Directions

Waz Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Waz, Grocers, Dhaka.

18/09/2026

দলিলের কপি নেই, দলিল নম্বর নেই, সালও জানা নেই—তবুও পুরনো দলিল খুঁজে পাওয়ার সুযোগ আছে।
অনেকেই মনে করেন, দলিলের নম্বর ও সাল জানা না থাকলে দলিল আর খুঁজে পাওয়া সম্ভব নয়। আসলে কিছু গুরুত্বপূর্ণ জায়গায় খোঁজ করলে পুরনো দলিলের তথ্য বের করা সম্ভব হতে পারে।

কোথায় খুঁজবেন?

১. নামজারি সংক্রান্ত তথ্য দেখুন
জমিটি যদি কোনো সময় নামজারি হয়ে থাকে, তাহলে নামজারি মামলা নম্বর, নামজারি খতিয়ান ও সংশ্লিষ্ট নথি থেকে দলিলের তথ্যের সূত্র পাওয়া যেতে পারে।

২. দলিল লেখকের ডায়েরি খুঁজুন
পুরনো দলিলের তথ্য দলিল লেখকের সংরক্ষিত ডায়েরি বা সংশ্লিষ্ট রেকর্ডে পাওয়া যেতে পারে। সেখানে দলিলের নম্বর, তারিখ ও পক্ষদের তথ্যের সূত্র মিলতে পারে।

৩. সূচি বই-১ দেখুন
দাতা ও গ্রহীতার নাম ধরে সূচি বই-১ থেকে দলিলের তথ্য খোঁজা যায়। পুরনো দলিলের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ একটি সূত্র।

৪. সূচি বই-২ দেখুন
দাগ নম্বর ও মৌজার নাম ধরে সূচি বই-২-তে অনুসন্ধান করা যায়। জমির দাগ ও মৌজার তথ্য জানা থাকলে এই পদ্ধতিতে দলিলের সন্ধান পাওয়া যেতে পারে।

৫. সূচি বই-৩ দেখুন
দাতার টিপসই/বৃদ্ধাঙ্গুলির ছাপ সংক্রান্ত রেকর্ড থাকলে সূচি বই-৩ থেকেও দলিলের তথ্যের সন্ধান করা যেতে পারে।

৬. এত কিছু করার পরও দলিল না পাওয়া গেলে?

তাহলে বিষয়টি সেখানেই শেষ নয়। পরিস্থিতি অনুযায়ী—

ক) প্রত্যয়নপত্র/সনদ সংগ্রহ করুন
সংশ্লিষ্ট রেকর্ড থেকে দলিলের তথ্য পাওয়া যায়নি—এমন প্রমাণ বা প্রত্যয়নপত্র প্রয়োজন হতে পারে।

খ) প্রয়োজন হলে হাইকোর্টে রিট
প্রশাসনিকভাবে তথ্য বা রেকর্ড পাওয়ার ক্ষেত্রে আইনগত প্রতিকার প্রয়োজন হলে পরিস্থিতি অনুযায়ী হাইকোর্টে রিটের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

গ) দেওয়ানী আদালতে মামলা
দলিলের অধিকার, মালিকানা বা সংশ্লিষ্ট বিরোধ থাকলে প্রয়োজন অনুযায়ী দেওয়ানী আদালতে মামলা করতে হতে পারে।

মনে রাখবেন:
দলিলের কপি নেই, নম্বর নেই, সালও জানা নেই—তাই বলে জমির দলিলের সন্ধান পাওয়া অসম্ভব নয়। আগে সঠিক জায়গায় সঠিকভাবে অনুসন্ধান করুন। প্রয়োজন হলে অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিন।

21/08/2026

অভিনন্দন ও শুভেচ্ছা

জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

11/08/2026
11/08/2026
07/07/2026
`৮ টি কাজ করলে আল্লাহ নারাজ হন!!`🎀*১) আজানের সময় কথা বলা এবং কাজ করা।**২) ঘরে মেহমান দেখে নারাজ হওয়া।**৩) দাঁড়িয়ে পানি প...
07/07/2026

`৮ টি কাজ করলে আল্লাহ নারাজ হন!!`🎀

*১) আজানের সময় কথা বলা এবং কাজ করা।*
*২) ঘরে মেহমান দেখে নারাজ হওয়া।*
*৩) দাঁড়িয়ে পানি পান করা।*
*৪) নামাজের পর দোয়া না করা।*
*৫) মা বাবার সাথে উঁচু গলায় কথা বলা।*
*৬) কারো সফলতা দেখে হিংসা করা।*
*৭) মানুষ দের গালাগালি করা।*
*৮) স্ত্রী সাথে রাগ করে কথা বলা।*

> দৈনিক হাদীসে আলো 🌸

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Waz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category