TASTY FOOD BY NUFATA

TASTY FOOD BY NUFATA This page is about frozen and homemade foods. You can easily order food from here �

আলহামদুলিল্লাহ! ঈদ উপলক্ষে আজকের অর্ডার সম্পন্ন করলাম।🔸অর্ডারে ছিল-🏵️জর্দা সেমাই🏵️দুধ সেমাই🏵️ক্যারামেল ফিরনি🏵️পুডিং🏵️চটপ...
27/05/2026

আলহামদুলিল্লাহ!
ঈদ উপলক্ষে আজকের অর্ডার সম্পন্ন করলাম।
🔸অর্ডারে ছিল-
🏵️জর্দা সেমাই
🏵️দুধ সেমাই
🏵️ক্যারামেল ফিরনি
🏵️পুডিং
🏵️চটপটি

✨ ঈদের নাস্তার বিশেষ আয়োজন ঈদের সকাল মানেই পরিবার, আড্ডা আর সুস্বাদু খাবারের আনন্দ।আপনার ঈদের মুহূর্তকে আরও স্পেশাল করতে...
21/05/2026

✨ ঈদের নাস্তার বিশেষ আয়োজন
ঈদের সকাল মানেই পরিবার, আড্ডা আর সুস্বাদু খাবারের আনন্দ।আপনার ঈদের মুহূর্তকে আরও স্পেশাল করতে আমরা নিয়ে এসেছি ঘরোয়া স্বাদের মজাদার সব নাস্তা ও ডেজার্টের আয়োজন। 😍
🍀আমাদের ঈদ স্পেশাল মেন্যুতে থাকছে:

🍁১) শাহী ফিরনি — ঘন দুধ,খেজুর গুড় ও বাদামের রাজকীয় স্বাদে ভরপুর।
🍁২) ক্যারামেল ফিরনি — ফিরনির সাথে ক্যারামেলের মিষ্টি ফ্লেভারের দারুণ কম্বিনেশন।
🍁৩) সাগুদানা ডেজার্ট — ঠান্ডা দুধ, সাগুদানা ও মিষ্টি ফ্লেভারে তৈরি নরম ও রিফ্রেশিং ডেজার্ট। ✨
🍁৪) মালাই জর্দা — নরম ক্রিমি মালাইয়ে জর্দার বাড়তি মজাদার স্বাদ।
🍁৫) শাহী জর্দা — ঘি, বাদাম, বেবি সুইট আর কিসমিসে সাজানো ঐতিহ্যবাহী জর্দা।
🍁৬) চটপটি — টক, ঝাল ও মশলাদার স্বাদের জমজমাট চটপটি।
🍁৭)জর্দা সেমাই — ঘি, বাদাম,কিশমিশ ও হালকা মিষ্টিতে তৈরি জর্দা সেমাইয়ের দারুণ মজাদার স্বাদ। ✨
🍁৮)দুধ সেমাই — ঘন দুধ ও বাদাম,কিসমিস দিয়ে রান্না করা নরম ও সুস্বাদু সেমাই।
🍁৯) ক্যারামেল পুডিং — নরম, ক্রিমি আর মুখে গলে যাওয়া স্বাদের পুডিং।
🍁১০) নুডুলস — সবজি,চিকেন ও মসলার পারফেক্ট মিশেলে মজাদার নুডুলস।

✨ এছাড়াও আপনার পছন্দমতো কাস্টমাইজড অর্ডারের সুবিধা রয়েছে!
🍂কেন আমাদের খাবার বেছে নিবেন?
✔️ শতভাগ ঘরোয়া ও স্বাস্থ্যসম্মত পরিবেশে তৈরি
✔️ প্রিমিয়াম কোয়ালিটির উপকরণ ব্যবহার
✔️ স্বাদ ও মানে আপসহীন
✔️ পরিষ্কার-পরিচ্ছন্ন ও যত্নসহকারে প্রস্তুত
🌙 এই ঈদে প্রিয়জনদের সাথে আনন্দ ভাগ করে নিতে এখনই আমাদের ইনবক্সে আপনার পছন্দের আইটেমের অর্ডার কনফার্ম করুন।

আসসালামু আলাইকুম।কুরবানীর ঈদে প্রায় সকলেরই একটি পছন্দের খাবার হলো গোস্ত দিয়ে চালের আটার রুটি/পরোটা। কিন্তু ঈদের বিভিন্...
18/05/2026

আসসালামু আলাইকুম।
কুরবানীর ঈদে প্রায় সকলেরই একটি পছন্দের খাবার হলো গোস্ত দিয়ে চালের আটার রুটি/পরোটা। কিন্তু ঈদের বিভিন্ন আয়োজন সামলাতে যেয়ে এই রুটি/পরোটা বানানোর কাজ অনেকের কাছে ঝামেলাই মনে হয়। ফলে ইচ্ছা থাকলেও বানানো হয়ে উঠে না। আপনাদের সুবিধার্থে TASTY FOOD BY NUFATA নিয়ে এলো ফ্রোজেন রুটি/পরোটা।

