্লাহ! রান্নার এই পেজটা বন্ধ করার খুব ভালো একটা উত্তম ডিসিশন ছিলো আমার জন্য।আমি মনিটাইজেশন পেয়েও পেজে কাজ করছিনা।এখন মনে হচ্ছে এতোদিন শুধু শুধু অনেক সময় নষ্ট করেছি।আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।অগ্রিম ঈদ মোবারক সবার জন্য।