Flavourex bd

Flavourex bd Food prepared in a completely clean and improved environment is very important for your health.
(5)

27/09/2026

কাজকে ভালোবাসলে তাঁর মাঝে ক্লান্তি আসে না বরং ভালোবাসা দ্বিগুন হয়েই ধরা দেয় সেখানে।কিন্তু....একবার বিরক্ত হয়ে পরলে আর সে কাজে ফেরা প্রায় অসম্ভব, ওটা কেবল করতে হয় বলেই রোজকার রুটিং মতো।পালন করা।রান্নাটাও আমার মায়ার একটা অংশ.....

মায়ের হাতের যত্নে তৈরি হয় প্রতিটা স্বাদ। ছোটবেলার সেই চেনা ঘ্রাণ, আপনজনের ভালোবাসার পরশ - সবকিছু মিশে আছে Flavurex BD-...
26/09/2026

মায়ের হাতের যত্নে তৈরি হয় প্রতিটা স্বাদ। ছোটবেলার সেই চেনা ঘ্রাণ, আপনজনের ভালোবাসার পরশ - সবকিছু মিশে আছে Flavurex BD-এর প্রতিটি আচারে।
এক চামচ আচার, জমে যাক খাবার, আর সাথে জমুক প্রিয়জনের সাথে আড্ডা আর ভালোলাগার মুহূর্তগুলো।

26/09/2026

শীতের আমেজের আয়োজন মানেই পিঠা পুলির সমাহার।আমার এলাকা মাদারীেুরে এটাকে বলা ঝুরি কাটা পিঠা।একে ভাজা হয় শুকনা তাওয়াতে।আপনার এলাকায় এর নাম কি?

নতুনত্ব আসুক ভাবনাতে,নতুনত্ব আসুক কাজে।তবে নতুনত্ব না আসুক আমাদের নীতি ও আদর্শে। নীতি ও আদর্শের জায়গাতে পরিবর্তন আনলে যত...
25/09/2026

নতুনত্ব আসুক ভাবনাতে,নতুনত্ব আসুক কাজে।তবে নতুনত্ব না আসুক আমাদের নীতি ও আদর্শে। নীতি ও আদর্শের জায়গাতে পরিবর্তন আনলে যতোই নতুনত্ব থাকুক কাজে আর দক্ষতায় আস্হ্যা হারাবে সবাই।যা কিছু সুন্দর আমরা তা গ্রহন করতে পারি আর যা কিছু অপছন্দ বা অসুন্দর(যেটা আমরা নিজেদের মাপকাঠিতে বানাই)তা থেকে দুরত্ব হোক।

তবে বিশেষ দিনে বিশেষ আয়োজন আর নতুনত্ব আমাদের সবার পছন্দের।

বিয়েবাড়িতে বা কোনো অনুষ্ঠানে আগে পিঠার  ডালা সাজিয়ে দেওয়াটা ছিল একটা আলাদা রেওয়াজ  ও আন্তরিকতা। এখন ব্যস্ত জীবনে সে...
24/09/2026

বিয়েবাড়িতে বা কোনো অনুষ্ঠানে আগে পিঠার ডালা সাজিয়ে দেওয়াটা ছিল একটা আলাদা রেওয়াজ ও আন্তরিকতা।

এখন ব্যস্ত জীবনে সেই সময়, সেই আয়োজন করাটা কঠিন হয়ে গেছে, কিন্তু ঐতিহ্যটা তো হারাতে দেওয়া যায় না।
তাই Flavurex BD নিয়ে এলো পিঠা কম্বো প্যাকেজ - একদম সাজানো-গোছানো, উপহার দেওয়ার মতো সুন্দরভাবে প্যাকেজিং করা।

আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময়, মেহমান আসার আগে, বা বিয়ের অনুষ্ঠানে , এই কম্বোটা হতে পারে আপনার সবচেয়ে সহজ আর আন্তরিক পছন্দ।
হরেক রকমের ঘরে তৈরি পিঠা, একসাথে, একদম আসল স্বাদে।
আপনি চাইলে যে কোন পিঠা আপনার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন ইনশাআল্লাহ ।

আমরা যে কাজ মোহ নিয়ে করি তার ঘোর একটা সময় কেটে যায়,স্বার্থ উদ্ধার হলে বা সেখান থেকে স্বার্থ উদ্ধার সম্ভব না হলে।আমরা যদি...
24/09/2026

আমরা যে কাজ মোহ নিয়ে করি তার ঘোর একটা সময় কেটে যায়,স্বার্থ উদ্ধার হলে বা সেখান থেকে স্বার্থ উদ্ধার সম্ভব না হলে।আমরা যদি মায়া ভালোবাসার বন্ধনে নিজের কাজের প্রতিষ্ঠা করি তবে সেখানে ব্যর্থ হলে বা কেউ পাশে না রইলেও আমার সে কাজে আনন্দ রইবে।কারন কাজটা আমার আবেগের সাথে নিজের আত্মার সাথে জড়িত রয়, সন্তানের মতো করেই ভালোবাসায়।

আপনারও কি তাই ইচ্ছে পরিবারের সাথে ভালোবাসায় আর সুস্হ্যতায় কাটুক প্রতিটাক্ষন?প্রতিটা বিকেল আরো একটু স্পেশাল চাচ্ছি,প্রতিট...
23/09/2026

আপনারও কি তাই ইচ্ছে পরিবারের সাথে ভালোবাসায় আর সুস্হ্যতায় কাটুক প্রতিটাক্ষন?

