Halim Dairy Farm

Halim Dairy Farm এখন অনলাইনে অর্ডার করলে মাংস আসবে বাড়ীতে

Address

Dhaka

Telephone

+8801713269395

Website

Alerts

Be the first to know and let us send you an email when Halim Dairy Farm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category

কোরবানী ২০২০, গরু কেনার নিয়মাবলী

আল্লাহ সুবহানাহু সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানির গরু কেনার নিয়মাবলী ঃ ১। আমরা প্রতিটি গরুর – কিছু ছবি, ভিডিও এবং গরুর সে সময়কার লাইভ ওয়েট (live weight) আমাদের পেজ এ দিয়ে দেব। প্রতিটি গরুর জন্য থাকবে আলাদা একটি আই ডি নম্বর। ২। পেজ এ দেওয়া গরু থেকে ছবি, ভিডিও এবং লাইভ ওয়েইট সহ অন্যান্য তথ্য ভালোভাবে দেখে একটি গরু পছন্দ করুন। চেক আউটের সময় অনুগ্রহ করে পেজ এর ইনবক্স এ বাসায় পৌঁছে দেবার ঠিকানা বিস্তারিত লিখুন এবং সাথে একটি সচল মোবাইল নাম্বার দিন। ৩। গরু পছন্দের পরে কনফার্ম করলে গরুটি ১২ ঘন্টার জন্য উক্ত ক্রেতার জন্য নির্দিষ্ট করা থাকবে। বুকিং দেওয়ার ১২ ঘন্টার মধ্যে গরুর দামের ৩০% পেমেন্ট করলে গরুটি ওই ক্রেতা কিনেছেন হিসেবে ধরা হবে। পেমেন্ট করা না হলে বুকিং বাতিল হয়ে যাবে এবং পুনরায় গরুটি আবারও ‘স্টক ইন’ হয়ে যাবে এবং অন্যান্য ক্রেতারা সেটা কিনতে পারবেন। ৪। দাম পরিশোধ করা যাবে ব্যাংক ট্রান্সফার/ নগদ টাকা / চেক এর মাধ্যমে। ব্যাংকের মাধ্যমে গরুর দাম পরিশোধ করলে অনলাইন ট্রান্সফার এর কপি অথবা মানি রিসিপ্ট এর স্ক্যান্ড কপি পেজ এর ইনবক্স এ পাঠাতে হবে। ৫। পেজ এ দেওয়া গরুর দামের ভেতর হাসিল এবং পিক আপ ডেলিভারি চার্জ অন্তর্ভূক্ত রয়েছে। এর জন্য অতিরিক্ত কোন খরচ গ্রাহকের কাছ থেকে নেয়া হবে না। গরু ক্রেতাদের বাসায় পৌঁছে যাবে জুলাইয়ের ২৮,২৯,৩০ এবং ৩১ তারিখের মধ্যে। ক্রেতাদের সুবিধার্থে এবার আমরা ঈদের আগের ৩ দিনে সমস্ত গরু ডেলিভারি দেব ইনশা আল্লাহ। ৬। গরু বুঝে নেয়ার ক্ষেত্রে সময়ের ব্যাপারে একটু নমনীয় হওয়া বাঞ্ছনীয়। কেননা ঈদ মৌসুমে ট্রাফিক জ্যামের ব্যাপারে আমাদের হাত নেই। যে গরুটি আপনি হাতে পেয়েছেন এবং তার যে ছবি পেজ এ দেখানো হয়েছে সেটা একই গরু হবে ইন শা আল্লাহ। অনেক সময় ছবি এবং আসল প্রাণী সামনাসামনি দেখার ক্ষেত্রে কিছুটা পার্থক্য থাকতে পারে। কিছু কিছু ক্ষেত্রে এটা হয় নিদ্ধারিত অঞ্ছল থেকে ঢাকায় ক্রেতার বাসায় পৌঁছানোর আগ পর্যন্ত যে লম্বা সময় গরুকে সফর করতে হয় সেই ধকলের কারণে। এই সময়টাতে গরুকে খাবার দেওয়া যায় না বিধায় তাকে বেশ দুর্বলও দেখা যায়। অনুরোধ রইল গরু বুঝে নেয়ার সময় এ ব্যাপারগুলোও বিবেচনায় নেয়ার। ৭। অনুগ্রহ করে কেনার পূর্বেই সকল তথ্য ও নিয়মাবলী জেনে, বুঝে পছন্দ করে নিন। আল্লাহর নামে কুরবানী করার জন্য যে পশুটি কেনা হয়েছে তার উপর সন্তুষ্ট থাকা দরকার। বিক্রিত গরু অথবা ৩০% অগ্রিম পেমেন্ট ফেরত যোগ্য হবে না। গরু ডেলিভারির পূর্বে গরু অসুস্থ বা ‍অন্য কোন সমস্যা হলে ক্রেতাকে জানিয়ে গরু পরিবর্তন করা হবে ইন শা আল্লাহ। ৮। গরু কেনার ব্যাপারে কোনো প্রয়োজনে নিচের নাম্বারে ফোন করতে পারেন – ০১৭১৩২৬৯৩৯৫ অফিস ঠিকানা: খাগাইল (মুহাম্মদ নগর), কেরানীগঞ্জ, খোলামোরা ঘাট, ঢাকা