Green Herbs

Green Herbs ​Authentic page for organic foods. We are direct importer for exclusive food items!​

সবজি যেভাবে রান্না করলে পুষ্টিমান থাকবে অটুট; ৬ টিপসপুষ্টিকর খাবার সবাই খেতে চাই। বাজার থেকে টাটকা দেখে সবজি কিনেও আনি। ...
03/08/2026

সবজি যেভাবে রান্না করলে পুষ্টিমান থাকবে অটুট; ৬ টিপস

পুষ্টিকর খাবার সবাই খেতে চাই। বাজার থেকে টাটকা দেখে সবজি কিনেও আনি। কিন্তু শুধুমাত্র ভুল পদ্ধতিতে রান্নার কারণে নষ্ট করে ফেলি এর ৫০ থেকে ৮০ ভাগ পুষ্টি!

অন্যদিকে, সঠিক পদ্ধতিতে রান্না করলে একই খাবার থেকেই বেশি পুষ্টি পাওয়া সম্ভব। স্পেনের ফুড সায়েন্টিস্টদের একটি গবেষণায় দেখা গেছে, সবজি রান্নার পদ্ধতির ওপর ভিত্তি করে এর অ্যান্টি-অক্সিডেন্ট লেভেল নাটকীয়ভাবে পরিবর্তিত হয়।

আসুন জানি পুষ্টিবিজ্ঞানীদের অভিমত ও গবেষণার আলোকে রান্নার কিছু পদ্ধতি, যা অনুসরণ করলে শাকসবজির পুষ্টিমান থাকবে অটুট-

১. স্টিম বা ভাপে রান্না
স্টিমিংকে অনেক পুষ্টিবিদ সবচেয়ে স্বাস্থ্যকর রান্না পদ্ধতিগুলোর একটি বলে মনে করেন। বিশেষত পালং শাক, ব্রকলি বা গাজর রান্নার জন্য। কারণ এতে খাবার সরাসরি পানির সংস্পর্শে না থাকায় পানিতে দ্রবণীয় ভিটামিনগুলো সহজে নষ্ট হয় না।

ব্রকলিতে থাকে প্রচুর এন্টি-অক্সিডেন্ট ‘ফ্ল্যাভোনয়েড’। গবেষণায় দেখা গেছে, ব্রকলি যদি মাইক্রোওয়েভে বা পানিতে সেদ্ধ করা হয়, তবে এর ৩৩ থেকে ৯৭ ভাগ ফ্ল্যাভোনয়েড নষ্ট হয়ে যায়। কিন্তু স্টিম করলে এটি প্রায় অক্ষুণ্ণ থাকে।

২. ধীরে রান্না
হার্ভার্ড টি. এইচ. চ্যান স্কুল অব পাবলিক হেলথের একাধিক পুষ্টিবিদ বলেছেন, উচ্চ তাপে দীর্ঘক্ষণ রান্না করলে সবজির অনেক পুষ্টিই হারিয়ে যায়। বিশেষত ভিটামিন সি এবং বি-কমপ্লেক্স সহজেই নষ্ট হয়ে যায় সবজি দীর্ঘ সময় ফুটিয়ে রান্না করলে।

এজন্যেই স্লো কুকিং বা ধীরে রান্নার করার কথা বলেন পুষ্টিবিদেরা। এভাবে রাঁধলে খাবারের পুষ্টি অটুট থাকে, বাড়ে স্বাদও।

৩. ঢেকে রান্না করা
ঢেকে রান্না করলে তাপ এবং আর্দ্রতা পাত্রের ভেতরেই থাকে। ফলে রান্না দ্রুত হয় এবং পুষ্টি ক্ষয়ও হয় কম।

৪. বেশি সেদ্ধ না করা
সবচেয়ে স্বাস্থ্যকর হলো শাকসবজি আধাসেদ্ধ খাওয়া। কারণ প্রত্যেক শাকসবজির মধ্যেই তা হজমের জন্যে প্রয়োজনীয় এনজাইম থাকে, যার কার্যকারিতা নষ্ট হয়ে যায় শাকসবজি পুরোপুরি সেদ্ধ করলে।

