Shupto Ghor’ begins with the motive of delivering delicious and healthy food to the people. সুপ্তঘরের ক্যাটারিং এর প্রধান লক্ষ্য হচ্ছে স্বাস্থ্যসম্মত সুস্বাদু খাবারের নিশ্চয়তা… ।
নিজস্ব স্বকিয়তায় আমরা অফিসের বিভিন্ন অনুষ্ঠান, জন্মদিন পাৰ্টি, পারিবারিক অনুষ্ঠান সহ কাস্টমাইজ অর্ডার নিয়ে থাকি ।
সুস্বাস্থ্যের প্রধান শর্তই হলো নির্ভেজাল খাদ্য সহ সঠিক খাদ্যাভ্যাস। অর্গানিক ফুড হলো সেই খাদ্য যা কোনোরকম রাসায়নিক সার বা কীটনাশক ছাড়া সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে উৎপাদিত হয়। এটির রক্ষণাবেক্ষণে কোন কৃত্রিমতা থাকে না। পাশাপাশি পরিবেশ-বান্ধবও বটে…..
বর্তমানে অধিকাংশ দোকান গুলোতে - “ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য , রং , কীটনাশক সব কিছুতেই প্রয়োগ করা হচ্ছে”- ক্রেতা সাধারনকে আকৃষ্ট করার জন্য। যা শরীরের পক্ষে কোনো ভাবেই নিরাপদ নয়। এরফলে নিজেদের অজ্ঞাতসারেই শরীরে বাসা বাঁধছে মারণ রোগ ব্যাধি –
ফরমালিন, কার্বাইড বা আজিনামোটোর মতো ক্ষতিকর রাসায়নিক শরীরে প্রবেশ করার ফলে পেটব্যথা, শুকনো কাশি, ডায়রিয়া, আলসার ও ফুসফুস এর বহুবিধ রোগ সৃষ্টি হচ্ছে। হাইড্রোজেন পারঅক্সাইডের দ্বারা নানা প্রকার চর্মরোগ এমনকি শ্বাসনালী, কিডনি, পাকস্থলীতে ডেকে আনছে প্রাণঘাতী ক্যানসার!!!!
এসব কথা চিন্তা করে - সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার পৌঁছে দেওয়ার উদ্দেশ্য নিয়েই শুরু হয় ‘সুপ্ত ঘর’-এর যাত্রা । আমাদের খাবার সম্পূর্ণ রূপে ঘরোয়া পরিবেশে হাইজিন মেইনটেইন করে প্রফেশনাল পদ্ধতিতে তৈরি করা হয় শতভাগ (১০০%) নিশ্চয়তায় । যাতে কোন প্রকার ক্ষতিকারক রং, টেস্টিং সল্ট , ভেজাল ভোজ্য তেল ব্যাবহার করা হয় না বিধায় পণ্যের গুনগত মান স্বাদ সম্পূর্ণ রূপে অটুট থাকে - যা শরীরের পক্ষে শতভাগ (১০০%) নিরাপদ এবং স্বাস্থ্য সম্মত…….