23/09/2026
আমাদের JK Lifestyle-এর সহজ দৈনিক রুটিন
সুস্থতা মানে শুধু খাবার পরিবর্তন নয়। Healthy Food, Fasting, Exercise, Sunlight, Grounding, Quality Sleep এবং Mental & Spiritual Peace—সবকিছুর সমন্বয়ই আমাদের জীবনধারা।
সকালের শুরু
* ঘুম থেকে উঠে পানি পান করুন।
* তাহাজ্জুদ, ফজর, জিকির ও দোয়া দিয়ে দিন শুরু করুন।
* শ্বাসব্যায়াম ও মেডিটেশন করুন।
* সকালের সূর্যের আলো নিন।
* খালি পায়ে ঘাস বা মাটিতে হাঁটুন—Grounding করুন।
* Walking, Jogging, Yoga বা Stretching করুন।
সকালের কিছু অপশন
* Baking Soda Water
* হলুদ Booster
* Apple C***r Vinegar
* Bullet Coffee
নিজের প্রয়োজন ও বর্তমান ধাপ অনুযায়ী এগুলো ব্যবহার করবেন।
খাবার ও Fasting
* প্রাকৃতিক ও কম প্রসেসড খাবার খান।
* ডিম, মাছ, মাংসসহ পর্যাপ্ত Protein, প্রচুর শাকসবজি ও Healthy Fat রাখুন।
* চিনি, Refined Carbohydrate ও Ultra-processed Food বাদ দিন।
* অপ্রয়োজনীয় Snacking করবেন না।
* ধাপে ধাপে Fat Adaptation → 16:8 → 20:4 → প্রয়োজন অনুযায়ী 23:1/OMAD করা যেতে পারে।
যারা Maintaining Phase-এ আছেন, তারা প্রয়োজন ও পরিমাণ বুঝে Healthy Carbohydrate যোগ করতে পারবেন। যেমন:
* Black Rice
* Quinoa
* Steel-cut Organic Oats
ব্যায়ামে বৈচিত্র্য রাখুন
শুধু হাঁটা নয়। সপ্তাহজুড়ে মিলিয়ে করুন—
* Walking/Jogging
* Strength & Resistance Training
* Muscle Building
* HIIT
* Cycling
* Yoga
* Stretching
* Functional Exercise
* প্রয়োজন অনুযায়ী Hot & Cold Therapy
সূর্যের আলো, Vitamin D ও Grounding
নিয়মিত সূর্যের আলো নিন। সূর্যের আলো Vitamin D এবং শরীরের স্বাভাবিক Circadian Rhythm-এর জন্য গুরুত্বপূর্ণ। সুযোগ পেলেই প্রকৃতির মধ্যে সময় কাটান এবং খালি পায়ে ঘাস বা মাটিতে হাঁটুন।
মানসিক ও আধ্যাত্মিক প্রশান্তি
পাঁচ ওয়াক্ত নামাজ, কুরআন তিলাওয়াত, জিকির, দোয়া, শ্বাসব্যায়াম ও মেডিটেশনের জন্য সময় রাখুন। পরিবার ও প্রকৃতির সঙ্গে সময় কাটান এবং অপ্রয়োজনীয় Screen Time কমান।
রাতের রুটিন ও ঘুম
* রাতের খাবার যথাসম্ভব আগে শেষ করুন।
* এশার নামাজের পর শরীর ও মস্তিষ্ককে ঘুমের জন্য প্রস্তুত করুন।
* মোবাইল, টিভি ও উজ্জ্বল আলো কমিয়ে দিন।
* ঘর অন্ধকার, শান্ত ও আরামদায়ক রাখুন।
* রাতে মোট ৭–৮ ঘণ্টা Quality Sleep নিশ্চিত করুন।
* প্রয়োজন হলে দিনের বেলায় অল্প সময়ের Power Nap নিতে পারেন।
* লক্ষ্য হবে Deep, Quality & Restorative Sleep।
লেখনিতে Dr. Jahangir kabir সার