J's Cake Delights

J's Cake Delights Sweet Delish From Sweet Home!

BMW কিনে দিতে না পারলে এমন একটা কেক গিফট করে দিন! কেকও খাবে,  BMW এর লোগো আর গাড়ির স্টিকার দেখে দুধের স্বাদ ঘোলে মেটাবে😂
16/09/2026

BMW কিনে দিতে না পারলে এমন একটা কেক গিফট করে দিন! কেকও খাবে, BMW এর লোগো আর গাড়ির স্টিকার দেখে দুধের স্বাদ ঘোলে মেটাবে😂

এটা ছিলো Viral London’s salted caramel cake!  বাসায় বানিয়েছিলাম তাই কিপটামি করে সব কিছু একটু কম কম দিয়েছি🥹! সেজন্য চকলেট...
12/09/2026

এটা ছিলো Viral London’s salted caramel cake!
বাসায় বানিয়েছিলাম তাই কিপটামি করে সব কিছু একটু কম কম দিয়েছি🥹! সেজন্য চকলেট এর অভাবে সাইডে ফিনিশিং ও আনতে পারিনাই🙃! কিন্তু কেকটা অনেক মজাআআআ..🥹

নিতুবাবুর্চির পোর্টফোলিও আপুর ডিজাইন! সিম্পল হলেও কত্ত সুন্দর!  কিন্তু ফুল গুলো আপুর মতো হয়নি😞চকলেট কেক🍫🍫বিস্তারিত জানতে...
06/09/2026

নিতুবাবুর্চির পোর্টফোলিও আপুর ডিজাইন! সিম্পল হলেও কত্ত সুন্দর! কিন্তু ফুল গুলো আপুর মতো হয়নি😞

চকলেট কেক🍫🍫
বিস্তারিত জানতে 💌
অর্ডার নেওয়া হচ্ছে 😇

Trendy Cake..🫰 Chatgpt মাঝে মধ্যে বেশি বোঝে! বলছি কেক সেম টু সেম রেখে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দাও! উলটা আমাকে সাজেশন দ...
27/08/2026

Trendy Cake..🫰

Chatgpt মাঝে মধ্যে বেশি বোঝে! বলছি কেক সেম টু সেম রেখে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দাও! উলটা আমাকে সাজেশন দিয়েছে যে এটা একটু গোল্ডেন ভাইবে করলে বেশি ভালো লাগবে! 😒 পরে নিজের মন মতোই দিলো!

২.৫ পাউন্ড
চকলেট মোকা কেক

বিস্তারিত জানতে 💌

(ইমারজেন্সি অর্ডার নেওয়া হয়না! একদিন আগেও না!
দেশের অবস্থা জানা সত্ত্বেও (গ্যাস, কারেন্ট কিছুই থাকেনা) অনেকে আগের রাতে নক দিয়ে পরের দিন সকালে কেক চান! এমনও অনেকদিন হয়েছে যে আমি রাত ৩ টা পর্যন্ত বসে আছি! কিন্তু গ্যাস আসে নাই! তাই মানবিকতা দেখিয়ে অন্তত ২ দিন আগে কনফার্ম করবেন!)

এই ফুল বানানোর পর মনে হচ্ছিলো আসল জবা! শুধু মাঝের অংশটা আলাদা! কিন্তু এটা সেট করতে মেলাআআ কষ্ট হয়েছে🙂। ফ্রি হ্যান্ড এ কর...
10/08/2026

এই ফুল বানানোর পর মনে হচ্ছিলো আসল জবা! শুধু মাঝের অংশটা আলাদা! কিন্তু এটা সেট করতে মেলাআআ কষ্ট হয়েছে🙂। ফ্রি হ্যান্ড এ করা! জোড়া লাগানোর পর পাপড়ি গুলো বারবার নুইয়ে যাচ্ছিলো! বৃষ্টির সাথে মনে হয় ফন্ডান্ট এর শত্রুতা আছে! কেন জানি বৃষ্টির দিনে ফন্ডান্ট সেটই হতে চায়না! 😞

(এই কেকগুলো দেখতে সিম্পল হলেও এগুলোতে যথেষ্ট কাস্টমাইজড চার্জ যুক্ত হয়!)
যদিও যেই আপুর কেক ছিলো তিনি দামাদামি করেন নি🤍, তবে অনেকেই ইদানিং কাস্টমাইজড চার্জ নিয়ে অনেক বেশি দামাদামি করেন! প্লিজ দামাদামি করার হলে আমাদের থেকে কেক নিবেন না!

📍অর্ডার অফ আছে এখন!

অবশেষে আমিও বানালাম ভাইরাল লিলি কেক🌷🌷এই লিলি ফুল খুঁজতে খুঁজতে শেষ! সব বেকার রা মনে হয় কিনে সব দোকান খালি করে ফেলছে! আর ...
05/08/2026

অবশেষে আমিও বানালাম ভাইরাল লিলি কেক🌷🌷
এই লিলি ফুল খুঁজতে খুঁজতে শেষ! সব বেকার রা মনে হয় কিনে সব দোকান খালি করে ফেলছে! আর আমি যেহেতু লেইট লতিফ তাই আমি কিনতে যাওয়ার আগেই সব স্টক আউট! মানে কোনো জিনিস ভাইরাল হলে বাঙালী পাগল হয়ে যায়! সেটা যা-ই হোক! শেষে ২টা ফুল পেয়েছি! তা-ও এই দেশে কিছু ভাইরাল হলেই যে দাম ৩/৪ গুন বাড়িয়ে দিতে হয় সেটাও এখন চিরন্তন সত্য হিসেবে মেনে নিয়ে ৩ গুন দাম দিয়েই কিনতে হয়েছে এই ফুল! যাক তা-ও একটা বানানো হলো সেটাই বেশি🙂 এমনকি এই ডিজাইনের জন্য ব্যবহৃত মোটা রিবন সেটাও পাইনি! পরে এই রিবন পেয়ে সেটা ইউজ করেছি🙂

আসল ছবি কমেন্ট এ!

