Laboni's Food Corner

Laboni's Food Corner Greetings! You are into the official page of Laboni’s Food Corner, Which is the territory

দৈনন্দিন জীবনের প্রতিযোগিতার মধ্যে নিজেকে টিকিয়ে রাখতে আমরা এক যান্ত্রিক জীবনে পদার্পন করেছি। নিজের স্বাস্থ্যের প্রতি সময় নেয়ার এবং খাদ্যাঅভ্যাসের দিকে নজর রাখার খুব একটা সময় হয়ে উঠে না। ভেজাল পণ্যে সয়লাব বাজারে আমরাই আসছি ভিন্নতা নিয়ে।

Laboni’s Food Corner এ আপনি পাবেন ঘরোয়া ভাবে তৈরী নানা ধরণের ফ্রোজেন আইটেম। সম্পূর্ণ নির্ভেজাল ভাবে তৈরী আমাদের প্রোডাক্ট গুলো আপনাকে হতাশ করবে না বলে আমরা বিশ্বাসী। আমরা আত্মবিশ্বাসী যে আমাদের প্রোডাক্ট একবার কিনার মাধ্যমে আমাদের উপর আপনার আস্থা এবং সন্তুষ্টি তৈরী হওয়ার মধ্যে দিয়ে আমাদের নিয়মিত ক্রেতা হয়ে উঠবেন। আমাদের অন্যতম বৈশিষ্ট হলো আমরা প্রতিযোতামূলক মূল্য নির্ধারণ করে ক্রেতাদের বাজেটের কাছাকাছি চলে যেতে পেরেছি। কোয়ালিটি প্রোডাক্ট এবং সার্ভিসের জন্য আমরা ইতিমধ্যে ক্রেতাদের সন্তুষ্টি অর্জন করতে পেরেছি। আমাদের প্রোডাক্ট ক্রয় করার আমন্ত্রণ রইলো। ধন্যবাদ

24/09/2026

খাবার রেডি করে সেগুলো প্যাকেজিং করা আরও বেশি কষ্টকর এবং সময় সাপেক্ষ।

আমাদের জীবনের কিছু সময় থাকে অনেক মূল্যবান কিন্তু সেটা তখন আমরা ওভাবে অনুভব করতে পারি না। পরবর্তীতে যখন একা থাকা হয় সবা...
21/09/2026

আমাদের জীবনের কিছু সময় থাকে অনেক মূল্যবান কিন্তু সেটা তখন আমরা ওভাবে অনুভব করতে পারি না। পরবর্তীতে যখন একা থাকা হয় সবার থেকে দূরে তখন খুব মনে হয় আহা কি মধুর ছিল দিনগুলো। কত হাসিখুশি আর একসাথে সময় গুলো কেটে গিয়েছে। আনন্দের দিন গুলো খুব তাড়াতাড়ি চলে যায় । আমাদের সবার ব্যাস্ততা এতোটাই বেড়ে গেছে এখন আর কারো সাথে দেখা তো দুরে থাক যোগাযোগ টাও বন্ধ হতে চলেছে। এভাবেই একদিন সবার সময় ফুরিয়ে আসবে। তখন আফসোস হবে কেন প্রিয় মানুষের সাথে আরও একটু সময় বেশি করে কাটালাম না।

খাবার খেতে সময় লাগে অল্প সময় কিন্তু তৈরি করতে লাগে দীর্ঘ সময়। কারন এগুলো তৈরি করতে যে সব উপকরণ ব্যাবহার করা হয় সেগুল...
21/09/2026

