17/08/2026
যে মনের মিলে, তোমার সাথে বন্ধুত্ব হয়েছিল,
আজ মনে হয় তা হালকা হয়ে এসেছে,
মিল অমিলের তারতম্যে , আজ তুমি নতুন বন্ধুর সাথে।
তাহলে বন্ধু, ~ " এবার আমার যেতে দাও "
সেখানেও যদি অমিল পাও ,
তবে নতুন কউকে খুঁজে নিও ,
তবে তারতম্মের সঠিক কারন, এবার তুমি খুঁজে নিও,
শুধু বন্ধু ~ "এবার আমায় যেতে দিও "
যেখানেই যাবে ভালো থেক,
নিজেই নিজের খেয়াল রেখো ,
কষ্ট বা দুঃখ পেলে , আমার কথা মনে রেখ।
আল্মিরার এক গুপচিতে, আমার স্মৃতি রেখে দিও,
তবে বন্ধু ~
" এবার সত্যিই আমাই যেতে দিও " ।।