Meha Agro Foods & Beverage Ltd.

Meha Agro Foods & Beverage Ltd. Meha Agro Foods & Beverage Ltd.

26/08/2023

কাঁঠালিচাঁপা ফুল

15/08/2023
এক তরুণী তার বাবাকে সাথে নিয়ে গাড়ি ড্রাইভ করছিলো।কিছুক্ষণ পর আকাশ কালো মেঘে ছেয়ে গেলো এবং তুমুল ঝড় এবং বৃষ্টি শুরু হ...
19/06/2023

এক তরুণী তার বাবাকে সাথে নিয়ে গাড়ি ড্রাইভ করছিলো।
কিছুক্ষণ পর আকাশ কালো মেঘে ছেয়ে গেলো এবং তুমুল ঝড় এবং বৃষ্টি শুরু হলো।
তরুণী টি ভয় পেয়ে বাবাকে জিজ্ঞাসা করলো,বাবা কি করবো!
পাশের সিট থেকে বাবা মেয়েকে সাহস যোগালেন,
''তুমি ড্রাইভ করতে থাকো। থেমো না"।
তরুণীটি গাড়ি ড্রাইভ করতে লাগলো,কিন্তু ঝড়ের প্রচন্ডতা আরো বেড়ে যাওয়াতে গাড়ি ড্রাইভ করা কঠিন হয়ে পড়ছিলো।
কিছুক্ষণ পর গাড়ি নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে উঠলো।
তরুণীটি আবারো তার বাবার কাছে জানতে চাইলো থামবে কিনা।
বাবা আগের মতই ড্রাইভ করতে বললেন।
কিছুদুর ড্রাইভ করার পরে তরুণী লক্ষ্য করলো তার পথের
কিছুসামনে ষোলো চাকার একটা লরি রাস্তার পাশে সাইড করে থেমে যাচ্ছে।
তারসামনে আরো কিছু গাড়ি রাস্তার একপাশে পার্ক করে থেমে আছে।
দৃশ্যটি দেখে তরুণী টি বাবাকে বললো,
"বাবা এবার আমাদের থামতেই হবে। আশেপাশের সবাই দেখো গাড়ি ড্রাইভ করা বন্ধ করে পথের পাশে থেমে যাচ্ছে"।
কিন্তু বাবা সেই আগের মতই তার সিদ্ধান্তে অটল। হাল ছেড়োনা।
তুমি আস্তে আস্তে ড্রাইভ করতে থাকো।
বাবারকথা শুনে মেয়েটি সাহস পেলো এবং প্রচন্ড ঝড়ের মধ্যেও আস্তে আস্তে সামনের দিকে আগাতে লাগলো। এভাবে কয়েক মাইল যাবার পরে তরুণীটি আবিস্কার করলো,
ঝড় থেমে গেছে এবং সূর্য্য উঠে গেছে।
এবার বাবা বললেন,
'এবার গাড়ি থামিয়ে বাইরে বেরোতে পারো।'
তরুণী টি অবাকহয়ে বাবাকে জিজ্ঞাসা করলো, এখন কেন বলছো?
বাবা বললেনঃ
"এখন এজন্যই বের হতে বলছি যাতে তুমি পেছনের দিকে তাকাতে পারো এবং সেই সব মানুষদের দেখতে পারো যারা হাল ছেড়ে দিয়েছিলো
এবং থেমে গিয়েছিলো।ওঁরা এখনো ঝড়ের মধ্যেই আছে।
কিন্তু তুমি হাল ছাড়োনি এবং থেমে যাওনি,
তাই তোমার ঝড় এখন শেষ!..."

জীবনের ক্ষেত্রেও একই ব্যাপার প্রযোজ্য।
জীবনে চলার পথে আমরা অর্থনৈতিক, আবেগিক,পারিবারিক, সামাজিক ক্ষেত্রে নানা ধরণের ঝড়ের মুখোমুখি হই এবং ভয় পেয়ে থেমে যাই।
থেমে থাকার ফলে সেই ঝড়ে আমাদের জীবনগাড়ি নানাভাবে ক্ষতিগ্রস্থ হয় যা আত্নবিশ্বাসে ঘাটতি এনে দেয়।
জীবনের রাস্তা রেসিং ড্রাইভের মত মসৃণ নয়। জীবনের পথ বড়বন্ধুর। চলার পথে নানা ধরণের বাধা-বিপত্তিই আসবেই,
কিন্তুথেমে থাকলে ক্ষতির পরিমাণ ই শুধু বাড়বে। কঠিন পরিস্থিতিতে পড়ে আশেপাশের মানুষগুলো কিংবা সবচেয়ে কঠিন লোকটিও হালছেড়ে দিয়েছে বলেই যে আপনাকেও হাল ছাড়তে হবে এমন নয়। পরিস্থিতি যত কঠিনই হোক না কেন,ধীরে-ধীরে সামনের দিকে অগ্রসর হতে থাকুন।
Allah কে স্মরন করুন,ধৈর্য ধরুন,পূর্ণতা আসবেই জীবনে দেখবেন সাফল্যের ঝলমলে সূর্য্যটা আবারো আপনার মাথার উপর হেসে উঠবে।
_কপি

