11/08/2026
একজন মায়ের সঙ্গে কথা বলার আগে একটু ভাবুন।
কারণ আপনি জানেন না, আপনার হুট করে বলা একটা কথা তার মনে কতটা আঘাত করতে পারে।
হুট করে বলে দিতে পারেন না—
“তুমি সচেতন না, তাই তোমার বাচ্চা অসুস্থ।”
হুট করে বলতে পারেন না—
“তুমি বাচ্চাকে ঠিকমতো খাওয়াও না, তাই এত রোগা।”
আর সবচেয়ে বড় কথা, আপনি তো একজন মায়ের সঙ্গে ২৪ ঘণ্টা থাকেন না। তাহলে কীভাবে জানলেন সে রাতে ঘুমিয়ে থাকে? কীভাবে জানলেন সে সন্তানের প্রতি সচেতন নয়? আর কীভাবে এত সহজে বলে দিলেন—তার অসচেতনতার কারণেই তার সন্তান অসুস্থ?
একজন মা তার সন্তানকে কতবার রাতে উঠে দেখে, কতবার ঘুম ভেঙে যায়, অসুস্থ হলে কত রাত জেগে কাটায়, খাওয়ানোর জন্য কতবার চেষ্টা করে—এসবের কতটুকুই বা আপনি জানেন?
আপনি জানেন না, বাচ্চা একটু অসুস্থ হলেই একজন মা নিজের ভেতরে কতটা ভেঙে পড়ে।
আপনি জানেন না, খাওয়াতে না পারলে সে কতটা চিন্তা করে।
আপনি জানেন না, সন্তানের একটা জ্বর মায়ের বুকের ভেতর কতটা ভয় তৈরি করে।
আপনি হয়তো বাইরে থেকে কয়েক মিনিট দেখে একটা মন্তব্য করে চলে গেলেন।
কিন্তু সেই মন্তব্যটাই একজন মা হয়তো সারাদিন নিজের মনে নিয়ে ঘুরবে—
“আমি কি সত্যিই খারাপ মা?”
“আমি কি আমার সন্তানকে ঠিকমতো দেখাশোনা করতে পারছি না?”
“আমি কি কোথাও ভুল করছি?”
একটা শিশুর অসুস্থতা মানেই মায়ের অসচেতনতা নয়।
একটা শিশু রোগা হলেই মায়ের অবহেলা প্রমাণ হয় না।
একটা শিশু কোনো কিছু দেরিতে শিখলেই মা ব্যর্থ হয়ে যায় না।
পরামর্শ দিতে চাইলে ভালোভাবে দিন।
কিছু ভুল মনে হলে বুঝিয়ে বলুন।
প্রয়োজনে পাশে দাঁড়ান।
কিন্তু একজন মায়ের মাতৃত্বকে কয়েকটা কথায় বিচার করবেন না।
কারণ একটা শিশুকে বড় করার প্রতিটা দিন, প্রতিটা রাত, প্রতিটা কান্না, প্রতিটা চেষ্টা—আপনি দেখেননি।
তাই কথা বলার আগে শুধু এটুকু মনে রাখুন—
আপনি একজন মায়ের সঙ্গে কথা বলছেন।
তার সন্তান নিয়ে আপনার একটা কথা হয়তো আপনার কাছে খুব সাধারণ, কিন্তু সেই কথাটাই তার হৃদয়ে সবচেয়ে গভীর আঘাত হয়ে থেকে যেতে পারে।
একজন মাকে বিচার করার আগে তার জায়গায় দাঁড়িয়ে একবার ভাবুন।
হয়তো তখন বুঝতে পারবেন—
সে অবহেলা করছে না, সে শুধু তার সাধ্যের সবটুকু দিয়ে একজন মা হওয়ার চেষ্টা করছে। ❤️