ঈদের সকালে মিষ্টি কিছু না হলে কি চলে? আপনাদের মিষ্টিমুখ করাতে নিয়ে এলাম বিভিন্ন ধরনের মজাদার ডেজার্ট - শাহী ফিরনি,ক্যারামেল পুডিং, জর্দা সেমাই বা ভাজা সেমাই , স্পেশাল জর্দা।এছাড়াও রয়েছে চিকেন রোস্ট, চিকেন-ভেজিটেবল মিক্সড নুডুলস, মিক্সড ভেজিটেবল,বিফ কাবাব,চিকেন কাবাব ও ফিস চপ।এগুলো ফ্রোজেন ও ফ্রাই দুই ভাবেই নেওয়া যাবে। এছাড়াও বিভিন্ন রকমের ঈদের খাবারের আইটেম পাবেন আমাদের পেইজে।

তাই দেরি না করে আপনাদের পছন্দ মত খাবার অর্ডার করতে আমাদের পেইজে ইনবক্স করুন। ঈদের জন্য ২৫ তারিখ দুপুর ১ টা পর্যন্ত আমরা অর্ডার নিব।

বিশেষ দ্রষ্টব্য: অর্ডার করতে আপনার নাম,ঠিকানা এবং ফোন নাম্বার পাঠিয়ে দিন আমাদের ইনবক্সে। ডেলিভারি চার্জ প্রযোজ্য (এছাড়াও আপনারা চাইলে পিকআপ পয়েন্ট থেকে সরাসরি আপনাদের পার্সেল রিসিভ করতে পারবেন)।

🌹🌹 ধন্যবাদ 🌹

ভাত, পোলাও, রুটি কিংবা পরোটায়ডিমের ঝুরি ভুনা খেলে সাথে লাগবে আসল মজাটা😋
13/05/2026

ভাত, পোলাও, রুটি কিংবা পরোটায়
ডিমের ঝুরি ভুনা খেলে সাথে লাগবে আসল মজাটা😋

আলহামদুলিল্লাহ! আজকে আমাদের এক রিপিট কাস্টমার ম্যামের (শহিদ আনোয়ার স্কুল)  খাবারের অর্ডার ছিল।🔹অর্ডারে যা যা ছিল🔹পোলাও, ...
10/05/2026

আলহামদুলিল্লাহ! আজকে আমাদের এক রিপিট কাস্টমার ম্যামের (শহিদ আনোয়ার স্কুল) খাবারের অর্ডার ছিল।

🔹অর্ডারে যা যা ছিল🔹
পোলাও, আলুভাজি, চিকেন ঝাল ফ্রাই, পাবদা মাছ ভুনা এবং ক্যারামেল পুডিং।

বাংলাদেশের এই পিঠাগুলো হলো বাংলার নারীদের ধৈর্য, নৈপুণ্য এবং সৃষ্টিশীলতার প্রতীক। শিল্প ও স্বাদের মিশেলে তৈরি নকশী ও ঝিন...
15/04/2026

বাংলাদেশের এই পিঠাগুলো হলো বাংলার নারীদের ধৈর্য, নৈপুণ্য এবং সৃষ্টিশীলতার প্রতীক। শিল্প ও স্বাদের মিশেলে তৈরি নকশী ও ঝিনুক পিঠার সংক্ষিপ্ত ইতিহাস ও ঐতিহ্য নিচে তুলে ধরা হলো:

🌼​নকশী পিঠা: লোকশিল্পের প্রতিচ্ছবি 🧵
​নকশী পিঠার ইতিহাস এই অঞ্চলের গ্রামীণ লোকশিল্পের সাথে গভীরভাবে জড়িত এবং এটি মূলত নারীর শৈল্পিক দক্ষতার প্রকাশ। লোককথা অনুযায়ী মেঘনা নদীর পাড়ের নরসিংদী জেলার কোনো এক গ্রাম থেকে এর উৎপত্তি। তবে বৃহত্তর ময়মনসিংহের নারীরা এই পিঠার বিচিত্র নকশা অঙ্কনে বিশেষ খ্যাতিমান। টুথপিক বা খেজুর কাঁটা দিয়ে পিঠার গায়ে ফুল, লতা, পাতা বা জ্যামিতিক নকশা আঁকা হয় বলেই এর নাম নকশী পিঠা। এই পিঠা তৈরি ও নকশা করার পদ্ধতি ছিল পরিবারের ঐতিহ্য, যা বিবাহ, নবান্ন ও পৌষ-পার্বণে উৎসবের প্রস্তুতি হিসেবে গণ্য হতো।

