Musu's Kitchen

Musu's Kitchen it's all about israt's cooking and sharing

সন্তানকে ডাক্তার-ইঞ্জিনিয়ার না বানিয়ে প্রবাসী বানান।দূরে থাক, তবু বেঁচে থাক।💔
19/09/2026

সন্তানকে ডাক্তার-ইঞ্জিনিয়ার না বানিয়ে প্রবাসী বানান।
দূরে থাক, তবু বেঁচে থাক।
💔

বাবা 😭😭😭😭
11/09/2026

বাবা 😭😭😭😭

বাবা নেই আজ ২৩ দিন।মনে হলেই প্রচন্ড বুকে ব্যথা হয়,নিশ্বাস আটকে আসে।সম্পত্তি মানুষের অধিকার হতে পারে, কিন্তু একজন অসুস্থ ...
03/09/2026

বাবা নেই আজ ২৩ দিন।
মনে হলেই প্রচন্ড বুকে ব্যথা হয়,নিশ্বাস আটকে আসে।

সম্পত্তি মানুষের অধিকার হতে পারে, কিন্তু একজন অসুস্থ বাবার অসহায় মুহূর্ত কখনোই লোভের সুযোগ হতে পারে না।

বাবা যখন জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে, তখন তাঁর হাতে কলম ধরিয়ে কী পাওয়া যাবে? কয়েক টুকরো জমি? একটা দলিল? কিছু টাকা?

শেষ পর্যন্ত তো মানুষ তার সম্পত্তি নিয়ে কবরে যায় না। সঙ্গে যায় শুধু তার কাজ, তার ব্যবহার, আর মানুষের বুক থেকে উঠে আসা দোয়া কিংবা দীর্ঘশ্বাস।

কিন্তু বাবার শেষ সময়ে আমি তাঁর সঙ্গে কেমন আচরণ করেছিলাম—সেই হিসাবটা নিজের বিবেক থেকে কোনোদিন মুছে ফেলা যায় না।

লোভ করে হয়তো সম্পত্তি পাওয়া যায়,
কিন্তু বাবার বুকের দোয়া কেনা যায় না।

ইসরাত 🥀

মৃত স্বজনদের জন্য আমাদের দোয়া যখন হয়ে যায় ‘আসমানি উপহার’!হযরত বাশশার ইবনু গালিব (রহ.) বলেন, আমি একবার হযরত রাবেয়া বসরী (...
28/08/2026

মৃত স্বজনদের জন্য আমাদের দোয়া যখন হয়ে যায় ‘আসমানি উপহার’!

হযরত বাশশার ইবনু গালিব (রহ.) বলেন, আমি একবার হযরত রাবেয়া বসরী (রহ.)-কে স্বপ্নে দেখলাম। আমি তাঁর জন্য অনেক বেশি দোয়া করতাম।

স্বপ্নে তিনি আমাকে দেখে বললেন,

“হে বাশশার! তোমার পাঠানো উপহারগুলো নূরের থালায় করে, রেশমি রুমাল দিয়ে ঢেকে আমাদের কাছে পৌঁছে দেওয়া হয়!”

আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম,“এটি কীভাবে সম্ভব?”

তিনি বললেন,

“জীবিত মুমিনরা যখন মৃতদের জন্য দোয়া করে এবং সেই দোয়া কবুল হয়, তখন সেই দোয়াকে নূরের থালায় সাজানো হয় এবং রেশমি রুমাল দিয়ে ঢেকে দেওয়া হয়। এরপর তা মৃত ব্যক্তির কাছে নিয়ে যাওয়া হয় এবং বলা হয়,‘এটি অমুক ব্যক্তির পক্ষ থেকে তোমার জন্য পাঠানো একটি উপহার।’”

কী অপূর্ব কথা!