(অর্ডার অফ)

আমার এতো সুন্দর সুন্দর কেকগুলো শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড এর কারনে লো বাজেট কেক মনে হয় 😒😞! সেজন্য এখন থেকে ভেবেছি AI দিয়ে চ...
01/08/2026

আমার এতো সুন্দর সুন্দর কেকগুলো শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড এর কারনে লো বাজেট কেক মনে হয় 😒😞! সেজন্য এখন থেকে ভেবেছি AI দিয়ে চেঞ্জ করে দিবো! তাও লাইক কমেন্ট না আসলে............. ....
আমার কিছু যায় আসেনা 💁‍♀️🤷‍♀️🤭

এই কেকটা শর্ট নোটিশে বানাতে দিয়েছিলেন আর আপু খুবই কনফিউজড ছিলেন ডিজাইন নিয়ে! শেষে কিছু না পেয়ে বলেছিলেন "আমি আসলে কিছু জানিনা, আপনি প্রিন্সেস থিমে কিছু একটা করে দিয়েন! আর ৩ জনের নাম হবে লাভ শেইপে"। তারপর আমিও কিছু না পেয়ে শর্ট টাইমে যতটুকু পারা যায়, করেছি!
অতঃপর এই কেকটা পেয়ে ক্লায়েন্ট আপু বোনাস দিয়েছিলেন 💜। অনেকে কেক এর কাস্টমাইজড চার্জ নিয়ে অনেক দামাদামি করে! কিন্তু আবার কয়েকজন আছে যারা মাঝে মাঝে জোর করে টাকা বেশি দিয়ে যায় খুশি হয়ে! রাখতে না চাইলে এই সেই বুঝিয়ে জোর করে গিফট হিসেবে দিয়ে যায়! 🤍

(অর্ডার কিন্তু অফ🙂)

Requirement ছিলো "কমলা রঙের কেক হতে হবে, অনেকগুলো গাড়ি থাকবে" করার আগে ভাবছিলাম যে কমলা রঙ কেমন লাগবে! পরে করার পর খারাপ...
26/07/2026

Requirement ছিলো "কমলা রঙের কেক হতে হবে, অনেকগুলো গাড়ি থাকবে"
করার আগে ভাবছিলাম যে কমলা রঙ কেমন লাগবে! পরে করার পর খারাপ লাগছিল না🧡

২ তারিখ থেকে অর্ডার বেশ কিছুদিন বন্ধ থাকবে আমার এক্সাম এর জন্য! যারা আগেই বলে রেখেছেন, তাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ!

বিস্তারিত জানতে 💌

এটা করার পর আম্মু ফ্রিজ খুললেই বারবার বলতেছিল যে এটা দেখে নাকি গা শিরশির করতেছে! 🤭🤣 কিন্তু আমার তো ভালোই লাগছিলো!  কিন্ত...
20/07/2026

এটা করার পর আম্মু ফ্রিজ খুললেই বারবার বলতেছিল যে এটা দেখে নাকি গা শিরশির করতেছে! 🤭🤣 কিন্তু আমার তো ভালোই লাগছিলো!
কিন্ত দেখে ভেবেছিলাম করতে সহজই হবে। করতে গিয়ে নজেল পাইপ করতে করতে হাত ব্যথা হয়ে গিয়েছিল 😞

চকলেট কেক
২ পাউন্ড+

🙂 এই কেকটা অর্ডার ছিলো ১ পাউন্ড!  কিন্তু রিকোয়ারম্যন্ট ছিলো যে অনেক ফ্ল্যাট হতে হবে!  খুব বেশি ফ্ল্যাট কেক আমি করিনা! কি...
12/07/2026

🙂
এই কেকটা অর্ডার ছিলো ১ পাউন্ড! কিন্তু রিকোয়ারম্যন্ট ছিলো যে অনেক ফ্ল্যাট হতে হবে! খুব বেশি ফ্ল্যাট কেক আমি করিনা! কিন্তু তাও করেছিলাম এবং কেক হয়ে গিয়েছিল ১.৫ পাউন্ড এর বেশি🙆‍♀️🤷‍♀️
যাক! এমনিও হোম বেকার দের ১ পাউন্ডের কেক ১.৫ পাউন্ডের কাছাকাছিই থাকে💁‍♀️। আর চকলেট কেক হলে তো কথাই নাই🙂

Address

Jatrabari
Dhaka
1204

Opening Hours

Monday 06:00 - 23:00
Tuesday 06:00 - 23:00
Wednesday 06:00 - 23:00
Thursday 06:00 - 23:00
Friday 06:00 - 23:00
Saturday 06:00 - 23:00
Sunday 06:00 - 22:00

Telephone

+8801635353256

Alerts

Be the first to know and let us send you an email when J's Cake Delights posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category