Lucky's cake bite

Lucky's cake bite Lucky’s Cake Bite-is brought to you by Rabeya Ali Lucky, a passionate baker dedicated to creating exquisite treats.

15/06/2026

Bismillah for New Islamic Year 1448 Ah.🤍

ইসলামে একটা শব্দ আছে "কানাআত" (قناعة)।কানাআত মানে হলো অন্যের সাথে তুলনা না করে নিজের অবস্থাকে গ্রহণ করা, আর যা আছে তা নি...
12/06/2026

ইসলামে একটা শব্দ আছে "কানাআত" (قناعة)।

কানাআত মানে হলো অন্যের সাথে তুলনা না করে নিজের অবস্থাকে গ্রহণ করা, আর যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকা। Masha Allah

কিন্তু এই যুগে আমরা যেন তার উল্টো দিকে হাঁটছি।

সবসময় তুলনা
কারও পড়াশোনা, কারও ক্যারিয়ার, কারও সংসার, কারও জীবনযাপন…আর সেই তুলনার ভেতরে আমরা নিজেরাই নিজেদের অস্থির করে ফেলছি। ডিপ্রেশনে চলে যাচ্ছি। নিজেকে মেরে ফেলছি ধীরে ধীরে।

আমার মনে হয়, অস্থির না হয়ে সময়ের সাথে একটু একটু করে সবকিছু গড়ে তোলার নামই জীবন।
একবার ভাঙবে, আবার গড়বে।
আবার থামবে, আবার শুরু করবে।

কিন্তু আমরা কি সত্যিই নিজেরাই অস্থির হচ্ছি, নাকি আমাদের অস্থির বানানো হচ্ছে?

পরিবার, পার্টনার, বন্ধুবান্ধব এই সম্পর্কগুলো কি সবসময় আমাদের জীবনকে স্থির করে, নাকি কখনো কখনো অজান্তেই আরও অস্থির করে তোলে?

অনেক সময় আমাদের ভেতরের অস্থিরতা শুধু নিজের তৈরি না।এটা আসে চারপাশের কথাবার্তা থেকে,তুলনা থেকে,
“ও কতদূর গেছে, তুমি কেন পারলে না” এই নীরব চাপ থেকে।

পরিবারের প্রত্যাশা,
পার্টনারের আশা,
বন্ধুদের অর্জন
টিচারদের অপমান
সব মিলিয়ে আমরা একটা অদৃশ্য প্রতিযোগিতার ভেতরে ঢুকে পড়ি।

ভয়ংকর। এটা তো শান্তির জীবন হতে পারে না।

আপনি যদি মনে করেন না, আমি শান্তি চাই না, আমি চ্যালেঞ্জ নিতে চাই, আমি প্রতিযোগিতায় নামবো , তাহলে শক্ত মনোবল নিয়েই নামতে হবে।

সেখানে “কে কী বলল”, “সমাজ কী ভাবল”এগুলো মাথায় রাখলে চলবে না। অস্থির হয়ে নিজেকে শেষ করে দেয়া যাবে না। কারণ প্রতিযোগিতা আর মানসিক শান্তি একসাথে সবসময় টিকে না।

শোনেন , শান্তি বেছে নিলে কিছু জিনিস ছাড়তে হয়
আবার প্রতিযোগিতা বেছে নিলে কিছু চাপ নিতে হয়।
And both should be appreciated.

কারো ডিগ্রি, ক‍্যারিয়ার, পরিবার দেখে inspired হতে পারেন কিন্ত অস্থির হবেন না। নিজের মতন করে নিজের জীবন সাজাবেন।

লেখা- Dr Hafsa raka❤️

11/06/2026

I got over 2,000 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

Allhamdulillah 🤲💫

Information ℹ️ এই বিজনেস পেইজের ওয়েবসাইটের কোন সেটিংস সমস্যার জন্য মেসেজ পাঠানো হলে ওটা seen হচ্ছে না ।তাই আপনাদের কারও...
11/06/2026

Information ℹ️

এই বিজনেস পেইজের ওয়েবসাইটের কোন সেটিংস সমস্যার জন্য মেসেজ পাঠানো হলে ওটা seen হচ্ছে না ।

