RS Kitchen

RS Kitchen Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from RS Kitchen, Kitchen/Cooking, Dhanmondi, Dhaka.
(1)

ঘরে তৈরী ঐতিহ্যবাহী খাবার গুলো আপনাদের সাথে শেয়ার করাই আমাদের মুল ইচ্ছা। কর্ম ব্যাস্ত জীবনে সুস্থ থাকতে হলে সবার আগে প্রয়োজন স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার তাই আপনারা ঘরের স্বাদের খাবার গুলো শেয়ার করে আপনারা একটি সুস্থ জীবন যাপন করেন।

06/09/2026

আচ্ছা, ঢাকায় আপনার আমার সচরাচর খাওয়া প্রচলিত পোলাওয়ের পদগুলো কি কি?

বলবেন মোরগ পোলাও, রোস্ট পোলাও, ইলিশ পোলাও,খাসির পোলাও,তেহারি,কাবুলি পোলাও, কাচ্চি বিরিয়ানি, চাপ পোলাও,ডিম পোলাও কিংবা মাঝেসাঝে হায়দ্রাবাদি বিরিয়ানি- তাই না?
(পোলাও বলতে মাংস মিশ্রিত পোলাওয়ের চালের পদকেই বুঝিয়েছি।)
অথচ দেশ স্বাধীন হওয়ার ৩০ বছর আগেও ঢাকাবাসী উপভোগ করতো আরো বেশকিছু পোলাওয়ের পদ। কালের পরিক্রমায় আজ সেগুলো একেবারেই হারিয়ে গেছে এই শহর থেকে। মিসির আলি আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছে স্মৃতির পাতায় হারিয়ে যাওয়া সেসব পোলাওয়ের আদ্যোপান্ত।

⭕বুন্দিয়া পোলাও: মটরদানা সাইজের প্রচুর পরিমাণে ছোটো ছোটো মাংসের কোফতা দিয়ে বানানো হতো।এই কোফতাগুলো আবার নোনতা ও টক-মিষ্টি স্বাদ যুক্ত হতো। রান্নায় দমে দেয়ার সময় এই কোফতা দেয়ার চল ছিলো।কোফতার পাশাপাশি মাঝেমধ্যে কাঁচা সবুজ মটরদানাও দেয়া হতো। ছোটো কিংবা মাঝারি দাওয়াতে এই বুন্দিয়া পোলাও ছিলো বেশ জনপ্রিয়।

⭕রুই মাছের পোলাও: ইলিশ মাছের পাশাপাশি রুই মাছের পোলাও ও রান্না হতো ঢাকাবাসীর অন্দরমহলে। রুই মাছের বিরিয়ানি সম্রাট শাহজাহানের আমল থেকেই জনপ্রিয়। তাঁর আমলে লেখা কুকবুক 'নুশখা ই শাহজাহানি' তে জেরবিরিয়ান মাহি বা মাছের বিরিয়ানির রেসিপি এই পেইজেও শেয়ার করা হয়েছে আগে।

⭕ সাদা বা হোগলা পোলাও: আস্ত মশলার সাদা আখনী বা broth থেকে রান্না করো হতো। মাঝে মাঝে এই আখনীতে কিছু পরিমাণ গোশতও দেয়া হতো। অন্যভাবে বলতে গেলে প্রথমে কাচা পানিতে চাউল সিদ্ধ করে নেয়া হয়,যখন সামান্য সিদ্ধ বাকি থাকে তখন প্রয়োজনীয় মশলাপাতি দিয়ে দমে বসানো হয়। রান্নার পরে হোগলা বা বড় পাটিতে পোলাও ঢেলে তার উপরে ঘি ছিটিয়ে দেয়া হতো।

⭕ সোইয়া পোলাও/ শাক পোলাও:
বছরে একবার বা দুইবার রান্না হতো।আশ্বিন মাসে সোইয়া শাক বা শুয়ো শাক নামে একধরনের শাক বাজারে আসতো। এই শাক দিয়ে রান্না হতো পোলাও আ বাড়িতে বাড়িতে নিয়ে আসতো শীতের আগমনী বার্তা।

⭕মজমুয়া পোলাও: এই পোলাও রান্না করতে বেশ দক্ষ বাবুর্চির প্রয়োজন হতো। একই ডেগে বিশেষ উপায়ে ৩/৪ স্বাদের রঙ বেরঙের পোলাও বের করা হতো। এই ধরনের পোলাওয়ের ধারণা আওয়াধ থেকে এসেছে। সেখানকার নবাবদের হেঁসেলে দক্ষ বাবুর্চিগণ মুঘল অভিজাতদের চমকে দেবার জন্য এ ধরনের পোলাও রান্না করতেন। পোলাও না বলে দৃষ্টিনন্দন শিল্পকর্ম বলাই শ্রেয়।

⭕মাগলুবা পোলাও: ঢাকায় বসবাসরত মুঘল ও আরমেনীয় পরিবারে বেশি রান্না হতো এই মাগলুবা পোলাও।যে পরিমাণ চাল, সেই পরিমাণের চর্বিহীন খাসির গোশত দিয়ে রান্না হতো।সাথে কপি,গাজর,শালগম,বীট,টমেটো ভেজে দমের সঙ্গে দেয়া হতো।

