Reef Agro Care

Reef Agro Care Importer & Suppliers poultry and dairy feed Suppliment.

19/09/2022
গরুর বাসস্থান তৈরির পূর্বে যা জানা জরুরীঃ১। গরুর বাসস্থানটি এমন উপায়ে নির্মাণ করতে হবে যাতে করে কোনভাবেই সেই বাসস্থানে ব...
18/09/2022

গরুর বাসস্থান তৈরির পূর্বে যা জানা জরুরীঃ
১। গরুর বাসস্থানটি এমন উপায়ে নির্মাণ করতে হবে যাতে করে কোনভাবেই সেই বাসস্থানে বৃষ্টি হলে পানি ঢুকতে না পারে। আবার এটিও লক্ষ্য রাখতে হবে যাতে শীতের সময় কুয়াশা প্রবেশ করতে না পারে। কোন কারণে গরুর বাসস্থানে শীত কিংবা কুয়াশা ঢুকলে গরু মারাত্মক কোন রোগের দ্বারা আক্রান্ত হতে পারে।

২। গরুর বাসস্থান তৈরির সময় সেই বাসস্থানের আশপাশের আবহাওয়া ও পরিবেশ যাতে শুষ্ক হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আর গরুর বাসস্থান যে উপাদান দিয়েই তৈরি হোক না কেন সেটি অবশ্যই শুষ্ক হতে হবে।

৩। গরুর বাসস্থান তৈরির সময় খেয়াল রাখতে হবে যেন সেই বাসস্থানে পর্যাপ্ত পরিমাণ আলো ও বাতাসের চলাচলের ব্যবস্থা থাকে। গরুর বাসস্থানে পর্যাপ্ত পরিমাণ আলো ও বাতাস চলাচল করতে না পারলে গরুর স্বাস্থ্যের অবনতি হতে পারে। তাই গরুর থাকার স্থানে যাতে সব সময় আলো-বাতাস চলাচল করে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

৪। গরুর বাসস্থান এমনভাবে নির্মাণ করতে যাতে বাসস্থানের কোন স্থানে স্যাঁতস্যাঁতে না হয়। গরুর বাসস্থানের কোন অংশে স্যাঁতস্যাঁতে হলে গরু বিভিন্ন প্রকার রোগ-জীবাণু ও পরজীবী দ্বারা আক্রান্ত হতে পারে।

৫। গরুর বাসস্থান এমনভাবে নির্মাণ করতে হবে যাতে সেই স্থানে অন্য কোন প্রাণী এসে গরুকে যাতে আক্রমণ করতে না পারে।

৬। গরুর বাসস্থান এমন উপায়ে তৈরি করতে হবে যাতে সেই বাসস্থানে কোনভাবেই পানি আটকে না থাকে এবং সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে।

৭। গরুর বাসস্থানটি অবশ্যই শক্তিশালী ও গরুর জন্য বেশ আরামদায়ক হতে হবে। গরুর এই বাসস্থানে যাতে বিশ্রাম ও চলাফেরার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

Address

155/1 (Ground Floor) Senpara, Kafrul, Mirpur/10
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Reef Agro Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Reef Agro Care:

Shortcuts

Share