AL-Wafa

AL-Wafa সম্মানিত গ্রাহক, আল-আমানাহ শপ চেষ্টা করছে নিরাপদ ও প্রাকৃতিক খাবারগুলো আপনাদের মাঝে সরবরাহ করতে।

16/04/2026

তার পেট থেকে বিভিন্ন রঙের পানীয় নির্গত হয়। তাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার। 🐝 (সূরা নাহল - ২৯)

পৃথিবীতে এমন কোনো বিজ্ঞানী নেই যে এই মধুর চাক তৈরি করতে পারে। এটা আল্লাহ তায়ালার বিশেষ রহমত, যে একটা ছোট্ট পতঙ্গ মৌমাছির মাধ্যমে মধু সংগ্রহ এবং এভাবে চাকে সংরক্ষণ করছেন। 🥰

আমরা মৌমাছির সারাজীবনের পরিশ্রমের ফল, এই মধু খাচ্ছি এবং উপকার পাচ্ছি। এজন্য আমাদের প্রত্যেকেরই আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। 💝

আমি মহানুর রহমান, নিজে উপস্থিত থেকে মধু সংগ্রহ করছি, যেনো আপনাদের হাতে খাঁটি মধু পৌঁছে দিতে পারি।

💁‍♂️ যারা প্রাকৃতিক চাকের মধু নিতে চান তারা ইনবক্সে মেসেজ দিন অথবা কল করুন।
☎️ 01970-230966 (WhatsApp/imo)

#খাঁটি_মধু #মধু #প্রাকৃতিক_চাকের_মধু #মৌমাছি

সকাল ৬:৪০ এ বাসা থেকে বের হয়েছি, মধু সংগ্রহের উদ্দেশ্যে। বাসে উঠলাম। বাস চলতে শুরু করলো। গন্তব্য স্থলের কাছাকাছি গিয়ে বা...
13/04/2026

সকাল ৬:৪০ এ বাসা থেকে বের হয়েছি, মধু সংগ্রহের উদ্দেশ্যে। বাসে উঠলাম। বাস চলতে শুরু করলো। গন্তব্য স্থলের কাছাকাছি গিয়ে বাসের চাকা নষ্ট। ওইদিকে আমার জন্য সবাই অপেক্ষা করছে, আমি গেলে চাক কাটা শুরু করবে। তারপর অটোতে উঠলাম, সেখান থেকে একটি নির্দিষ্ট বাস স্টান্ডে গিয়ে, আরেকটি অটো রিজাভ নিলাম, কারণ আমি যেই গ্রামে যাবো সেখানকার যাত্রী ওইসময় আমিই ছিলাম একা।

অটোওয়ালা মামা সুযোগ বুঝে ৩০ টাকার ভাড়া ১০০৳ চেয়ে বসলেন। আর কি করার, যেতে তো হবে। তারপর ৫০ মিনিট এর মতো পথ পারি দিয়ে চলে গেলাম অনেক ভিতরের একটি গ্রামে। সেখানে একটি বাড়িতে চাক ছিলো সর্বমোট ৭ টি এবং একটু দূরে ছিলো ২ টি। তারপর নিজে উপস্থিত থেকে মধু সংগ্রহ করে, ফিরলাম। মধু সংগ্রহ করতে এভাবেই বিভিন্ন প্রান্তে ছুটে চলি। আমার এসব পরিশ্রম আমি আপনাদের জন্যই করে থাকি। যেনো আপনাদের কে খাঁটি মধুর নিশ্চয়তা দিতে পারি। আর আপনাদের নিকট থেকে যে ভালোবাসা পাচ্ছি সেটির তুলনায় আমার পরিশ্রম দিন শেষে আত্মতৃপ্তি দেয়। অনুপ্রেরণা দেয় আরো বেশি কামলা দেওয়ার 🙂
ঘটনাটি ছিলো গত শুক্রবারের।

যেমন গত ২৯ মার্চে যে মধুগুলো সংগ্রহ করেছিলাম, আপনাদের কে লাইভে দেখিয়েছিলাম সেগুলো দুই দিনের মধ্যেই স্টকআউট হয়ে গিয়েছিলো। 🐝