বেশি সেদ্ধ করলে পালং শাকের অনেক পুষ্টিই হারিয়ে যায়। কিন্তু অল্প সময়ে রান্না করলে পুষ্টিগুণ বজায় থাকে।

৫. সঠিক পদ্ধতিতে কাটা-ধোয়া
শাকসবজি কাটার পর ধুলে পানির সাথে বেরিয়ে যায় অনেক পুষ্টি। তাই এগুলো ভালোভাবে ধুয়ে তারপর কাটুন। সবজি কাটুন বড় বড় পিস করে।

সবজির খোসা ফেলবেন না। প্রায় সব সবজির খোসাতেই আছে প্রচুর ভিটামিন ও মিনারেল।

যেমন, আলুর খোসায় রয়েছে ভিটামিন বি, সি, পটাশিয়াম, আয়রন ও জিংক। ফুলকপির সবুজ পাতায় থাকে ক্যালসিয়াম, আয়রন, আঁশ ও বিটা-ক্যারোটিন।

তাই খোসা বা পাতাসহ রান্না খাবারে যোগ করবে বাড়তি পুষ্টি।

৬. অতিরিক্ত পানি ব্যবহার না করা
সবজি রান্নায় বেশি পানি ব্যবহার করলে পানিতে দ্রবণীয় অনেক ভিটামিন পানির সাথে বেরিয়ে যায়। তাই বিশেষজ্ঞদের পরামর্শ সবজি রান্নায় কম পানি ব্যবহার করা এবং রান্নার পর বেঁচে যাওয়া পানি স্যুপ বা ঝোলের সাথে খেয়ে নেওয়া।

সব সবজির জন্যে একই রান্নার পদ্ধতি প্রযোজ্য নয়
কিছু সবজি কাঁচা খেলে পুষ্টি বেশি পাওয়া যায়, আবার কিছু সবজি রান্না করলে এর পুষ্টি শরীর সহজে শোষণ করতে পারে।

যেমন- টমেটো রান্না করলে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ‘লাইকোপেন’-এর মাত্রা এবং শোষণের ক্ষমতা ৫০% এর বেশি বৃদ্ধি পায়, যা হৃদরোগ ও ক্যান্সার প্রতিরোধে সহায়ক। তবে ভিটামিন সি এবং অন্যান্য তাজা খনিজ উপাদান পেতে হলে টমেটো খেতে হবে না রেঁধে।

গাজর হালকা অলিভ অয়েলে রান্না করে খেলে শরীর বেশি বিটা-ক্যারোটিন শোষণ করতে পারে। আর ভিটামিন এ পর্যাপ্ত পেতে এটি খেতে হবে কাঁচা।

আসলে স্বাস্থ্যকর খাবারের জন্য শুধু কী খাচ্ছেন তা নয়, কীভাবে রান্না করছেন—সেটাও গুরুত্বপূর্ণ। তাই সঠিক পদ্ধতিতে সবজি রান্না করুন; বাড়বে পুষ্টি, কমবে খরচ। হবেন সুস্বাস্থ্যে ধন্য।

Courtesy: Quantum Method

আমড়া: সস্তায় প্রচুর পুষ্টি, কমলার দ্বিগুণ ফাইবার! কীভাবে খেলে বেশি উপকার?Courtesy: Quantum Foundation
02/08/2026

আমড়া: সস্তায় প্রচুর পুষ্টি, কমলার দ্বিগুণ ফাইবার! কীভাবে খেলে বেশি উপকার?

Courtesy: Quantum Foundation

আমড়া: সস্তায় প্রচুর পুষ্টি, কমলার দ্বিগুণ ফাইবার! কীভাবে খেলে বেশ...