18/06/2023

সিংহের খেলা

18/06/2023
ভারতে ট্রেন দুর্ঘটনায় কয়েকজন বাংলাদেশি আহত : উপ-হাই কমিশন অনলাইন ডেস্ক ৩ জুন, ২০২৩ ১৬:০১পূর্ব ভারতের ওড়িশা রাজ্যে ভয়াবহ ...
03/06/2023

ভারতে ট্রেন দুর্ঘটনায় কয়েকজন বাংলাদেশি আহত : উপ-হাই কমিশন
অনলাইন ডেস্ক
৩ জুন, ২০২৩ ১৬:০১

পূর্ব ভারতের ওড়িশা রাজ্যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে ২৬১ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও ছয় শতাধিক আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, ওড়িশা রাজ্যের বালাসোরে তিন ট্রেনের ভয়াবহ দুর্ঘটনায় কয়েকজন বাংলাদেশিও আহত হয়েছেন বলে জানিয়েছেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ-হাই কমিশন।

হাই কমিশনের এক কূটনীতিক বলেছেন, কলকাতায় বাংলাদেশ উপ-হাই কমিশন বালাসোরে ট্রেন দুর্ঘটনায় কয়েকজন বাংলাদেশি যাত্রীর আহত হওয়ার খবর পেয়েছে। তারা সামান্য আহত হয়েছেন। তবে ঠিক কতজন বংলাদেশি এই দুর্ঘটনায় আহত হয়েছেন, সেবিষয়ে এখন পর্যন্ত সঠিক তথ্য পাওয়া যায়নি।

বাংলাদেশের অনেক মানুষ চিকিৎসার জন্য প্রায়ই চেন্নাই, ভেলোর এবং দক্ষিণ ভারতে যান।

তারা সেখানে যাওয়ার জন্য ভরসা করেন করমণ্ডল এক্সপ্রেস ট্রেনের ওপরে। শুক্রবার ওই দুর্ঘটনার কবলে পড়ে হাওড়াগামী হাওড়া বেঙ্গালুরু যশবন্তপুর এক্সপ্রেসও। ওই ট্রেনেও চিকিৎসা করিয়ে ফিরছিলেন অনেকেই। দুর্ঘটনার কারণে ট্রেন চলাচল স্থগিত হয়ে যাওয়ায় সেখানে কিছু বাংলাদেশিও বিপাকে পড়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম আনন্দবাজার।
বাংলাদেশের উপহাইকমিশনের পক্ষ জানানো হয়েছে, দুর্ঘটনা কবলিত ট্রেনটিতে কয়েকজন বাংলাদেশি যাত্রী ছিলেন। কারণ চিকিৎসার জন্য বাংলাদেশি যাত্রীরা করমণ্ডল এক্সপ্রেস ট্রেনে কলকাতা থেকে চেন্নাই যাতায়াত করেন। সেই কারণেই একটি হটলাইন নম্বর চালু করেছে কলকাতায় অবস্থিত বাংলাদেশের হাইকমিশনের অফিস।

দুর্ঘটনা বিষয়ক তথ্য জানতে বাংলাদেশিদের জন্য একটি হটলাইন (+৯১৯০৩৮৩৫৩৫৩৩) নম্বর দিয়েছে তারা। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করেও তথ্য জানতে পারবেন বাংলাদেশের বাসিন্দারা।


গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ওড়িশার বালাসোর জেলার বাহাঙ্গাবাজার এলাকায় একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার পর পাশের লাইন দিয়ে যেতে থাকা আরেকটি ট্রেন সেটিকে ধাক্কা দেয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

সরকারি চাকরিতে ৪ লাখ ৮৯ হাজার ৯৭৬ পদ ফাঁকা যুগান্তর প্রতিবেদন  ০১ জুন ২০২৩,সরকারি চাকরিকোভিড মহামারির মধ্যে দীর্ঘ সময় নি...
01/06/2023