আবার গত শুক্রবারের সংগ্রহ করা মধুও শেষ প্রায়। আর অল্প কয়েক কেজি আছে। আশা করছি আর ১/২ দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। যারা খাঁটি মধুর স্বাদ নিতে চান, তারা আমাকে দ্রুত জানায়েন। ধন্যবাদ। 🥰

✍️ Md Mohanur Rahman

এটাকে খাসির কলিজা বললে কি ভুল হবে? 🙂এই যে মধু গুলো বের হচ্ছে, এর পেছনে রয়েছে হাজার হাজার মৌমাছির অক্লান্ত পরিশ্রম। এটা আ...
12/04/2026

এটাকে খাসির কলিজা বললে কি ভুল হবে? 🙂

এই যে মধু গুলো বের হচ্ছে, এর পেছনে রয়েছে হাজার হাজার মৌমাছির অক্লান্ত পরিশ্রম। এটা আল্লাহ তায়ালার এক বিশেষ নেয়ামত যে, তিনি মৌমাছির মাধ্যমে আমাদের জন্য এ মহৌষধ উপাদান টি প্রদান করেন।

আপনাদের নিকট থেকে আসা বিভিন্ন প্রশ্নের উত্তর আজকের এই পোস্টে দেওয়ার চেষ্টা করবো।

প্রথমত আপনাদের প্রশ্ন থাকে, ভাই সবাই তো নিজেদের মধু কে খাঁটি মধু বলে। আমরা কিভাবে বুঝবো কোনটা খাঁটি আর কোনটা ভেজাল ❓🤔

প্রথমতঃ আপনাকে জানতে হবে খাঁটি মধুর বৈশিষ্ট্য সমূহ। কোন সময়ের মধুর স্বাদ, রং ও বৈশিষ্ট্য কেমন হয় সে সম্পর্কে। যেমন শীত কালে চাকে যে মধু পাওয়া যায় তাতে প্রায় ৮০-৯০% সরিষা ফুলের নেক্টার থাকে। তাই সরিষা ফুলের মধুতে কিছুটা সরিষা ফুলের ঘ্রান/স্বাদ পাবেন শীতের সংগ্রহ করা মধু তে। আরেক টি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি মধু জমে যাওয়া নিয়ে আমাদের অনেকের মধ্যে ভ্রান্ত ধারণা পাওয়া যেতো, যে খাঁটি মধু জমে না। যেটি বিজ্ঞানসম্মত কোনো উক্তি নয়। বরং মধু যদি খাঁটি হয় তাহলে সেটি জমতেই পারে এটি বৈজ্ঞানিক ভাবে পরীক্ষিত একটি তথ্য। সোসিয়াল মিডিয়ার কল্যাণে বিভিন্ন গবেষণার প্রদত্ত তথ্য গুলো প্রচার করায় এ সম্পর্কে অনেকেই জানেন। এ সম্পর্কে আমার অতীতের পোস্ট গুলোতে বিস্তারিত তথ্য দিয়েছি।
মধু খাঁটি নাকি ভেজাল এটি চেনার বিজ্ঞানসম্মত অন্যতম উপায় হলো ল্যাবটেস্ট। এ ছাড়া আগুন পরীক্ষা, পানি পরীক্ষা, পিপড়া পরীক্ষা, কুকুর পরীক্ষা এমনকি বানর পরীক্ষা নামে (🙂) যে পরীক্ষা গুলো প্রচলিত রয়েছে এগুলোর কোনোটিই বিজ্ঞানসম্মত উপায় নয়। এগুলো ভুল পদ্ধতি, যার মাধ্যমে ভেজাল মধুগুলোকেই খাঁটি প্রমানিত করা হয়। আশা করি বুঝাতে পেরেছি।