তুলসী বীজ (Holy Basil seeds) - হাজার হাজার বছর ধরে আমাদের দেশে তুলসীর ব্যবহার হয়ে আসছে। এমনকী আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রেও...
22/06/2026

তুলসী বীজ (Holy Basil seeds) -

হাজার হাজার বছর ধরে আমাদের দেশে তুলসীর ব্যবহার হয়ে আসছে। এমনকী আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রেও তুলসীকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু তারপরও জনসাধারণের একটা বড় অংশের মধ্যে তুলসীর ব্যবহার প্রায় নেই বললেই চলে।

বিশেষজ্ঞদের মতে, তুলসী পাতার একাধিক চমকপ্রদ গুণ, যা গুনে শেষ করা যাবে না। তবে শুধু তুলসী পাতা নয়, এর বীজও যে অত্যন্ত উপকারী, সে কথাও বিভিন্ন গবেষণায় ইতোমধ্যে প্রমাণিত হয়েছে। তাই সুস্থ সবল থাকতে চাইলে নিয়মিত তুলসীর বীজ সেবন করা অত্যন্ত জরুরি।
আসলে তুলসীর বীজে রয়েছে বিভিন্ন উপকারী ভিটামিন ও খনিজ। আর এই সমস্ত উপাদান একত্রে মিলে শরীরের অনেক গুলো উপকার করতে পারে -

একনজরে -
*-* তুলসীর বীজে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ক্যালশিয়াম এবং ম্যাগনেশিয়াম। আর এই দুই উপাদান কিন্তু হাড়ের জোর বাড়ানোর কাজে অত্যন্ত কার্যকরী।

*-* এই বীজে রয়েছে ফাইবারের প্রাচুর্য। আর এই ফাইবার অন্ত্রে উপস্থিত ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াতে পারে। তাই নিয়মিত তুলসী বীজ খেলেই গ্যাস, অ্যাসিডিটি, পেট খারাপের মতো একাধিক সমস্য়া থেকে মুক্তি পাওয়া যাবে।

*-* ​হাই কোলেস্টেরলে আক্রান্ত রোগীদের জন্য তুলসীর বীজ অত্যন্ত উপকারী। আসলে এই বীজে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ফাইবার। আর এই ফাইবার রক্তে উপস্থিত খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দিতে পারে। তাই যাঁদের শরীরে কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি রয়েছে, তাঁরা অবশ্যই নিয়মিত তুলসীর বীজ খান।

*-* ক্যানসারের মতো ঘাতক অসুখকে দূরে রাখতে চাইলে ডায়েট প্ল্যানে তুলসীর বীজকে জায়গা করে দিতেই হবে। আসলে এই বীজে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। আর এই অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু দেহের ক্ষতিকর কোষের বৃদ্ধিতে বাধা দেয়। এমনকী শরীরে তৈরি হওয়া টক্সিনকে বাইরে বের করে দিতে পারে।

*-* এই বীজে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্য়াটি অ্যাসিড। আর এই উপাদান হার্টের স্বাস্থ্য ফেরানোর কাজে একাই একশো। তাই হৃৎপিণ্ডের স্বাস্থ্যের খেয়াল রাখতে চাইলে অবশ্যই তুলসীর বীজ খাওয়ার চেষ্টা করুন।

অর্ডার করতে ইনবক্স করুন বা কল করুন - ০১৭১১-৯৯১২৫৯

তুলসী বীজ (Holy Basil seeds) - হাজার হাজার বছর ধরে আমাদের দেশে তুলসীর ব্যবহার হয়ে আসছে। এমনকী আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রেও...
22/06/2026

তুলসী বীজ (Holy Basil seeds) -

হাজার হাজার বছর ধরে আমাদের দেশে তুলসীর ব্যবহার হয়ে আসছে। এমনকী আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রেও তুলসীকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু তারপরও জনসাধারণের একটা বড় অংশের মধ্যে তুলসীর ব্যবহার প্রায় নেই বললেই চলে।

বিশেষজ্ঞদের মতে, তুলসী পাতার একাধিক চমকপ্রদ গুণ, যা গুনে শেষ করা যাবে না। তবে শুধু তুলসী পাতা নয়, এর বীজও যে অত্যন্ত উপকারী, সে কথাও বিভিন্ন গবেষণায় ইতোমধ্যে প্রমাণিত হয়েছে। তাই সুস্থ সবল থাকতে চাইলে নিয়মিত তুলসীর বীজ সেবন করা অত্যন্ত জরুরি।
আসলে তুলসীর বীজে রয়েছে বিভিন্ন উপকারী ভিটামিন ও খনিজ। আর এই সমস্ত উপাদান একত্রে মিলে শরীরের অনেক গুলো উপকার করতে পারে -

