13/09/2026
কোনো প্রচার প্রচারনা নেই, কোনো অফার, ডিসকাউন্ট পোস্ট নেই,পেজে ঠিকমত একটিভিটি নেই।যতটুকু কাজ করি তার একটা অংশ কেবল পেজে পোস্ট করা হয়,বড় একটা কাজের অংশ কখনও পোস্ট করাই হয় না।।
এই যে এত নেই এর মধ্যে ও আল্লাহ আমাকে এতো সুন্দর রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে প্রতিদিন, প্রতিনিয়ত, এটা আমার আর আমার বিজনেস এর উপর আল্লাহর অশেষ রহমতেই কেবল সম্ভব হচ্ছে।। তাই রিজিকে কঠিন ভাবে বিশ্বাস রাখি।যা আপনার তা আপনি পাবেনি,তবে শর্ত হচ্ছে সততা।
পরিশ্রম, সততা,ধৈর্য থাকলে আপনি হালাল পথে যেকোনো কিছু অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ।। (এই যে দেখেন আমি নেই তারপরও কিন্তু আমার কাজ থেমে নেই,আমরা ভাবিনি যে আমি না থাকলেও এতো রেসপন্স পাবো,প্রস্তুতি নেয়াই ছিলো।তবে তার থেকে বেশি সাড়া পাচ্ছি। হয়তো কাজের আপডেট পোস্ট করি না।কারন আমি সব জায়গায় সব সময়ই বিজি মানুষ। যারা বিশ্বাস আর ভরসা করে অর্ডার দিচ্ছেন তাদের প্রতি আমার অনেক ভালোবাসা আর রেসপেক্ট রইলো।)
বিজনেস এর এতগুলো বছরে যারা আমাকে সাপোর্ট দিয়ে গেছেন,আমার পাশে ছিলেন,আমাকে ভরসা করে আপনাদের স্পেশাল দিন গুলোর দায়িত্ব দিয়ে গেছেন, তাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা।।
বিশ্বাস করেন আমার প্রচার প্রচারনা না করায় আমার অর্ডারের কোনো কমতি থাকে না আলহামদুলিল্লাহ।। (কারন এই কয়েক বছরে আমার অসংখ্য রেগুলার রিপিট ক্লায়েন্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ।)
তবে হ্যা যখন মনে হবে এর থেকে ও আরও বড় পরিসরে বিজনেসটা এগিয়ে নিয়ে যাবো, তখন প্রয়োজন ভেদে প্রচার প্রচারণা করবো ইনশাআল্লাহ।।
আমাকে আর আমার বিজনেসটা কে সবাই দোয়ায় রাখবেন ইনশাআল্লাহ।।❤️