একটি বিষয় মনে রাখবেন আপনি যার নিকট থেকে মধু নিবেন, সে যেনো বিশ্বস্ত হয়। আপনার বিশ্বস্ত লোক কখনো আপনাকে, ঠকাবেনা আশা করা যায়। আপনার নিকট বিশ্বস্ত লোক আমি ছাড়া যদি অন্য কেও হয় তাহলে আপনি তার নিকট থেকেই নিন 🥰

দ্বিতীয়তঃ
🔺 ভাই মধু খাঁটি নাকি ভেজাল সে সম্পর্কে বুঝলাম, এখন বলেন কেনো আমরা মধু খাবো❓
🔺এটির মধ্যে এমন কিই বা আছে যে খেতে হবে❓

এই মধুর মধ্যে প্রায় ৪০ টি খাদ্য উপাদান রয়েছে, যা সাধারণত অন্য খাবারে থাকে না। যদি থাকে কমেন্টে জানায়েন।

জান্নাতে মহান আল্লাহ তাঁর প্রিয় বান্দাদের যেসব নিয়ামত দেবেন, তার মধ্যে অন্যতম হলো মধু। তবে সেটি অবশ্যই খাঁটি মধু । আমাদের নবী (সা.) মধু অত্যন্ত পছন্দ করতেন।

মধু শুধু একটি খাবার নয়, এটি একটি প্রাকৃতিক ওষুধ। মধুতে থাকা গ্লুকোজ, ফ্রুক্টোজ, ভিটামিন, খনিজ লবণ ও এনজাইম শরীরকে দ্রুত শক্তি জোগায়। এটি সহজে হজম হয়, ফলে হজমের সমস্যা ও পেটের অস্বস্তি কমাতে সাহায্য করে। প্রতিদিন সকালে ১ চা চামচ মধু খেলে কোষ্ঠকাঠিন্য ও অম্লত্ব নিয়ন্ত্রণে থাকে। এছাড়া রক্তশূন্যতায় মধু উপকারী, কারণ এতে আয়রন, কপার ও ম্যাঙ্গানিজ রয়েছে। ঘুমের সমস্যায়ও মধু কার্যকর—ঘুমানোর আগে খেলে ভালো ঘুম আসে। নিয়মিত মধু খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, শরীর ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে সুরক্ষিত থাকে এবং শীতকালে শরীর উষ্ণ রাখতেও সাহায্য করে। পাশাপাশি ত্বকের যত্নে মধু ত্বককে মসৃণ, উজ্জ্বল ও সতেজ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে বর্ষাকালে ছোট্ট সোনামনিদের, বৃদ্ধ বাবা মায়ের এবং প্রাপ্ত বয়স্কদেরও একটি কমন সমস্যা দেখা যায়, জ্বর, সর্দিকাশি সহ অন্যান্য সমস্যা। নিয়মিত মধু খেলে এসকল রোগ থেকে আল্লাহ হেফাজত করবেন, ইনশাআল্লাহ।

এখন আপনি আমাকে বলেন, কেনো মধু খাবেন না❓🥰

10/04/2026

প্রথমে ভয় লেগেছিলো যদি কামড় দেয়! 🙂
আলহামদুলিল্লাহ, চাক কেটেছি ঠিকই কিন্তু কামড় খাই নাই 🥰

আপনারা প্রশ্ন করেন, ভাই মধু খাঁটি নাকি ভেজাল❓

অনেকেই আমার উপর আস্থা রেখে নিয়মিত মধুর অর্ডার করেন। তাদের আস্থার মূল্যায়ন করতেই আমি বিভিন্ন প্রান্তে ছুটে চলি খাঁটি মধুর সন্ধানে। ঠিক যেমন মৌমাছি মধুর তালাসে ফুলে ফুলে ঘুরে বেড়ায় 🥰🐝

আমি দীর্ঘদিন যাবৎ মধু নিয়ে কাজ করছি। আমার অভিজ্ঞতা থেকে ভালো কোয়ালিটির মধু গুলোই সংগ্রহ করি আপনাদের জন্য।

