25/09/2026
সূরা মু'মিনুন এর ২০ নম্বর আয়াতটা আল্লাহ বরাদ্দ করেছেন জায়তুন এর জন্য।
আল্লাহ আযযা ওয়া জাল্লা যা বলেছেন তার অর্থ করলে দাঁড়ায় :
//আর সৃষ্টি করি এক গাছ যা জন্মায় সিনাই পর্বতে, এতে উৎপন্ন হয় তেল এবং যারা খায় তাদের জন্য খাবার। //
এখানে বিশেষ করে যায়তুন ও তার তেল সৃষ্টির কথা বলা হয়েছে। কেননা এর উপকারিতা অপরিসীম।
যায়তুনের তেল মালিশ ও বাতি জ্বালানের কাজেও আসে এবং ব্যঞ্জনেরও কাজ দেয়।
[ইবন মাজহ ৩৩১৯]
যায়তুনের বৃক্ষ তূর পর্বতে উৎপন্ন হয় বিধায় এর দিকে সম্বন্ধ করা হয়েছে।
বলা হয়েছে سيناء এই সায়না ও সিনিন সেই স্থানের নাম, যেখানে তূর পর্বত অবস্থিত।
এ পাহাড়ের সাথে একে সম্পর্কিত করার কারণ সম্ভবত এই যে, সিনাই পাহাড় এলাকাই যা আদি ভূমি।
(তাফসীর আবু বকর জাকারিয়া)