তাই আপনাদের কারও reply দিতে পারছি না ।

যারা আপনারা জানেন ,যোগাযোগ করতে চাচ্ছেন আমাকে what’s up knck দিয়েন

নিচের এই নাম্বার এ কেমন ❤️
01683-433445

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিনীত অনুরোধ, ম্যাসেজটি মনোযোগ দিয়ে একটু পড়বা এবং বিষয়টির গুরুত্ব অনুধাবনের চেষ্টা কর...
03/06/2026

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিনীত অনুরোধ, ম্যাসেজটি মনোযোগ দিয়ে একটু পড়বা এবং বিষয়টির গুরুত্ব অনুধাবনের চেষ্টা করবা, ইন শা আল্লাহ্‌।

আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা পবিত্র কুরআনের সূরা হুমাযাহ (সূরা নং ১০৪)-এর শুরুতেই সতর্ক করে বলেছেন: *“দুর্ভোগ প্রত্যেক হুমাযাহ ও লুমাযাহকারীর জন্য”*।

আরবি ভাষা ও সহি হাদিসের ব্যাখ্যা অনুযায়ী, *হুমাযাহ* হচ্ছে— কারও *অনুপস্থিতিতে* তার সম্পর্কে এমন কথা বলা, *যা ১০০% সত্য* কিন্তু তিনি তা *শুনলে কষ্ট পাবেন*। আর *লুমাযাহ* হলো— কারও *উপস্থিতিতে* এমন *১০০% সত্য* কথা বলা, যার ফলে তিনি অন্যদের সামনে *অপমানিত, হেয়, বিব্রত হবেন ও কষ্ট* পাবেন।

অপরদিকে, রাসূলুল্লাহ ﷺ আমাদের জানিয়েছেন, যদি উক্ত কথাটি ১০০% সত্য না হয়, অর্থাৎ কিছু মিথ্যা বা অনুমান নির্ভরতা মিশ্রিত থাকে, তাহলে তা গীবত নয়; বরং মিথ্যা অপবাদ (বুহতান), যার গুনাহ আরও ভয়াবহ।

আল্লাহ আমাদের সবাইকে কথা ও লেখার অপব্যবহার থেকে হেফাজত করুন। আমিন।

এ প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা হুজরাত (সূরা নং ৪৯)-এর ১১ নম্বর আয়াতে বলেন— তোমরা একে অপরকে বিদ্রূপ করো না, তুচ্ছ-তাচ্ছিল্য করো না, বদনাম করো না এবং মন্দ নামে ডেকো না। যারা এসব করে, তারা জালিম ও পাপী।
পরবর্তী আয়াতে (৪৯:১২) আল্লাহ আরও নির্দেশ দিয়েছেন— অনুমানের ভিত্তিতে কথা বলো না, মানুষের গোপন বিষয় অনুসন্ধান করো না এবং একে অপরের দোষচর্চায় লিপ্ত হয়ো না।

মহান আল্লাহ তায়ালা আমাদের সহায় হোন।
জাযাকুমুল্লাহু খাইরান। ওয়াসসালাম

*আল্লাহু আকবার*জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ে গবেষকরা পরীক্ষা করেছিলেন যে, ইসলামিক পদ্ধতিতে জবাই করার সময় গরু ব্যথা অনুভব...
01/06/2026

*আল্লাহু আকবার*

জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ে গবেষকরা পরীক্ষা করেছিলেন যে, ইসলামিক পদ্ধতিতে জবাই করার সময় গরু ব্যথা অনুভব করে কিনা। তারা EEG নামের একটি পদ্ধতি ব্যবহার করেন, যা দিয়ে গরুর মস্তিষ্কের ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম দেখা যায়। এর মাধ্যমে বোঝা যায় গরুটি কোনো ব্যথা পেয়েছে কিনা।

পরীক্ষার জন্য গরুটিকে প্রস্তুত করে জবাই করা হয়।

#জবাইয়ের প্রথম ৩ সেকেন্ডেঃ

মস্তিষ্কের ইলেকট্রিক্যাল সিগন্যালে কোনো পরিবর্তন দেখা যায়নি। এটা প্রমাণ করে যে, গরুটি কোনো ব্যথা অনুভব করেনি।

#পরের ৩ সেকেন্ডেঃ

লক্ষ্য করা যায়, প্রচণ্ড রক্তক্ষরণ এবং মস্তিষ্কে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় গরুটি অচেতন হয়ে সম্পূর্ণ ঘুমিয়ে পড়ে।