সরকারি চাকরিতে ৪ লাখ ৮৯ হাজার ৯৭৬ পদ ফাঁকা
যুগান্তর প্রতিবেদন
০১ জুন ২০২৩,
সরকারি চাকরি
কোভিড মহামারির মধ্যে দীর্ঘ সময় নিয়োগ বন্ধ থাকায় সরকারি চাকরিতে রেকর্ড সংখ্যক পদ ফাঁকা পড়ে আছে। এর আগে ফাঁকা পদের সংখ্যা চার লাখের কম থাকলেও এখন তা পাঁচ লাখ ছুঁই ছুঁই।

জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার ২০২২ সালের সরকারি কর্মচারীদের যে পরিসংখ্যান প্রকাশ করেছে, সেখানে দেখা যায়- সরকারি চাকরিতে বর্তমানে ১৯ লাখ ১৫১টি অনুমোদিত পদ রয়েছে। এসব পদের বিপরীতে ১৩ লাখ ৯৬ হাজার ৮১৮ জন কর্মরত আছেন; ফাঁকা আছে ৪ লাখ ৮৯ হাজার ৯৭৬টি পদ।

অর্থাৎ সরকারি চাকরিতে মোট পদের ২৫ দশমিক ৭৮৬ শতাংশ পদ ফাঁকা রয়েছে। সংখ্যা ও শতাংশের হিসাবে এত সংখ্যক পদ এর আগে কখনই ফাঁকা ছিল না।

কর্মকর্তারা বলছেন, মহামারির মধ্যে লকডাউন চলাকালে অন্য সবকিছুর সঙ্গে সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়াও থমকে যায়। বিভিন্ন দপ্তরে সরকারি চাকরির প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ দফায় দফায় স্থগিত করা হয়।

মহামারির ক্ষতি পুষিয়ে নিতে বিসিএস বাদে অন্যান্য সরকারি চাকরিপ্রার্থীদের বয়সে সর্বোচ্চ ৩৯ মাসের ছাড় দেয় সরকার। ফাঁকা পদগুলো দ্রুততার সঙ্গে পূরণ করতে সাম্প্রতিক সময়ে দপ্তরগুলোকে কয়েক দফা তাগাদাও দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপরও নিয়োগ প্রক্রিয়া তেমন গতি পায়নি।

বছরওয়ারি ফাঁকা পদের সংখ্যা
সাল মোট পদ কর্মরত ফাঁকা
২০১৩ ১৪৭১০৩৬ ১১৯৪৪৪৯ ২৭৬৫৮৭
২০১৪ ১৬৭৮৩৪২ ১৩৭৫৪৩৮ ৩০২৯০৪
২০১৫ ১৭১০৭০৪ ১৩৮২৩৯৩ ৩২৮৩১১
২০১৬ ১৭০১৭১৪ ১৩৪২৪৫৩ ৩৫৯২৬১
২০১৭ ১৭৮৪৩০২ ১৩৯১০৫৫ ৩৯৩২৪৭
২০১৮ ১৭৮৪৩০২ ১৩৯১০৫৫ ৩৯৩২৪৭
২০১৯ ১৮২১২৮৪ ১৪৩৩৯৪৬ ৩৮৭৩৩৮
২০২০ ১৮৮৫৮৬৮ ১৫০৪৯১৩ ৩৮০৯৫৫
২০২১ ১৯১৩০৫২ ১৫৫৪৯২৭ ৩৫৮১২৫
২০২২ ১৯০০১৫১ ১৩৯৬৮১৮ ৪৮৯৯৭৬

পরিসংখ্যান অনুযায়ী, সরকারি চাকরিতে ২০১৮ সালে ৩ লাখ ৯৩ হাজার ২৪৭টি, ২০১৯ সালে ৩ লাখ ৮৭ হাজার ৩৩৮, ২০২০ সালে ৩ লাখ ৮০ হাজার ৯৫৫ এবং ২০২১ সালে ৩ লাখ ৫৮ হাজার ১২৫টি পদ ফাঁকা ছিল।

এখন সরকারি চাকরিতে প্রথম থেকে নবম গ্রেডের (আগের প্রথম শ্রেণি) ২ লাখ ৪৪ হাজার ৯৬টি অনুমোদিত পদ রয়েছে। এসব পদের বিপরীতে কর্মরত আছেন ১ লাখ ৭৯ হাজার ৫১৪ জন। ফাঁকা আছে ৬৪ হাজার ৫৮২টি পদ।