🌼​ঝিনুক পিঠা: ধৈর্যের শৈল্পিক নিদর্শন 🐚
​ঝিনুক পিঠার জন্ম মূলত গৃহিণীদের সৃষ্টিশীলতা ও খাদ্য-শিল্পের প্রতি ভালোবাসার ফল। এর ঝিনুকের মতো আকৃতি এই অঞ্চলের নদ-নদী এবং প্রাকৃতিক পরিবেশের প্রভাবকে স্মরণ করায়। এটি নরসিংদী জেলার ঐতিহ্যবাহী পিঠা হিসেবে বিশেষভাবে পরিচিত। এর বিশেষত্ব হলো কাঁটা চামচ বা চিরুনির উল্টো দিকে চেপে এটিকে ঝিনুকের মতো আকৃতি দেওয়া হয় এবং তেলে ভেজে গুড়ের শিরায় ভেজানো হয়। সহজে সংরক্ষণ করা যায় বলে আকর্ষণীয় আকারের এই পিঠাটি উৎসব, বিশেষত ঈদের মতো অনুষ্ঠানে তৈরি করা হতো এবং এটি শিশুদের কাছে বিশেষ প্রিয়।

​এই নকশা করা পিঠাগুলো প্রমাণ করে যে বাঙালির রন্ধনশিল্প কেবল খাবার তৈরি নয়, এটি একটি জীবন্ত শিল্পকলা, যা প্রজন্ম থেকে প্রজন্মে বাংলার সংস্কৃতি, নৈপুণ্য এবং ভালোবাসার উত্তরাধিকার বহন করে চলেছে।
.ধন্যবাদ...

সকলকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা!শুভ নববর্ষ ❤️
14/04/2026

সকলকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা!
শুভ নববর্ষ ❤️

বাঙালির বৈশাখ মানেই উৎসব,আনন্দ আর রসনার তৃপ্তি✨প্রচণ্ড দাবদাহের মাঝেও পান্তা ভাত, ভর্তা, ইলিশ মাছ, মিষ্টি আর ঠান্ডা শরবত...
11/04/2026

বাঙালির বৈশাখ মানেই উৎসব,আনন্দ আর রসনার তৃপ্তি✨

প্রচণ্ড দাবদাহের মাঝেও পান্তা ভাত, ভর্তা, ইলিশ মাছ, মিষ্টি আর ঠান্ডা শরবত—সবকিছু মিলেই যেন বৈশাখের আসল স্বাদ ।
শুধু পোশাক বা খাবারে নয়…আমাদের সংস্কৃতি যেন থাকে আমাদের মননে, আমাদের প্রতিটা আয়োজনেই ✨

🍛বউয়া ভাত / খুদের ভাত ভর্তা প্যাকেজ দিয়ে এই বৈশাখে নিজের পাতে সাজিয়ে নিন একেবারে ঘরোয়া স্বাদের ঐতিহ্যবাহী আয়োজন আর বৈশাখী উৎসব মানেই—নানান রকম মিষ্টির সমারোহ আর মুখরোচক সব খাবার। বৈশাখী মেলা হোক কিংবা ঘরের আয়োজন—বাঙালির রসনা বিলাসে থাকবেই হরেক রকম আয়োজন!

যেকোনো ধরনের খাবার অর্ডার করতে আমাদের ইনবক্সে মেসেজ করুন।পিঠার প্যাকেজ নিজের জন্য কিংবা অন্যকে উপহার দিতে আপনাদের পছন্দমত কাস্টমাইজড করে নিতে পারবেন।১২ তারিখ দুপুরের মধ্যেই অর্ডার বুকিং করে দিন,
দেরি করলে কিন্তু মিস হয়ে যেতে পারে।ধন্যবাদ।

আজকে ২০ জনের জন্য পোলাও, চিকেন রোস্ট ও বিফ কাবাব- এর অর্ডার ছিল মোহাম্মদপুর থেকে। প্রতিটি আইটেম যত্ন নিয়ে, ঘরোয়া স্বাদে ...
09/04/2026

আজকে ২০ জনের জন্য পোলাও, চিকেন রোস্ট ও বিফ কাবাব- এর অর্ডার ছিল মোহাম্মদপুর থেকে। প্রতিটি আইটেম যত্ন নিয়ে, ঘরোয়া স্বাদে তৈরি।

আলহামদুলিল্লাহ! যথাসময়ে অর্ডারের কাজ সম্পন্ন করতে পেরেছি। আপনাদের সন্তুষ্টিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

Address

Nirjhar Residential Area
Dhaka

Telephone

+8801722040390

Website

Alerts

Be the first to know and let us send you an email when TASTY FOOD BY NUFATA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TASTY FOOD BY NUFATA:

Share