#৬ সেকেন্ড পরঃ

EEG মনিটরে আর কোনো ইলেকট্রিক্যাল সিগন্যাল ছিল না। অর্থাৎ মস্তিষ্কের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এর মানে গরুটি কোনো ব্যথা ছাড়াই মারা গেছে।

সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের ইসলামের মতো নিয়ামত দান করেছেন। আর এই নিয়ামতই আমাদের জন্য যথেষ্ট। 🖤

#আল্লাহু_আকবার #ইসলামিক_পদ্ধতি #হালাল_জবাই #বিজ্ঞান_ও_ইসলাম #সুবহানাল্লাহ #কুরবানী #ইসলামের_সৌন্দর্য

Eid _Ul_ Addhaa🌙✨ ChandRaat Dump 🍃🌙🕊️    🌙     📸❤️
27/05/2026

Eid _Ul_ Addhaa🌙✨
ChandRaat Dump 🍃🌙🕊️

🌙 📸❤️

Finding magic in the mundane…🕊️ 𝕄𝕒𝕪 ①⑤    ♥️
15/05/2026

Finding magic in the mundane…🕊️ 𝕄𝕒𝕪 ①⑤

♥️

11/05/2026

Finding the blessing in every drop💧💧💧


🍃Jummah Mubarak 🍃আর মাত্র ১৬/১৭ দিন পর যিলহজ্জের প্রথম দশক শুরু!🍁যিলহজ্জের প্রথম দশক সারা দুনিয়ার সকল কিছুর থেকে উত্তম। ...
08/05/2026

🍃Jummah Mubarak 🍃

আর মাত্র ১৬/১৭ দিন পর যিলহজ্জের প্রথম দশক শুরু!🍁

যিলহজ্জের প্রথম দশক সারা দুনিয়ার সকল কিছুর থেকে উত্তম। এমনকি রমজানের শেষ দশক থেকেও।

রমজানের শেষ দশকে সবাই রোজা রাখে, কোরআন তিলাওয়াত করে, তসবিহ পড়ে, লাইলাতুল কদর তালাশ করে! সকলের সাথে রমজানে ইবাদত করা অনেক সহজ।
কিন্তু যিলহজ্জের প্রথম দশকে এমন মানুষ খুব কম থাকে যারা কোরআন খতম দেয়, এক্সট্রা নফল/তাহাজ্জুদ পড়ে, আত্মীয়ের সাথে সম্পর্ক ঠিক করে! তাই এই দশকে একা ইবাদত করা অনেকটা কঠিন।

হাজার হাজার মানুষ আছে যারা অসুস্থ, যাদের বিয়ে হচ্ছে না, যারা ঋনগ্রস্থ, যারা চাকরি পাচ্ছে না, যারা দোয়া কবুলের অপেক্ষায় আছে! এইটাই আপনার সময় বিপদ মুক্ত হওয়ার! দোয়া কবুল করিয়ে নেওয়ার।

রসূল সল্লালাহু আলাহি ওয়া সাল্লাম বলেছেন, যিলহজ্জের প্রথম দশকের আমলের চেয়ে অন্য কোনো দিনের আমল উত্তম নয়- সহিহ বুখারী : ৯৬৯

আপনি আল্লাহর পছন্দের কোনো কাজ করতে চান? এইটাই সবচেয়ে উত্তম সময়।
অনেকেই এই দশ দিন ইবাদত করবে না, আপনি চাইলেই তাদের অন্তর্ভুক্ত হতে পারেন। কিন্তু আল্লাহ যাদের ভালোবাসেন তাদের আল্লাহ নিজেই ইবাদত করার সামর্থ্য দিবেন ইনশাআল্লাহ। আর বেশি সময় নেই এখন থেকেই বেশি বেশি ইস্তেগফার আর ৫ ওয়াক্ত নামাজ সময়মত পড়ে নিজের মনকে প্রস্তুত করুন। তাহলে ইবাদত আপনার জন্য সহজ আর পছন্দের হয়ে যাবে। আল্লাহ সকলকে সাহায্য করুন!

Cp

Address

B G B 1 No Gate Pilkhana
Dhaka
1100

Telephone

+8801683433445

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lucky's cake bite posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lucky's cake bite:

Share