21/06/2024
★★রাসেল ভাইপার থেকে বাচার দোয়া★★
এসব বিষধর প্রাণী থেকে পরিত্রাণের দুআ কিন্তু আমাদের জন্য রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন। সুতরাং সকাল সন্ধ্যায় হেফাজতের আমল হিসেবে বাধ্যতামূলকভাবে দুআটি সবাই নিয়মিত পড়তে পারি ইনশাআল্লাহ।
★★★যে ব্যক্তি সন্ধ্যায় নিম্নের দুআটি তিনবার পড়বে, রাতে কোনো বিষধর প্রাণী তার ক্ষতি করতে পারবে না। এবং সকালে পড়লে সারাদিন কোনো বিষধর প্রাণী তার ক্ষতি করতে পারবেনা।
★أَعُوْذُ بِكَلِمَاتِ اللّٰهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
(আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শার্রি মা খলাক)
অর্থঃ আল্লাহ্র পরিপূর্ণ কালেমাসমূহের ওসিলায় আমি তাঁর নিকট তাঁর সৃষ্টির ক্ষতি থেকে আশ্রয় চাই।
(আহমাদ, হাদিস নং ৭৮৯৮; তিরমিযী, হাদীস ৩৪৩৭)