বর্তমানে পরিবেশে একক ফুলের রাজত্ব না থাকায় মৌমাছি বিভিন্ন ফুলের মধু সংগ্রহ করে চাকে সংরক্ষণ করে। তাই এখনকার সংগ্রহ করা মধুর স্বাদ, মান এবং ঘনত্ব বেশ ভালো।

আমি এতোটুকু বলতে পারি আপনি এই মধু খেলে এর স্বাদে সন্তুষ্ট হবেন, ইনশাআল্লাহ 🥰

এবার আসেন অফার নিয়ে কথা বলি 💁‍♂️

অফার! 🎁 অফার!🎁 অফার!🎁
👉 আজ যারা অর্ডার কনফার্ম করবেন, তাদের জন্য ৫০% ডেলিভারি চার্জ ফ্রি।
এ অফার টি চলবে আগামীকাল ১১ এপ্রিল শনিবার রাত ১১ টা পর্যন্ত। তাই আজই আপনার অর্ডার টি কনফার্ম করুন।

♻️ অর্ডার কনফার্ম করতে ইনবক্সে মেসেজ দিন অথবা কল করুন।
☎️ 01970-230966 (WhatsApp/imo)
✈️ প্রবাসী ভাইয়েরা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন 01970-230966 এই নাম্বারে।


#খাটি_মধু #প্রাকৃতিক_চাকের_মধু #মধু

02/04/2026

২ টাকা কম লাভ করব তাও ১ টাকা বাকিতে মাল দিব না, বুঝে অর্ডার দিবেন।

আমার দায়িত্ব খাঁটি মধু আপনাদের কে দেওয়া, তাই আমি দূরবর্তী বিভিন্ন গ্রামাঞ্চলে গিয়ে নিজে উপস্থিত থেকে মধু সংগ্রহ করি। সব পরিশ্রম শুধু একটা কারণেই সেটা হলো আমার প্রতি আপনাদের আস্থা। আর আপনাদের দায়িত্ব হলো নগদ টাকা দিয়ে মধু ক্রয় করা। মধু অর্ডার করে ডেলিভারি বয় এর সামনে খেয়ে, চেক করে নিবেন। যদি ভালো মনে হয় তাহলে রিসিব করবেন ভালো মনে না হলে নিবেন না।

ক্যাশ টাকা দিয়ে মধু কিনে, আপনার কাছে বারবার ফোন দিয়ে টাকা চাইতে আমার নিজের লজ্জা লাগে।।

সবার উদ্দ্যেশ্যেই বলছি,পোস্ট দেখে অবশ্যই অর্ডার করবেন।

আজ থেকে বাকি টুটাল বন্ধ!

প্রয়োজনে মাসে ১০ কেজি মধু বিক্রি করব তাও নগদ টাকাই করব!!!

সুতরাং প্রিয় ভাইদের নিকট অনুরোধ রইলো বাকির আবদার না করার জন্য।

ভিডিও তে যে মধুর চাক গুলো দেখছেন এগুলো নিজে উপস্থিত থেকে সংগ্রহ করেছি যা ইতোমধ্যেই আমার লাইভে দেখেছেন। যারা খাঁটি মধু নিতে চান তারা ইনবক্সে মেসেজ দিন অথবা কল করুন।

ধন্যবাদ!

01/04/2026

আজকাল বাজারে অনেক মধু পাওয়া যায়, কিন্তু সব মধু কি সত্যিই খাঁটি? 🤔
সঠিক মধু নির্বাচনই পারে আপনার শরীরকে দিতে আসল উপকার।
প্রকৃতির এই মিষ্টি উপহার শুধু স্বাদের জন্য নয়—
নিয়মিত অল্প পরিমাণে খাঁটি মধু খেলে শরীর পায় প্রয়োজনীয় পুষ্টি, শক্তি এবং সুরক্ষা।

🔰 কেন রাখবেন আপনার প্রতিদিনের তালিকায়?

