06/10/2026
আমি নিজেকেই সবচেয়ে বেশি ঘৃণা করি..?
কারণ পৃথিবীর কেউ আমাকে যতটা আঘাত দেয়নি, তার চেয়ে হাজার গুণ বেশি আমি নিজেকে আঘাত করেছি। আমি কাউকে দোষ দিই না, আমার সমস্ত ঘৃণা জমে আছে আমার নির্মম ভাগ্যের ওপর...
ঘৃণা করি আমার সেই আবেগকে, যে আমাকে দুর্বল করেছিল, মানুষের সামনে মাথা নিচু করিয়ে দিয়েছিল, অকারণে হাসিয়ে রেখেছিল, আড়ালে কাঁদিয়ে রেখেছিল...
সবচেয়ে বেশি ঘৃণা করি নিজেকেই-আমি নিজের সাথে করা প্রতিটা প্রতিশ্রুতি ভেঙেছি, নিজেকে বারবার বিশ্বাস করিয়েছি ভুল অনুভুতিকে। আমি নিজেকেই তিলে তিলে নিঃশেষ করেছি, নিজেকেই ঠকিয়েছি সবচেয়ে বেশি..!?