একনজরে -
*-* তুলসীর বীজে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ক্যালশিয়াম এবং ম্যাগনেশিয়াম। আর এই দুই উপাদান কিন্তু হাড়ের জোর বাড়ানোর কাজে অত্যন্ত কার্যকরী।
*-* এই বীজে রয়েছে ফাইবারের প্রাচুর্য। আর এই ফাইবার অন্ত্রে উপস্থিত ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াতে পারে। তাই নিয়মিত তুলসী বীজ খেলেই গ্যাস, অ্যাসিডিটি, পেট খারাপের মতো একাধিক সমস্য়া থেকে মুক্তি পাওয়া যাবে।
*-* ​হাই কোলেস্টেরলে আক্রান্ত রোগীদের জন্য তুলসীর বীজ অত্যন্ত উপকারী। আসলে এই বীজে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ফাইবার। আর এই ফাইবার রক্তে উপস্থিত খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দিতে পারে। তাই যাঁদের শরীরে কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি রয়েছে, তাঁরা অবশ্যই নিয়মিত তুলসীর বীজ খান।
*-* ক্যানসারের মতো ঘাতক অসুখকে দূরে রাখতে চাইলে ডায়েট প্ল্যানে তুলসীর বীজকে জায়গা করে দিতেই হবে। আসলে এই বীজে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। আর এই অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু দেহের ক্ষতিকর কোষের বৃদ্ধিতে বাধা দেয়। এমনকী শরীরে তৈরি হওয়া টক্সিনকে বাইরে বের করে দিতে পারে।
*-* এই বীজে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্য়াটি অ্যাসিড। আর এই উপাদান হার্টের স্বাস্থ্য ফেরানোর কাজে একাই একশো। তাই হৃৎপিণ্ডের স্বাস্থ্যের খেয়াল রাখতে চাইলে অবশ্যই তুলসীর বীজ খাওয়ার চেষ্টা করুন।
অর্ডার করতে ইনবক্স করুন বা কল করুন - ০১৭১১-৯৯১২৫৯

প্রিয় শুভানুধ্যায়ীস্পিরুলিনা প্রোডাক্ট এর অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, ট্রান্সপোর্ট কস্ট এর কারনে নতুন করে মূল্য নির্ধারণ কর...
20/05/2026

প্রিয় শুভানুধ্যায়ী

স্পিরুলিনা প্রোডাক্ট এর অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, ট্রান্সপোর্ট কস্ট এর কারনে নতুন করে মূল্য নির্ধারণ করা হয়েছে।

স্পিরুলিনা বক্স প্রাইস ৪২০০ টাকা
স্পিরুলিনা প্রতি প্যাকেট ১৪০ টাকা

এ বিষয় সকলের সহযোগিতা কামনা করছি।

অর্ডার করতে ইনবক্স করুন -
20/05/2026

অর্ডার করতে ইনবক্স করুন -

জেনে নিন সজনে ডাটার ১০টি গুরুত্বপূর্ণ উপকারিতার কথা—১. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: সজনে ডাটায় থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅ...
25/03/2026

জেনে নিন সজনে ডাটার ১০টি গুরুত্বপূর্ণ উপকারিতার কথা—

১. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: সজনে ডাটায় থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।

২. হজমশক্তি বাড়ায়: এতে প্রচুর আঁশ রয়েছে, যা হজম প্রক্রিয়াকে উন্নত করে, কোষ্ঠকাঠিন্য দূর করে এবং গ্যাস্ট্রিকের সমস্যা কমায়।

৩. ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক: সজনে ডাটা ইনসুলিনের কার্যকারিতা বৃদ্ধি করে এবং রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে, যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী।

৪. হৃদরোগের ঝুঁকি কমায়: এতে পটাসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃদযন্ত্র সুস্থ রাখতে সাহায্য করে।

৫. হাড় ও দাঁতের গঠন মজবুত করে: সজনে ডাটায় থাকা ক্যালসিয়াম, ফসফরাস ও ম্যাগনেসিয়াম হাড় ও দাঁতের গঠন মজবুত করতে সাহায্য করে এবং হাড়ক্ষয় প্রতিরোধ করে।

