04/12/2025
বড়দিনের আপনার উপহার আমি তুলে দিতে চাই বাগেরহাটের মারীয়াপল্লীতে।
আজকে ফাতিমা রাণী মারীয়ার গির্জার পাল-পুরোহিত ডমিনিক হালদার এসেছিলেন, দেখা হলো। তিনি বলতেছেন, তুমি তো গত বছর মানবতার কাজে সহায়তা করলে না! ওরা কত কস্ট করে সংসার চালায়। নিজ চোখে না দেখলে বুঝবে না ওদের কঠিন জীবনযাপন।
খুলনা ধর্মপ্রদেশের বাগেরহাটের এই গ্রামটি আমি মনে করি বাংলাদেশ খ্রিষ্টমণ্ডলীর বিশ্বাস বিস্তারের ক্ষেত্রে অত্যন্ত দারিদ্রতাপূর্ণ। আমি নিজেও এতোদিন জানতাম না। কেননা, তাদের অসহায় জীবনযাপনের স্বচিত্র আজ দেখে মানবতার হাত প্রসারিত করতে দ্বিধা করিনি। ঝড়ের কারণে বাড়িঘরের বেহাল অবস্থা। ফাদার আমাকে ওখানকার বাস্তব অনেকগুলো ছবি দেখালেন। যা দেখে আমরা খুবই ভালো আছি। অথচ আমাদের সমাজেরই তারা কতটা কষ্টে জীবনযাপন করছেন। মানবতার এই কাজে উপহার তো আপনাদের অংশগ্রহণ ছাড়া আমি একা দিতে পারবোনা।
তাই, ফাতিমা রাণী মারীয়ার গির্জার পাল-পুরোহিত ডমিনিক হালদারের সঙ্গে কথানুযায়ী আমি মাধ্যমে পৌঁছে দিবো আপনার সামান্য দেওয়া অর্থ, কাপড়, শীতের কাপড় বা যেকোন উপহার।
অর্থ সহায়তা, জামা-কাপড় (নতুন-পুরাতন), শীতের কম্বল বা যেকোন উপহার দিয়ে আপনার বড়দিনের আনন্দ সহভাগিতা আমি নিশ্চিন্তে পৌঁতে দিতে বদ্ধপরিকর।
উল্লেখ্য, ১১ জন ব্যক্তি ভিক্ষা করে পরিবার পরিচালনা করেন, ৩১ জন অসহায় বিধাব নারী, মুচি, নাপিত, রং মিস্ত্রি-এদের প্রতি আপনি একজন মানবতা প্রদর্শণের উজ্জ্বল আলোর দিশারী হতে পারেন।
ফার্মগেইট এরিয়াতে কেউ কিছু দিতে চাইলে আমি নিজেই অফিস শেষে সংগ্রহ করতে পারবো। তবে, পুরাতন উপহারেও যেন আনন্দ পায় এ বিষয়টি খেয়াল করার অনুরোধ করছি।
নতুন জামা, কম্বল দিলেও সংগ্রহ করে নিতে পারব। যা কিছুই দেবার আগ্রহ থাকে হোয়াটসএ্যাপে মেসেজ দিলেই হবে। বড়দিন হোক সুখময়। DOMINIC HALDER (Parish Priest) 01715067375
SAGAR S. CORRAYA 01993306430