⭕নার্গিসী পোলাও: মাগলুবা পোলাওয়ের সাথে পালং শাক বিশেষ প্রকিয়ায় দেয়া হতো। পরিবেশনের আগে সেদ্ধ ডিম ঘিয়ে লালচে করে ভেজে মাঝখান থেকে কেটে ফালি করে পোলাওয়ের উপর দেয়ার রেওয়াজ ছিলো।

⭕কাবুলি পোলাও: ঢাকার কাবুলি পোলাও মধ্য এশিয়ার অরিজিনাল কাবুলি পোলাও থেকে একটু আলাদা ছিলো। ঢাকার কাবুলি পোলাওয়ে সবুজ মটরদানা কিংবা মাঝে মাঝে শিমের বিচির সাথে প্রতি সের চালে সমবয়স্ক ৩টি মোরগের মাংস দিয়ে রান্না হতো।

⭕মুতাঞ্জান পোলাও: চাল, মাংস,ঘি, চিনি এবং মাঝে মাঝে বাদাম ও আনারস দিয়ে বানানো একধরনের পোলাও। বড় দাওয়াতেও এই পোলাও বেশ জনপ্রিয় ছিলো।

⭕দো গোশা পোলাও: সাধারণত খাসি ও মোরগ দুই ধরনের মাংস দিয়ে এই পোলাও রান্না করা হতো।

⭕মাছ শিকারী পাখি দিয়ে রান্না পোলাও: মাছ শিকার করে এমন পাখি বিশেষত বকের মাংস দিয়ে রান্না করা এই পোলাওটি খুব বেশি প্রচলিত না হলেও কোথাও কোথাও রান্না হতো।

✳️✳️ চকোলেট লাভার'দের জন্য চকোলেট ডিলাইট কেক 😋। একদম প্রিমিয়াম কোয়ালিটির চকোলেট দিয়ে তৈরী।অর্ডার করুন আর স্বাদ নিন এই মজ...
26/08/2026

✳️✳️ চকোলেট লাভার'দের জন্য চকোলেট ডিলাইট কেক 😋। একদম প্রিমিয়াম কোয়ালিটির চকোলেট দিয়ে তৈরী।অর্ডার করুন আর স্বাদ নিন এই মজাদার চকোলেট ডিলাইট এর।

এক থালা শাহী খানা😋 ফরমায়েশ করলে আপনার দরজায় পৌছে যাবে!!এখানের একজনের পোর্সন (পোলাউ, ১পিস রোস্ট,১টা চিকেন কাবাব,চাইনিজ সব...
22/08/2026

এক থালা শাহী খানা😋 ফরমায়েশ করলে আপনার দরজায় পৌছে যাবে!!এখানের একজনের পোর্সন (পোলাউ, ১পিস রোস্ট,১টা চিকেন কাবাব,চাইনিজ সব্জী,ফিরণী আর সালাদ)।



আপনার প্রতিদিনের খাবারের ফরমায়েশ এর জন্য অর্ডার করতে পারেন RS Kitchen এর ইনবক্সে।সুস্হ থাকতে ঘরের খাবারের বিকল্প নেই।ঘরে...
20/08/2026

আপনার প্রতিদিনের খাবারের ফরমায়েশ এর জন্য অর্ডার করতে পারেন RS Kitchen এর ইনবক্সে।সুস্হ থাকতে ঘরের খাবারের বিকল্প নেই।ঘরের স্বাদের খাবার খেয়ে সুস্হ থাকুন।


"আইবুড়ো ভাত" বাঙালী'র বিয়ের অন্যতম অনুস্ঠান। এই আয়োজনে ছিলো RS Kitchen এর আস্ত মুরগীর রোস্ট।ধন্যবাদ Sayera Anis ❤️❤️
27/07/2026

"আইবুড়ো ভাত" বাঙালী'র বিয়ের অন্যতম অনুস্ঠান। এই আয়োজনে ছিলো RS Kitchen এর আস্ত মুরগীর রোস্ট।ধন্যবাদ Sayera Anis ❤️❤️

Big thanks to Shilpi Mamunfor all of your support! Congrats for being top fans on a streak 🔥!
02/07/2026

Big thanks to Shilpi Mamun

for all of your support! Congrats for being top fans on a streak 🔥!

রবিবার ৫ই জুন ডেলিভারি  হবে চিকেন নাগেট, চকোলেট ফাজ ব্রাউনি আর ডাবল চকোলেট মাফিন।কারো খেতে ইচ্ছে করলে অর্ডার  করতে ইনবক্...
02/07/2026

রবিবার ৫ই জুন ডেলিভারি হবে চিকেন নাগেট, চকোলেট ফাজ ব্রাউনি আর ডাবল চকোলেট মাফিন।কারো খেতে ইচ্ছে করলে অর্ডার করতে ইনবক্স করুন।





🌷💕 বাবা দিবস'এর জন্য আজকে আমাদের RS Kitchen এর আয়োজন।সব বাবা'দের জন্য অসীম ভালোবাসা ❤️❤️
21/06/2026

🌷💕 বাবা দিবস'এর জন্য আজকে আমাদের RS Kitchen এর আয়োজন।সব বাবা'দের জন্য অসীম ভালোবাসা ❤️❤️


Address

Dhanmondi
Dhaka
1209

Website

Alerts

Be the first to know and let us send you an email when RS Kitchen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share