আমরা দুনিয়ায় কাউকে ভালোবাসলে তার হাতে উপহার তুলে দিই। কিন্তু আমাদের কোনো প্রিয়জন যখন দুনিয়া ছেড়ে চলে যায়, তখনও তাকে উপহার দেওয়ার দরজা বন্ধ হয়ে যায় না।

আমরা তার জন্য দোয়া করতে পারি।

আমরা যখন আল্লাহর দরবারে হাত তুলে বলি, হে আল্লাহ! আমার প্রিয়জনকে ক্ষমা করে দিন, তাঁর কবরকে প্রশস্ত করে দিন, তাঁর প্রতি রহম করুন।

তখন হয়তো আমাদের চোখে সেই দোয়া শুধু কয়েকটি শব্দ। কিন্তু আল্লাহর কাছে তা হতে পারে আমাদের মৃত প্রিয়জনের জন্য সবচেয়ে মূল্যবান উপহার।

তাই আপনার প্রিয় যারা আজ কবরের বাসিন্দা, তাদের ভুলে যাবেন না।

তাদের জন্য দোয়া করুন। ক্ষমা প্রার্থনা করুন। সদকা করুন। কারণ দুনিয়া থেকে বিদায় নেওয়া মানুষটির কাছে সবচেয়ে সুন্দর উপহার হতে পারে আপনার ছোট্ট একটি দোয়া। ❤️

Salman Farsi
সূত্র: শরহুস সুদূর — ইমাম সুয়ূতি (রহ.)

17/08/2026

মারাত্মক কঠিন রোগ থেকে মুক্তির দোয়া:​
'আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল বারাসি ওয়াল জুন্নূনি ওয়া জুযামি ওয়ামিন সাইয়্যিইল আসক্কাম'
আমিন 🍀

11/08/2026

শ্রীরায়েরচর প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন এর সম্মানীত সদস্য, মো: শরীফ তালুকদারের বাবা জনাব মোশাররফ তালুকদার আজ সকাল ১১ টায় বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আপনারা যারা আমার মত চকোলেট লাভার আছেন,তারা এখন ঘরে বসেই পেয়ে যাবেন দেশি বিদেশি সকল ধরনের চকোলেট।পাইকারি এবং খুচরা নিতে চ...
26/07/2026

আপনারা যারা আমার মত চকোলেট লাভার আছেন,তারা এখন ঘরে বসেই পেয়ে যাবেন দেশি বিদেশি সকল ধরনের চকোলেট।পাইকারি এবং খুচরা নিতে চাইলে এখনই ইনবক্স করুন।🥰

রবিন ও সাফার বিয়ের কেকটি করার সুযোগ হয়েছিলো আমার।ঢাকা থেকে বেইজ করে নিয়ে গিয়েছিলাম বিয়ে বাড়ির এত্ত এত্ত ঝামেলার মধ্যে তে...
23/07/2026

রবিন ও সাফার বিয়ের কেকটি করার সুযোগ হয়েছিলো আমার।ঢাকা থেকে বেইজ করে নিয়ে গিয়েছিলাম বিয়ে বাড়ির এত্ত এত্ত ঝামেলার মধ্যে তেমন কোনো টুলস ছাড়াই কেকটি ডেকোরেশন করেছি।তাই দেখতে একটু ত্যাড়া ব্যাকা হয়েছে।কিন্তু টেস্ট আলহামদুলিল্লাহ বরাবরের মত সব্বাই অনেক বেশি ই পছন্দ করেছে।
🥰

এখানে আমি কাউকে ছোট করছি না বা কারো ইচ্ছাকে কটুক্তি করছি না❌ এই ছবির মাধ্যমে আমি কিছু ছেচড়া কাস্টমারকে ইঙ্গিত করেছি। তার...
14/07/2026

এখানে আমি কাউকে ছোট করছি না বা কারো ইচ্ছাকে কটুক্তি করছি না❌ এই ছবির মাধ্যমে আমি কিছু ছেচড়া কাস্টমারকে ইঙ্গিত করেছি। তারা রেফারেন্স পিক দিয়ে বলবে পিকের মতো সেম টু সেম কেক লাগবে এত পাউন্ডের মধ্যে। কিন্তু তাদের বাজেট ওই কেকের ধারে ও যায় না। আবার প্রাইস শুনে নানা ধরনের মন্তব্য করবে🙏🤧

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Musu's Kitchen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share