10/10/2026
অভাব থাকুক, অল্পতেই সংসার চলুক,কিন্তু সম্পর্কের মাঝে যেন ভালোবাসা, মায়া আর একে অপরের প্রতি সম্মান এবং বিশ্বাসের কমতি না থাকে 🫰
এমন একটা ঠিকানা থাকুক, যেখানে দিনশেষে ফেরার তাড়া থাকবে, অপেক্ষায় থাকবে পরিচিত প্রিয় মুখ।
আচ্ছা আপনারা হাসবেন্ড এর সাথে মান অভিমান হলে কি করেন,? আমি কিন্তু হাজার কষ্ট পেলেও তাকে ছাড়া থাকার চিন্তা করলে আরো বেশি কষ্ট পাই,এটা ভালো নাকি খারাপ জানি না, তবে সে কাছে থাকবে না,এটা ভাবতে পারি না, আমার বড় মেয়েটা হওয়ার পর এটাই প্রথম যে প্রায় অনেকগুলো দিন বাবাকে দেখে না, তার যেমন বাবাকে না দেখার জন্য খারাপ লাগে আমারও লাগছে☺️, মনোমালিন্য হলে হয়তো চুপ করে থাকি, কথা কম বলি, কিন্তু ভিতরে খুব কষ্ট লাগে শুধু ভেবে যে সে আবার কাজের জন্য দূরে থাকবে, যদিও বিদেশে থাকে না, তারপরও আমার মনে হয় বিদেশের চেয়ে কম না,। কেউ আবার স্বামী ভক্ত বলে লজ্জা দিয়েন না😄আসলে ছোট বেলা থেকে বাবা-মা ছাড়া কোথাও কোনদিন একরাতও থাকিনি মানে বেড়াতেও যাইনি, এখন বিয়ের পর স্বামীকে ছাড়া শশুর বাড়ি থাকতে হয়, তাই হয়তো বেশি খারাপ লাগে 😥
✍️zunur ammu