22/09/2026
এমন ঠান্ডা গরম আবহাওয়ায় নিজেকে সুস্থ রাখতে ঘরে বসেই এক্মি চায়ের সাথে বানিয়ে ফেলুন স্পেশাল মেথি চা!
উপকরণ
মেথি ২ টেবিল চামচ, পরিমাণমতো এক্মি চা পাতা, লেবুর রস ১ চা-চামচ, দারুচিনি ২ টুকরা, লবঙ্গ কয়েকটা, গোলমরিচ ২-৩টা, মধু ২ টেবিল চামচ, পানি ৩ কাপ, পুদিনাকুচি ২ চা-চামচ।
প্রস্তুত প্রণালি
মেথি পরিষ্কার করে ধুয়ে ৩ কাপ পরিমাণ পানি দিয়ে ১০ মিনিট ফোটান। পানি ফোটানোর সময় এর সঙ্গে পরিমাণমতো এক্মি চা পাতা, লবঙ্গ, দারুচিনি ও গোলমরিচ দিন। ফুটন্ত চা ছেঁকে কাপে ঢালুন। পুদিনাকুচি, লেবুর রস ও মধু মিশিয়ে পরিবেশন করুন।