✔️ প্রাকৃতিক শক্তির উৎস — গ্লুকোজ ও ফ্রুক্টোজ দ্রুত শক্তি দেয়, ক্লান্তি কমাতে সহায়ক
✔️ হজমে সহায়ক — হালকা ও সহজে হজম হয়, পেটের অস্বস্তি কমাতে সাহায্য করে
✔️ কোষ্ঠকাঠিন্য কমাতে সহায়তা করে — সকালে অল্প মধু খেলে উপকার পাওয়া যায়
✔️ রক্তের স্বাস্থ্যে ভূমিকা রাখে — আয়রন ও খনিজ উপাদান শরীরকে সাপোর্ট করে
✔️ ভালো ঘুমে সাহায্য করে — রাতে মধু খেলে শরীর রিল্যাক্স হয়
✔️ রোগ প্রতিরোধ ক্ষমতা সাপোর্ট করে — প্রাকৃতিক অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে
✔️ ত্বকের যত্নে উপকারী — ত্বক মসৃণ ও উজ্জ্বল রাখতে সহায়ক
✔️ শীতে শরীর গরম রাখতে সাহায্য করে — গরম পানির সাথে খেলে বেশি উপকার

⚠️ তবে মনে রাখবেন: এই উপকার পেতে হলে মধু অবশ্যই খাঁটি হতে হবে। আর সেই নিশ্চয়তা দিতেই আমি আজ নিজে উপস্থিত থেকে সংগ্রহ করেছি প্রাকৃতিক চাকের মিশ্র ফুলের মধু 🥰

☎ অর্ডার করতে ইনবক্সে মেসেজ দিন
অথবা কল করুন [01970-230966)
✈️ প্রবাসী ভাইয়েরা পরিবারের জন্য অর্ডার করতে WhatsApp এ মেসেজ দিন 01970-230966 এই নম্বরে।

এই মুহুর্তে সরাসরি উপস্থিত থেকে মধু সংগ্রহ করছি। কত কেজি মধু হতে পারে? 🐝
29/03/2026

এই মুহুর্তে সরাসরি উপস্থিত থেকে মধু সংগ্রহ করছি। কত কেজি মধু হতে পারে? 🐝

ঈদ মোবারক 🌙🕋ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করা। এক মাস সিয়াম সাধনার পর এই পবিত্র দিনে আ...
20/03/2026

ঈদ মোবারক 🌙🕋

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করা। এক মাস সিয়াম সাধনার পর এই পবিত্র দিনে আমরা যেন পরস্পরের প্রতি সহমর্মিতা, ভালোবাসা এবং মানবিকতা ছড়িয়ে দিতে পারি—এই কামনাই করি।

আমাদের সম্মানিত গ্রাহক, শুভানুধ্যায়ী এবং সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই, যাদের ভালোবাসা ও আস্থায় AL-Wafa এগিয়ে যাচ্ছে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে AL-Wafa পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

এই ঈদ আপনার ও আপনার পরিবারের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ।

🌙 ঈদ মোবারক! 🥰

06/03/2026

মধু খাঁটি নাকি ভেজাল, কিভাবে চিনবেন❓

সরিষা ফুলের মধুতে স্বাভাবিকভাবেই গ্লুকোজের পরিমাণ বেশি থাকে। এই গ্লুকোজ ঠান্ডা পরিবেশে দ্রুত ক্রিস্টাল বা জমাট বাঁধে। তাই সরিষা ফুলের খাঁটি মধু কিছুদিন পর জমে যাওয়া একদম স্বাভাবিক ব্যাপার।

🐝 সরিষা ফুলের মধুর উপকারিতা:
• শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
• হার্ট সুস্থ রাখতে সাহায্য করে
• কোষ্ঠকাঠিন্য ও অনিদ্রা কমাতে সহায়ক
• শারীরিক দুর্বলতা দূর করতে সাহায্য করে
• পাকস্থলী সুস্থ রাখে
• কফ, সর্দি, কাশি, ডায়রিয়া ও বিভিন্ন পেটের সমস্যায় উপকারী

🍯 তাই মধু জমে গেলে চিন্তার কিছু নেই—বরং এটি খাঁটি সরিষা ফুলের মধুর একটি স্বাভাবিক বৈশিষ্ট্য।
আর এখন যেহেতু গরম পড়তে শুরু করেছে, স্বাভাবিক ভাবেই শীতকালে জমে যাওয়া মধু ধীরে ধীরে তরল হয়ে যাচ্ছে।

