Simple Recipe by Pushon

Simple Recipe by Pushon Chase the Flavors of delicious home food!

23/06/2026

আজকের অর্ডারে  রিজিয়া আপু বলেছিল ৬ঃ০০ টার মধ্যে ডেলিভারি দিতে, আমি সাড়ে তিনটার দিকে রান্না শেষ করেছি ডেলিভারি ম্যান এর...
21/06/2026

আজকের অর্ডারে রিজিয়া আপু বলেছিল ৬ঃ০০ টার মধ্যে ডেলিভারি দিতে, আমি সাড়ে তিনটার দিকে রান্না শেষ করেছি ডেলিভারি ম্যান এর আসার কথা ছিল সাড়ে ৪ টায়, উনি পাঁচটার দিকে ফোন দিয়ে বলে যে আপু আমি বাসায় এসেছি, খেতে খেয়ে বের হচ্ছি, আমি বললাম তাড়াতাড়ি আসেন আর তার একটু পরে শুরু হল ঝুম বৃষ্টি, আমার তো মাথা নষ্ট কিভাবে খাবার ডেলিভারি দিব, তারপর প্রথমে উবার কল করি, উবারের লোক মেট্রোরেলের স্টেশনের সামনে আধাঘন্টা দাঁড়িয়ে রইল, বৃষ্টির জন্য আসতে পারতেছে না তারপর আমি উবার ক্যান্সেল করে পাঠাওতে আবার রিকোয়েস্ট পাঠাই এবং পাঠাও লোক এসে খাবার পিক করে ডেলিভারি করেন আলহামদুলিল্লাহ। এভাবে প্রতিদিন নানা রকম ঝামেলার মধ্যে খাবার ডেলিভারি করা লাগে।

fans

20/06/2026

Masaliz থেকে এই MFC MiX চিকেন ফ্রাই মসলা টা নিয়েছি, মসলাটা আসলেই খুব ভালো খুব ইজিলি চিকেন ফ্রাই করা যায় খুবই টেস্টি।


এখানে রয়েছে তাসনুভা আপু ও রিজিয়া আপুর কাস্টমাইজড ডেলিভারি। বাসায় মেহমান থাকা সত্ত্বেও রিজিয়া আপুর অর্ডারটি নিয়েছি, ...
19/06/2026

এখানে রয়েছে তাসনুভা আপু ও রিজিয়া আপুর কাস্টমাইজড ডেলিভারি। বাসায় মেহমান থাকা সত্ত্বেও রিজিয়া আপুর অর্ডারটি নিয়েছি, কারণ আপু ও ভাইয়া সবসময় আমার খাবার পছন্দ করেন এবং ভালোবাসা নিয়ে অর্ডার করেন। তাদের আস্থা ও ভালোবাসার মূল্য দিতে আমি সবসময় চেষ্টা করি তাদের চাহিদা অনুযায়ী সেরা সার্ভিস দেওয়ার।

ইনশাআল্লাহ, আগামীকাল আমাদের খুঁদের ভাত ও ভর্তার প্ল্যাটার যাবে। সঙ্গে থাকবে পুঁইশাক দিয়ে মিষ্টি কুমড়া, ঘন ডাল এবং কাঁচকি মাছের চচ্চড়ি।

আগামীকালকের ভর্তার সকল অর্ডার ক্লোজ করা হয়েছে। নতুন করে আর কোনো অর্ডার নেওয়া হবে না।

সবার ভালোবাসা ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। ❤️

fans

Thanks for being a top engager and making it onto my weekly engagement list! 🎉 Fardous Nipa, Fatema Khatun, Srabanty Pap...
18/06/2026

Thanks for being a top engager and making it onto my weekly engagement list! 🎉 Fardous Nipa, Fatema Khatun, Srabanty Papu, Minto Ahmed

শনিবার দুপুরে আমাদের নিয়মিত আপুর বিশেষ অনুরোধে থাকছে এক সুস্বাদু আয়োজন—“খুদের বৌয়া” এবং সাথে ৫ রকমের ভর্তার প্ল্যাটার!মে...
18/06/2026

শনিবার দুপুরে আমাদের নিয়মিত আপুর বিশেষ অনুরোধে থাকছে এক সুস্বাদু আয়োজন—“খুদের বৌয়া” এবং সাথে ৫ রকমের ভর্তার প্ল্যাটার!