খাবার খেতে সময় লাগে অল্প সময় কিন্তু তৈরি করতে লাগে দীর্ঘ সময়। কারন এগুলো তৈরি করতে যে সব উপকরণ ব্যাবহার করা হয় সেগুলো রেডি করাটা সময় সাপেক্ষ। প্রথমত বাজার থেকে বেশি পরিমাণে মুরগি এনে ওগুলো হাড় থেকে মাংস আলাদা করে তারপর সেগুলো কিমা করা, ব্রেড ক্রাম রেডি করা, যত মশলা আছে সেগুলো ব্ল্যান্ড করা, চিলি ফ্ল্যাক্স বানানো, পেয়াজ বেরেস্তা করা, এছাড়াও আরও কিছু সিক্রেট মশলা রয়েছে সেগুলো রেডি করে তারপর খাবার তৈরি করতে হয়। সবচেয়ে শেষ পার্ট ব্রেড ক্রাম করে ফ্রোজেন করা। পরে সেগুলো প্যাকেট করে ডেলিভারি দেয়া আর রিসিট লিখে ডেলিভারি মেন কে দিয়ে খাবার না পৌঁছে দেয়া পর্যন্ত অপেক্ষা করা। আর কোনও ভাবে যদি ক্রেতা ফোন না ধরে তাহলে তো হলো মহাকান্ড।যাইহোক তারপরও আমাদের কাছে এই কস্ট ভালো লাগে কারন ঐযে নিজের স্বপ্ন টাকে একটু একটু করে বড় করার প্রচেষ্টা চালিয়ে নিচ্ছি। কিছু খাবার এর বেশি পরিমাণে অর্ডার পরেছে আলহামদুলিল্লাহ। ওগুলোর প্রস্তুতি চলছে। কাজের পরিধি বাড়লে সব কিছু বাড়াতে হয়। আমাদের নতুন অর্ডারের কাজ চলছে ডোনাট, আইসক্রিম, রোল, চিজ ফিঙ্গার এবং চিজ বলের। আর ক্রেতা আমাদের রিপিট ক্রেতা সব সময় নিয়ে থাকেন এবং রেগুলার নেয়ার ইচ্ছা পোষণ করেছেন আলহামদুলিল্লাহ। বৃহস্পতিবার ডেলিভারি দেয়ার ইচ্ছা আছে যদি সব রেডি করতে পারি ইনশাআল্লাহ।

প্রতিটি বিজনেস এর প্রান হচ্ছে ক্রেতারা। তাদের চাহিদা এবং পছন্দ অনুসারে খাবার তৈরি করতে হয়। এতে দুটো সুবিধা হয়। একটা হচ...
19/09/2026

প্রতিটি বিজনেস এর প্রান হচ্ছে ক্রেতারা। তাদের চাহিদা এবং পছন্দ অনুসারে খাবার তৈরি করতে হয়। এতে দুটো সুবিধা হয়। একটা হচ্ছে পেজে নতুন আইটেম এড হয় আর ক্রেতাদের ও চাহিদা পূরন হয়। আমার মেয়েদের স্কুল এর টিচার রা প্রায় খাবার নিয়ে থাকেন। সবাই নাগেট, ডোনাট, টিকিয়া,স্ট্রিপস,স্প্রিং রোল এই আইটেম গুলো রেগুলার নিয়ে থাকেন আলহামদুলিল্লাহ। এবার এক আপা বললো ছেলেকে টিফিন এ বার্গার দিতে চাই। তাহলে এবার বার্গার এর পেটি বানিয়ে দিবেন। যেই কথা সেই কাজ। এগুলো আপার ছেলের জন্য রেডি করেছি। দশপিস নিবেন, সাথে নাগেট এবং স্প্রিং রোল। এগুলো পৌঁছে দিতে যেয়ে আরেক আপাও অর্ডার করলেন আমাকেও দিন ছেলে বার্গার পছন্দ করে। সাথে আরও খাবার নিতে চাইলেন। এভাবেই নতুন আইটেম এর আরও অর্ডার কনফার্ম হলো। ছবি তে দেখতে ভালো লাগছে না। কারন ফ্রোজেন অবস্থাতেই ছবি তোলা হয়েছে তাই একটু ঘোলাটে মনে হচ্ছে। আসলে আমরা যারা কাজ করছি সব কিছু ঘড়োয়া ভাবে নিজেদের খাওয়ার মতো করে তৈরি করা হয়। আর ফুডের ফটোগ্রাফি ও নিজের হাতের ফোনটাই ব্যাবহার করা হয়। আসলে সব স্বাভাবিকভাবেই উপস্থাপন করার চেষ্টা করি যেমনটা বাস্তবে করা হয়।