১০ থেকে ১২তম গ্রেডে (আগের দ্বিতীয় শ্রেণি) ২ লাখ ৯১ হাজার ১১১টি পদের বিপরীতে কাজ করছেন ১ লাখ ৯৩ হাজার ৬৬৪ জন। ফাঁকা রয়েছে ৯৭ হাজার ৪৪৭টি পদ।

১৩ থেকে ১৬তম গ্রেডে (আগের তৃতীয় শ্রেণি) ৭ লাখ ৯৫ হাজার ৪০টি পদ রয়েছে। এসব পদের বিপরীতে কর্মরত আছেন ৬ লাখ ৩ হাজার ৪৩৩ জন। ফাঁকা আছে ১ লাখ ৯১ হাজার ৬০৭টি পদ।

অন্যদিকে ১৭ থেকে ২০তম গ্রেডে (আগের চতুর্থ শ্রেণি) ৫ লাখ ৫৮ হাজার ৪৬৯টি পদ রয়েছে। এসব পদের বিপরীতে কর্মরত আছেন ৪ লাখ ১৫ হাজার ১০৪ জন। ফাঁকা রয়েছে ১ লাখ ৪৩ হাজার ৩৬৫টি পদ।

আর সরকারি দপ্তরে নির্ধারিত ও অন্যান্য কাজের জন্য ১১ হাজার ৪৩৫টি পদ রয়েছে। এসব পদের বিপরীতে কাজ করছেন ৫ হাজার ১০৩ জন। ফাঁকা রয়েছে ৬ হাজার ৩৩২টি পদ।

প্রথম থেকে ১২তম গ্রেডের গেজেটেড পদগুলোতে নিয়োগ দেয় সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আর ১৩ থেকে ২০তম গ্রেডের পদে সরাসরি নিয়োগ দেয় মন্ত্রণালয় ও বিভাগ।

পরিসংখ্যান অনুযায়ী, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে ৬ হাজার ৮২১টি এবং অধিদপ্তর ও পরিদপ্তরে ৩ লাখ ২৫ হাজার ৩৩৬টি পদ ফাঁকা রয়েছে।

আর বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয়ে ১৩ হাজার ৩৫৭টি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন করপোরেশনে ফাঁকা রয়েছে এক লাখ ৫৭ হাজার ৮১৯টি পদ।

 #শিক্ষনীয়পোষ্ট পড়ে দেখতে পারেন !!আপনি কি জানেন টাইটানিক মুভির সবথেকে ভাগ্যবান লোকটা কে?সে কি জ্যাক? যে কিনা সবথেকে সুন্...
01/06/2023

#শিক্ষনীয়পোষ্ট
পড়ে দেখতে পারেন !!

আপনি কি জানেন টাইটানিক মুভির সবথেকে ভাগ্যবান লোকটা কে?

সে কি জ্যাক? যে কিনা সবথেকে সুন্দরী মেয়ে রোজের প্রেমে পড়েছিল? একদম না!

তবে কি রোজ? যে কিনা মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য জ্যাককে পেয়েছিলো? এবারও না!

জ্যাক বা রোজ কেউই না।

ভাগ্যবান লোকটি সেই অপরিচিতজন যে জুয়ায় জ্যাকের কাছে তার টিকিটটি হেরে গিয়েছিলো। যদি সে ওই জাহাজের টিকেট জিতে যেতো তাহলে হয়তো তাকে ঐ হিমশীতল পানিতে ডুবে মরতে হতো।

মাঝেমধ্যে হেরে যাওয়া ভালো।
- আপনি যদি আপনার পরীক্ষায় ব্যর্থ হয়ে থাকেন।
- আপনি যদি আপনার লাইফে হেরে গিয়ে থাকেন।
- আপনি যদি আপনার লক্ষ্যে না পৌঁছাতে পেরে থাকেন।
- আপনি যদি আপনার ভালোবাসা হারিয়ে থাকেন।

সবকিছুই কোন না কোন কারণে ঘটে থাকে। মাঝেমধ্যে হেরে যাওয়াটাও ভালো। হতে পারে স্রষ্টা আপনাকে আরও বড় কোন বিপদের হাত থেকে রক্ষা করলেন।

(সংগৃহীত)

Address

Dhaka
1205

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801922362207

Alerts

Be the first to know and let us send you an email when Meha Agro Foods & Beverage Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Meha Agro Foods & Beverage Ltd.:

Shortcuts

Share

Category