Evening Munch

Evening Munch শতভাগ হালাল, মুখরোচক, মানসম্মত ও পরিচ্ছন্ন খাবার পরিবেশন করা আমাদের ঈমানী দায়িত্ব।

21/12/2025

কিভাবে চিনবেন আসল সয়া সস?সেদিন পাইকারী দোকানে গিয়েছি মুদি বাজার করতে। সয়া সস চাইতেই ধরায় দিলো ১ লিটারের বোতল একটা। জিজ্ঞ...
25/11/2025

কিভাবে চিনবেন আসল সয়া সস?

সেদিন পাইকারী দোকানে গিয়েছি মুদি বাজার করতে। সয়া সস চাইতেই ধরায় দিলো ১ লিটারের বোতল একটা। জিজ্ঞাসা করলাম দাম কতো? বলে ১০০ টাকা। আমি বললাম, আসল টা দেন। উনি নিয়ে আসলেন, সেইম বোতল, সেইম লিখা, কালার ও ডিজাইনও প্রায় একই। জিজ্ঞাসা করলাম এটার দাম কতো? বলে ২৮০ টাকা। 😳 ব্যাবধান টা অবশ্যই চোখে পড়ার মতো। পাইকারী দামেই এতো ফারাক মানে জিনিসের মান ও গুণেও বিস্তর ফারাক। বললাম এটাই দেন, মানের সাথে আপোষ করার প্রশ্নই আসেনা। সত্যি বলতে বাংলাদেশের ফুড বিজনেসের বাস্তবতা ও চ্যালেঞ্জ হচ্ছে কোয়ালিটি সম্পন্ন উপকরণ দিয়ে প্রস্তুতকৃত জিনিস আপনি কমে বেচতে পারবেন না। আপনার প্রতিদ্বন্দ্বী এই যে ১০০ টাকার সস টা এনে আপনার চাইতে প্রাইজে কম্পিটিটিভ এডভান্টেজ পাবে এবং দিনশেষে ক্রেতাদের মধ্য থেকেই কথা উঠবে যে ওরা একই জিনিস কমে দিচ্ছে অথচ আপনি দিচ্ছেন বেশী দামে তখন সেল্ফ কনফিডেন্স টা ধরে রাখা কঠিন হয়ে যাবে আপনার জন্য। আলহামদুলিল্লাহ, আমরা বিশ্বাস করি আপনাকে মানসম্মান, স্বাস্থ্যকর, শতভাগ হালাল, সুস্বাদু ও রুচিশীল খাবার পরিবেশন করা আমাদের নৈতিক ও ঈমানী দায়িত্ব। আর, এরই ধারাবাহিকতায় আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি গতানুগতিকতার বাইরে গিয়েও কিভাবে ক্রেতাসাধারণকে কম দামে ভেজালমুক্ত ভালো খাবার পরিবেশন করা যায়। আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ ঠকবেন না।

ও হ্যাঁ!! আসল সয়া সস কিভাবে চিনবেন বলে দিই। এই যে সসের বোতলের লাল মুখের নিচেই সাদা বর্ডার আছে, এটাই আসল সস। আর যেটার মুখ ও নিচের অংশ পুরোটাই লাল সেটা নকল বা কপি করা। আশা করি সয়া সস কেনার সময় সতর্ক থাকবেন।

আপনাদের সুস্থতা কামনায়।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Evening Munch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share