প্রতিটা বিকেল আরো একটু স্পেশাল চাচ্ছি,প্রতিটা সকাল তোমার সাথে আরো কিছুটা সময় স্নিগ্ধ কাটাতে চাচ্ছি,প্রতিদিন স্কুল থেকে ফেরার পর বাচ্চার হাসিমুখটা বার বার দেখতে চাচ্ছি।এমন সময়গুলোর কথা ভেবেই পথচলার শুরুটা Flavourex bd এর।

আমরা আপনাদের খাবার পৌছে দেইনা সাথে দেই মায়ের যত্ন,সন্তানের ভালোবাসা,ভাইবোনের খুনসুটির সময়গুলোও।

শতভাগ নিরাপদ এ আশ্বাস না দিয়ে বরং আমরা আপনাদেরকে সলিড খাবারটা দেয়ার চেষ্টায় সবসময় সচেষ্ট। যেদেশে ভেজাল প্রতি কনাতে সেখানে শতভাগের নিশ্চয়তা দিতে আমি পারি না,তবে সেটা হবে মিথ্যা প্রতিশ্রুতি। আমরা সম্পুর্ন প্রিজারভেটিব মুক্ত খাবার আপনাদেরকে প্রভাইড করি।সেটা হোক ছোট্ট সোনামনির জন্য বা আপনার সকাল,বিকেল,মেহমানের সহজ সমাধান।

নিজেদেরকে নিয়ে প্রশংসা নয় তবে আপনাদের শত ফিডব্যাক বলে দেয় আপনারা সন্তুষ্ট থাকেন আমাদের খাবার নিয়ে।আমরা সবসময় আপনাদের যেকোনো অভিযোগের সমাধান দেই সাথে সাথেই যদি সেটা ভেলিড থাকে।

আপনাদের কাছে একটাই অনুরোধ আমরা যেহেতু আপনাদের অর্ডারের পর খাবার তৈরি করি ও ফ্রোজেন করি তাই হাতে ১ দিন সময় নিয়ে অর্ডার প্লেস করবেন।আপনাদের জন্য রয়েছে সব ধরনের খাবার কাস্টমাইজড করে নেয়ার সুযোগ।

আমাদের বেশ কিছু ফ্রোজেন কম্বো প্যাকেজ রয়েছে অফার প্রাইজে চাইলে সেগুলোও ট্রাই করতে পারেন।

আপনার অর্ডারটি প্লেস করতে ইনবক্স করুন বা সরাসরি যোগাযোগ করতে পারেন 01798635020 এই নাম্বারে।

নিরাপদ খাবার গ্রহন করুন,সুস্থ থাকুন।

23/09/2026

প্রতিটা খাবারের গল্প আলাদা,স্বাদ আলাদা,প্রসেসিং আলাদা আবার হাত বদল হলে স্বাদের গল্পও আলাদা।

কিছু খাবার শুধু ক্ষুধা মেটানোর জন্য তৈরি হয় না, এর সঙ্গে জড়িয়ে থাকে যত্ন, পরিচ্ছন্নতা আর আপন করে কিছু দেওয়ার ইচ্ছে। Flav...
23/09/2026

কিছু খাবার শুধু ক্ষুধা মেটানোর জন্য তৈরি হয় না, এর সঙ্গে জড়িয়ে থাকে যত্ন, পরিচ্ছন্নতা আর আপন করে কিছু দেওয়ার ইচ্ছে।

Flavurex bd-এর পথচলার পেছনেও সেই ভাবনাটাই কাজ করে - ঘরের পরিচিত স্বাদ আর যত্নের অনুভূতিটা খাবারের মধ্যে ধরে রাখা।

তাই প্রতিটি খাবার তৈরির সময় স্বাদ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ উপকরণের মান, পরিচ্ছন্নতা আর প্রস্তুতির প্রতি যত্ন।

আমাদের চাওয়া খুব সহজ , আপনার টেবিলে এমন কিছু খাবার পৌঁছানো, যেটা খেতে গিয়ে মনে হবে, এটা যেন ঘরেরই তৈরি।

Flavurex BD - স্বাদের সঙ্গে যত্নটুকুও থাক।

22/09/2026

ছোটো ছোটো টিপস আর একটু কষ্ট সহ্য করে নিলেই ফ্রেশ পছন্দের খাবারটা ঘরেই তৈরি করে দিতে পারছেন আপনার সোনামনিকে।এই আইটেমটা আমার খুদে এক ক্লায়েন্টের এটার সাথে আরো ৪ টা আইটেম যাবে তবে সম্পুর্ণ ঝাল ছাড়া।এখানেই মায়েরা নিরাপত্তা খোঁজে হোমমেড ফুডে।তাঁদের ভরসা রক্ষা করা আমাদের দায়িত্ব।

Address

Dhaka
1230

Telephone

01798635020

Website

Alerts

Be the first to know and let us send you an email when Flavourex bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Flavourex bd:

Shortcuts

Share