14/03/2026
সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ ব্যবসায়ী খালাফ আহমদ আল-হাবতুর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে একটি খোলা চিঠি লিখে ইরানের সঙ্গে চলমান যু দ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই চিঠিতে তিনি প্রশ্ন তোলেন, ইরানের বি রু দ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার আগে মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর এর সম্ভাব্য প্রভাব বিবেচনা করা হয়েছিল কি না। তাঁর মতে, যু দ্ধ দীর্ঘায়িত হলে সবচেয়ে বড় ক্ষ তি র মুখে পড়বে উপসাগরীয় অঞ্চল।
চিঠিতে আল-হাবতুর বলেন, যু দ্ধে র সিদ্ধান্ত প্রকৃত নেতৃত্বের পরিচয় নয়; নেতৃত্বের পরিচয় পাওয়া যায় প্রজ্ঞা, পারস্পরিক সম্মান ও শান্তির পথে অগ্রসর হওয়ার মধ্য দিয়ে।