19/09/2026

খাবার পৌঁছে দেয়া হয়েছে অলরেডি এবং রিভিউ দিয়েছে টেস্ট ভালো ছিল আলহামদুলিল্লাহ।

কাজের জন্য মানুষ কে প্রচুর সময় দিতে হয় সেটা যেকোনো কাজ। তাহলে একটা সময় এসে অবশ্যই তার রিটার্ন পাওয়া যায়।
19/09/2026

কাজের জন্য মানুষ কে প্রচুর সময় দিতে হয় সেটা যেকোনো কাজ। তাহলে একটা সময় এসে অবশ্যই তার রিটার্ন পাওয়া যায়।

18/09/2026

আমরা মানুষ হিসেবে একে অপরের বিপদে সহায়তা করবো এটাই মনুষ্যত্ব। কিন্তু বর্তমানে সেটার বিপরীত কারন সহায়তা করাতো দূরে থাক আরেকজনের ভালো দেখলেও ভেতরটা অশান্তি লাগে। কারো পরিশ্রম এবং চেষ্টা কে সম্মান জানাতে না পারলেও ক্ষতি করা থেকে বিরত থাকা উচিত। কারো জন্য দোয়া করলে কিংবা মঙ্গল কামনা করলে সেটাই নিজের কাছে ফেরত আসে।

16/09/2026

আমাদের গতবছর কক্সবাজার ট্রিপ ছিল চার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সদস্য দের নিয়ে।

পাঁচ বছর আগের মেমোরি এটা তাই শেয়ার করলাম। কি কি আইটেম সেল হতো আমাদের ফ্রোজেন ফুড ছাড়াও। সময়ের সাথে সাথে অনেক কিছু পরি...
16/09/2026

পাঁচ বছর আগের মেমোরি এটা তাই শেয়ার করলাম। কি কি আইটেম সেল হতো আমাদের ফ্রোজেন ফুড ছাড়াও। সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন করা হয়েছে। তবে আমি আমার শুরুর দিকের কাজ গুলো অনেক মিস করি। কারন বাদামের এই আইটেম টা যে কত পরিমাণে সেল করেছি তার হিসাব নেই। আমাদের পেজের সিগনেচার একটা আইটেম ছিল আলহামদুলিল্লাহ।

আমাদের কিছু আশেপাশের মানুষ আছে যারা নিজেরা তো কোনদিন কাউকে সাহায্য করবেইনা অথচ কেউ যদি আপনাকে সাহায্য করে তাকেই উল্টা দো...
16/09/2026

আমাদের কিছু আশেপাশের মানুষ আছে যারা নিজেরা তো কোনদিন কাউকে সাহায্য করবেইনা অথচ কেউ যদি আপনাকে সাহায্য করে তাকেই উল্টা দোষারোপ করবে। এই ধরনের সঙ্গ অবশ্যই ত্যাগ করা উচিত কারন তারা কখনও কারো কল্যাণে আসবে না এমনকি অন্যর ভালো কাজটা কেও মূল্যায়ন করবে না।

ছবিতে দেয়া মিষ্টি গুলো মাওয়া জড়ানো মিনিকেট মিষ্টি। এগুলো আমার খুব পছন্দের যদিও আমি মিষ্টি লাভার না। কিন্তু যাদের মিষ্টি পছন্দ না তারাও অনায়াসেই কয়েকটা খেয়ে ফেলতে পারবেন। আমি কাজ শুরু করেছিলাম 2021 এর শুরুর দিকে। প্রথমে ঘি, মধু, আচার, নানান মশলা সেল হতো। তারপর বাদামের টানা সেল করেছি এবং এই মিষ্টি টাও। যাইহোক পরবর্তীতে আমি ফ্রোজেন এর উপর বেশি ফোকাস দেয়া শুরু করি। তবে আবার সব এড করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। যাতে এক ডেলিভারি চার্জ দিয়ে নানান ধরনের খাবার নিতে পারেন।

Address

Mirpur 10
Dhaka

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801835800202

Website

Alerts

Be the first to know and let us send you an email when Laboni's Food Corner posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Laboni's Food Corner:

Shortcuts

Share

Category