Ride With Rylin

Ride With Rylin I don’t look back unless there is a good view. Ride with Rylin is an individual video blog.

This area is for you to explore my job life, hobbies, and everyday activities. Remember to click the "Follow" button to keep up with the most recent stories from my little corner of the world.

13/08/2026

ছোট্ট ডাক্তার 🩺💗

আমি তখন নার্সারিতে পড়তাম। 🥰
“যেমন খুশি তেমন সাজো” প্রতিযোগিতায় ছোট্ট একটা ডাক্তার সেজেছিলাম! 👩‍⚕️🩺
আর জানো? আমি প্রথম হয়েছিলাম! 🏆✨

সেদিনের সেই ছোট্ট ডাক্তারটা আজও আমার খুব প্রিয় স্মৃতি। 🥹💕

11/08/2026

আমাদের স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীরা এবার অনেক ভালো ফল করেছে। যারা জিপিএ-৫ পেয়েছে, ফলাফল প্রকাশের পর তাদের আনন্দ দেখে মনে হচ্ছিল স্কুলে যেন আনন্দের বন্যা বয়ে গেছে! 🥳🎉

উত্তীর্ণ শিক্ষার্থীরা স্কাউট ব্যান্ড বাজিয়ে অনেক আনন্দ করেছে। আমরাও সবাই মিলে অনেক মজা করেছি। 🥰🎶

আমার ভাইয়া আর তার বন্ধুরাও আমাদের সঙ্গে আনন্দ করতে চলে এসেছে। সবাই মিলে কী যে আনন্দ করেছি! পুরো স্কুলটাই যেন আনন্দে ভরে গিয়েছিল। ❤️✨

10/08/2026

পুরোনো ছবিগুলো খুললেই—উফফ! 🥹💕
এটা কে এত্তো ছোট্ট,
এত কিউট ছিল? 🙈🧸
ওহ্… আমিই তো! 🤭🎀

কীভাবে যে এত বড়ো হয়ে গেলাম, নিজেই বুঝলাম না! 🥺✨
তখন ছিলাম একদম তুলতুলে পিচ্চু,
আর এখন বড়ো মানুষ সাজার চেষ্টা করি! 🤭🧸💗

ইশশ… সময়টা একটু আস্তে চললেই তো পারতো! 🥺✨

09/08/2026

রাত প্রায় ১২টা… 🌙
সবাই যখন ঘুমের প্রস্তুতিতে, তখন আমার ছোট্ট ভাইয়াটা ওর মতোই ছোট্ট ছোট্ট দুটো কেক নিয়ে আমাকে সারপ্রাইজ! 🎂🎂🥹💕

কেক দুটো হাতে নিয়ে যতটা খুশি হয়েছি, তার চেয়েও বেশি ভালো লেগেছে—আমার জন্য এত রাতে ওর এই ছোট্ট ভাবনাটা। 🥺❤️

ভাইয়াটার ভালোবাসাটা মাঝে মাঝে এত নিঃশব্দে আসে, যে অবাক হয়ে শুধু মনে হয়—“এই পিচ্চিটা আমাকে এত ভালোবাসে!” 🫶🏻🥹

আল্লাহ আমার এই ছোট্ট ভাইয়াটাকে সবসময় ভালো রাখুক, হাসিখুশি রাখুক। 🤲🏻💗
আমাদের জন্য সবাই দোয়া করবেন—বিশেষ করে আমার এই আদরের পিচ্চিটার জন্য। 🥰

🔥 BANGLADESH KARATE CLUB CUP CHAMPIONSHIP 2026 🔥আলহামদুলিল্লাহ! 🤲✨Individual Kata-তে Silver Medal 🥈 এবং Kumite-তে Bronze...
07/08/2026

🔥 BANGLADESH KARATE CLUB CUP CHAMPIONSHIP 2026 🔥

আলহামদুলিল্লাহ! 🤲✨

Individual Kata-তে Silver Medal 🥈 এবং Kumite-তে Bronze Medal 🥉 অর্জন করেছি।

শুরুতে Gold 🥇 Medal না পাওয়ায় একটু মন খারাপ হয়েছিল। কিন্তু পরে নিজেকে মনে করিয়ে দিলাম—হার-জিত তো খেলাধুলারই অংশ। 😊

আজ Gold না হলেও, আজকের এই অর্জন আমাকে আরও পরিশ্রম করতে শিখিয়েছে। প্রতিটি প্রতিযোগিতা আমাকে নতুন কিছু শেখায়, আর প্রতিটি পদক আমাকে আরও আত্মবিশ্বাসী করে তোলে। 💪

ইনশাআল্লাহ, আরও কঠোর পরিশ্রম করে একদিন Gold Medal-ও অর্জন করব। 🥇

সবাই আমার জন্য দোয়া করবেন। 🤍
স্বপ্নের পথে আমার যাত্রা চলবেই... Oss! 🥋

19/07/2026

UNO Card + Dominoes = ডাবল মজা! 😄
ইশশ! আমার কাছে যদি এক পাহাড় UNO Card থাকতো... তাহলে এমন Dominoes বানাতাম,
পড়ে শেষ হতেই চাইত না! 😂🃏✨

18/07/2026

ইসসস...! 🐦💖
যদি ওদের মতো
ছোট্ট একটা পাখি হতে পারতাম!
ডানা মেলে উড়ে বেড়াতাম,
মেঘ ছুঁয়ে আসতাম,
আর আকাশটাকেই আমার সবচেয়ে
প্রিয় খেলাঘর বানিয়ে ফেলতাম। ☁️💙

17/07/2026

আজকে আমার হাসিটা লুকোচুরি খেলছে। 🙈🥹
তবে চিন্তা নেই, ও আবার ফিরে আসবেই! 🌈💛

💛

এই ছবিটা তখনকার, যখন আমার ভাইয়া ছিল একদম দুষ্টুর রাজা! 😄আমাকে না জ্বালালে ওর দিনই যেন পূর্ণ হতো না।চুল টানা, দৌড়ে পালানো...
15/07/2026

এই ছবিটা তখনকার, যখন আমার ভাইয়া ছিল একদম দুষ্টুর রাজা! 😄

আমাকে না জ্বালালে ওর দিনই যেন পূর্ণ হতো না।
চুল টানা, দৌড়ে পালানো, ছোট ছোট মারামারি—সবই ছিল ওর নিত্যদিনের কাজ।

তবে এখন সে অনেক ভদ্র হয়েছে।
দুষ্টুমি কমলেও, আমার কাছে সে সবসময়ই সবচেয়ে আদরের ভাই।
আর আমি প্রতিদিন আরও বেশি বুঝি, ভাইয়া থাকাটা কতটা সুন্দর।

শুভ জন্মদিন🎉❤️
ভালোবাসি তোমাকে, ভাইয়া। 💙

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ride With Rylin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ride With Rylin:

Shortcuts

Share