মেন্যুতে থাকছে— • ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে আলু ভর্তা
• আচারি ডাল ভর্তা
• শুটকি ভর্তা
• মাছ ভর্তা
• বরবটি ভর্তা

পোলাও চালের খুঁদ দিয়ে তৈরি হবে আমাদের স্পেশাল খুদের বৌয়া।

যারা অনেকদিন ধরে আমাদের বৌয়া ভর্তা প্ল্যাটার মিস করছেন, তারা আগামীকাল দুপুরের মধ্যেই অর্ডার কনফার্ম করে ফেলুন।

fans

Alhamdulillah delivered!!!! fans
18/06/2026

Alhamdulillah delivered!!!!

fans

অনেকদিন পর আবারও আমাদের পেইজের অন্যতম জনপ্রিয় আইটেম পোলাও রোস্ট ও চিকেন জালি কাবাবের স্পেশাল প্যাকেজ নিয়ে আসছি আগামী শ...
17/06/2026

অনেকদিন পর আবারও আমাদের পেইজের অন্যতম জনপ্রিয় আইটেম পোলাও রোস্ট ও চিকেন জালি কাবাবের স্পেশাল প্যাকেজ নিয়ে আসছি আগামী শুক্রবার! ❤️

যেহেতু শুক্রবার আমাদের বাসায় গেস্ট আসবে, তাই সেদিন সকাল ১১:০০টার মধ্যেই সকল ডেলিভারি ডিসপ্যাচ করে দেওয়া হবে। সেই কারণে আমরা মাত্র ১০–১২টি লিমিটেড অর্ডার গ্রহণ করবো।

যারা অনেকদিন ধরে আমাদের এই প্রিয় সেটটি মিস করছেন, তারা দেরি না করে আগামীকাল বিকেলের মধ্যেই অর্ডার কনফার্ম করে ফেলুন।

অর্ডার কনফার্ম করতে ইনবক্সে পাঠিয়ে দিন—
✔️ নাম
✔️ সম্পূর্ণ ঠিকানা
✔️ ফোন নাম্বার

লিমিটেড স্লট, তাই আগে কনফার্ম করলে আগে সুযোগ পাবেন। 🥰

আমাদের পেইজের বিয়ে বাড়ির স্টাইলের চিকেন রোস্ট এর এই সুন্দর ছবিটি তুলেছেন Simply Augustine ভাইয়া

ঘরের স্বাদে বিশেষ আয়োজনের গল্প আলহামদুলিল্লাহ, গতকালের কাস্টমাইজড রান্নার অর্ডার সফলভাবে সম্পন্ন হয়েছে। রাজিয়াপুরের ব...
17/06/2026

ঘরের স্বাদে বিশেষ আয়োজনের গল্প

আলহামদুলিল্লাহ, গতকালের কাস্টমাইজড রান্নার অর্ডার সফলভাবে সম্পন্ন হয়েছে। রাজিয়াপুরের বিশেষ অর্ডারসহ আরও একটি ১২ জনের পারিবারিক আয়োজনের জন্য ভালোবাসা ও যত্নে তৈরি করা হয়েছিল নানান স্বাদের ঐতিহ্যবাহী পদ।

🌿 করল্লা আলু ভাজি
🌿 পুঁই শাক ভাজি
🫕 ঘি বাগারে পাঁচমিশালী সবজি
🥣 টমেটো দিয়ে ঘন ডাল
🥒 লাউ ডাল
🐟 টমেটো দিয়ে পাবদা মাছ ভুনা
🐟 সরষে বাটায় রুই মাছ
🍗 আলু দিয়ে মুরগির মাংসের ঝোল
🍗 পেঁয়াজ বাটায় মুরগির মাংস ভুনা
🥩 আলু দিয়ে গরুর মাংস আলু দিয়ে ঝোল

প্রতিটি পদ তৈরি করা হয়েছে তাজা উপকরণ, পরিচ্ছন্ন পরিবেশ এবং ঘরোয়া স্বাদের নিশ্চয়তা দিয়ে। আপনার পছন্দ ও বাজেট অনুযায়ী মেনু কাস্টমাইজ করার সুবিধা রয়েছে।

🎉 ছোট-বড় যেকোনো পারিবারিক অনুষ্ঠান, দাওয়াত, মিলাদ, আকিকা বা বিশেষ আয়োজনের জন্য অর্ডার নেওয়া হচ্ছে।

অর্ডার করতে আজই ইনবক্স করুন।

fans

আগামী বুধবারের জন্য দেশি খাবারের অর্ডার নেওয়া হচ্ছে 🍲বুধবার দুপুরের জন্য আপনারা অর্ডার করতে পারেন—🐟 টমেটো দিয়ে পাবদা ম...
15/06/2026

আগামী বুধবারের জন্য দেশি খাবারের অর্ডার নেওয়া হচ্ছে 🍲

বুধবার দুপুরের জন্য আপনারা অর্ডার করতে পারেন—

🐟 টমেটো দিয়ে পাবদা মাছ ভুনা
🐟 কাঁচকি মাছ চচ্চড়ি
🎃 মিষ্টি কুমড়া ভাজি
🦐 চিংড়ি মাছ দিয়ে করল্লা ভাজি
🍆 আচারি বেগুন
🍗 আচারি চিকেন

⏰ অর্ডার গ্রহণ আগামীকাল দুপুর পর্যন্ত চলবে।
আগামীকাল দুপুরের পর অর্ডার ক্লোজ করে দেওয়া হবে।

যারা অর্ডার করতে চান, অনুগ্রহ করে আগামীকাল দুপুরের মধ্যে অর্ডার কনফার্ম করে দিন।

ধন্যবাদ। 🌸
fans

Address

R K Mission Road Gopibag
Dhaka
1203

Alerts

Be the first to know and let us send you an email when Simple Recipe by Pushon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share