আমার সংগ্রহ করা সরিষা ফুলের মধু অল্প কয়েক কেজির মতো আছে। যারা নিতে চান তারা ইনবক্সে মেসেজ দিন।

27/02/2026

ফুল - মৌমাছি - মধু 🌼🐝🍯
চক্র টি কিভাবে কাজ করে ❓

মৌমাছির মধু তৈরি করার প্রক্রিয়া আসলে একটি বাস্তব ও স্বাভাবিক একটি চক্র, যা প্রতিদিন আমাদের চারপাশেই ঘটে। সরিষা ফুলের মৌসুম শুরু হলে ক্ষেতে ক্ষেতে হাজারো মৌমাছি নেকটার সংগ্রহে বের হয়। আর সেখান থেকেই শুরু হয় মধু তৈরির প্রথম ধাপ। চলুন পরের ধাপে যাই 🥰

মৌমাছিরা সরিষা ফুলের নেকটার সংগ্রহ করে নিজেদের ছোট্ট পেটে জমা করে। তারপর তারা সেই নেকটার নিয়ে ফিরে আসে মৌচাকে। মৌচাকে পৌঁছানোর পর শত শত কর্মী মৌমাছি মিলে সেই নেকটারকে ধীরে ধীরে ঘন করে তোলে। তাদের ডানার বাতাসে জলীয় অংশ শুকিয়ে যায়, আর সময়ের সঙ্গে তা পরিণত হয় খাঁটি মধুতে। এই প্রক্রিয়াটি পুরোপুরি প্রাকৃতিক—এখানে মানুষের কোনো হাত নেই। এ কাজের পন্ডিত শুধু মাত্র মৌমাছি 🙂 🐝

মধু সংগ্রহ করতেও একটি সঠিক সময় আছে। সরিষা ফুল পূর্ণ রূপে ফুটে থাকার সময় মৌচাকগুলোতে মধু সবচেয়ে বেশি জমে। তখন চাষিরা অভিজ্ঞতার ভিত্তিতে সঠিক দিনে মৌচাকের ফ্রেম বের করে মধু সংগ্রহ করেন। এই সময় সরিষা ফুলের মধুর রং হালকা সোনালি, ঘ্রাণ ফুলের মতো কাঁচা, আর স্বাদে থাকে মৌসুমি এক বিশেষত্ব। মধু দ্রুত ক্রিস্টালাইজ হওয়ার কারণও এখানেই—সরিষা ফুলের নেকটার স্বাভাবিকভাবেই দ্রুত জমাট বাঁধে, যা খাঁটি মধুর অন্যতম লক্ষণ। তাই সরিষা ফুলের জমে গেলে ঘাবড়াবেন না। এটি সরিষা ফুলের মধুর প্রাকৃতিক বৈশিষ্ট্য 🌼

এই পুরো প্রক্রিয়া—ফুলের নেকটার সংগ্রহ, মৌচাকে সংরক্ষণ, ডানার বাতাসে ঘন হওয়া, তারপর কৃষকের হাতে সংগ্রহ হওয়া—সবই বাস্তব, প্রাকৃতিক এবং দীর্ঘদিন ধরে একইভাবে হয়ে আসছে।

এভাবেই মাঠ থেকে মানুষের ঘরে পৌঁছায়—অথেন্টিক, ভেজালমুক্ত এবং প্রাকৃতিক গুণে ভরপুর সরিষা ফুলের মধু। 🌼🐝🍯
খাঁটি মধু যারা খুঁজেন তারা AL-Wafa তে মেসেজ দিতে পারেন 🥰

23/02/2026

সরিষা ফুলের মধু রুটি দিয়ে খেয়েছেন কখনো?
নাশতায় একটু ভিন্নতা চাইলে,
রুটি আর সরিষা ফুলের মধু ট্রাই করে দেখুন 😋 🍯

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when AL-Wafa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category