৬. রক্তস্বল্পতা দূর করে: সজনে ডাটায় আয়রন বেশি পরিমাণে থাকে, যা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে অ্যানিমিয়া প্রতিরোধে সাহায্য করে।

৭. ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখে: এতে ভিটামিন এ ও সি রয়েছে, যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, বলিরেখা দূর করে এবং চুলের বৃদ্ধি ও শক্তি বাড়ায়।

৮. প্রদাহ কমায়: সজনে ডাটায় অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান আছে, যা বাত, আর্থ্রাইটিস ও অন্যান্য প্রদাহজনিত রোগের ব্যথা কমাতে সাহায্য করে।

৯. ক্যানসার প্রতিরোধে সহায়ক: সজনে ডাটার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্ল্যাভোনয়েড ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে এবং শরীর থেকে টক্সিন বের করে দেয়।

১০. ওজন কমাতে সাহায্য করে: সজনে ডাটা ক্যালরি কম এবং ফাইবার বেশি হওয়ায় এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখে, মেটাবলিজম বাড়ায় এবং ওজন কমাতে সাহায্য করে।

সজনে ডাটা শুধু সুস্বাদু নয়, এটি আমাদের শরীরের জন্যও অত্যন্ত উপকারী। নিয়মিত খাদ্যতালিকায় রাখলে এটি স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলে।

Courtesy: Somoynews

24/03/2026

আমাদের ডেলিভারি সার্ভিস আজ থেকে শুরু হয়েছে। সম্মানিত ক্লাইন্ট যারা, ঈদের মধ্যে অর্ডার করছেন, আপনারা ২৬/২৭ তারিখের মধ্যে ডেলিভারি পাবেন।

সবাইকে নিরন্তর শুভেচ্ছা।

🙏

11 Benefits of Green Tea1. Green tea improves mental alertness. This could be due to its caffeine content. (Yes, it cont...
24/03/2026

11 Benefits of Green Tea

1. Green tea improves mental alertness. This could be due to its caffeine content. (Yes, it contains caffeine—between 24 to 45 milligrams per 8-ounce cup.)
2. Green tea may help control inflammatory bowel disease (two common types are Crohn's disease and ulcerative colitis) by reducing inflammation.
3. Green tea can reduce the risk of heart disease. In a study, those who drank at least five cups of green tea per day had a much lower risk of dying from cardiovascular disease than those who consumed less than one cup each day.
4. Green tea may help lower your cholesterol. Those who consumed green tea—either as a drink or in capsule form—had reductions in their total LDL ("bad") cholesterol, another study found.
5. Green tea may aid in weight loss. Although it may not be a significant amount, it can lead to a small loss in overweight and obese adults, according to studies.
6. Green tea may one day be used as a treatment for skin disorders like psoriasis and dandruff by helping to slow the growth of skin cells.
7. CAGTE, a component of green tea, may protect against Alzheimer's disease. Another compound present in green tea, EGCG, holds promise in possible treatments for Alzheimer's.
8. Green tea could help treat rheumatoid arthritis, says a new study appearing in the journal Arthritis and Rheumatology.
9. Green tea, because of its catechins, may be effective in killing off bacteria and protecting against viruses, and lowering your risk of infection.
10. Green tea may prevent bad breath by inhibiting the production of odor-causing gases.
11. Green tea extract ointments have FDA approval to topically treat ge***al warts.

Courtesy: Healthywomen

নাবিলা'স কিচেন এর হোম মেইড আচার এর জন্য ইনবক্স করতে পারেন। ভালো না লাগলে রিটার্ন করার সুযোগ থাকছে।যোগাযোগঃ ০১৭১১-৯৯১২৫৯
23/02/2026

নাবিলা'স কিচেন এর হোম মেইড আচার এর জন্য ইনবক্স করতে পারেন। ভালো না লাগলে রিটার্ন করার সুযোগ থাকছে।

যোগাযোগঃ ০১৭১১-৯৯১২৫৯

Address

House: 152/16, Road: 9/3, Block: B, Pallobi, Mipur, Dhaka/
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Green Herbs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Green Herbs:

Shortcuts

Share