Mony Foods & Fabrics

Mony Foods & Fabrics Mony Foods & Fabrics বাজারের সেরা মানের কিছু দেশী ?

আপনার বাচ্চার সুরক্ষা আপনারই হাতে। আপনার বাচ্চার সুরক্ষার কথা চিন্তা করে নিয়ে আসলাম বেবি ব্ল্যাংকেট। আপনার বাচ্চা থাকবে ...
31/10/2025

আপনার বাচ্চার সুরক্ষা আপনারই হাতে।
আপনার বাচ্চার সুরক্ষার কথা চিন্তা করে নিয়ে আসলাম বেবি ব্ল্যাংকেট।
আপনার বাচ্চা থাকবে সুরক্ষিত এবং নিরাপদে।
তাই খুচরা এবং পাইকারি নিতে যোগাযোগ করুন
01918551125 এই নাম্বারে।
প্রয়োজনে কারখানায় এসে দেখে নিতে পারেন।

বেবি ব্ল্যাংকেট হলো নরম ও আরামদায়ক একটি চাদর যা শিশুদের ঠান্ডা থেকে রক্ষা করার জন্য ব্যবহার করা হয়, বিশেষ করে শীতকালে।...
24/10/2025

বেবি ব্ল্যাংকেট হলো নরম ও আরামদায়ক একটি চাদর যা শিশুদের ঠান্ডা থেকে রক্ষা করার জন্য ব্যবহার করা হয়, বিশেষ করে শীতকালে। এটি সাধারণত কটন বা ভেলভেট কাপড়ের মতো নরম উপাদানে তৈরি হয়।

বেবি ব্ল্যাংকেট ব্যবহারের সুবিধা:

এটি শিশুদের শীতের ঠান্ডা থেকে রক্ষা করে।
নরম কাপড় শিশুদের ত্বকের জন্য আরামদায়ক হয়।
এগুলি সহজেই বহন করা যায়।
কিছু বেবি ব্ল্যাংকেট এমনভাবে ডিজাইন করা হয় যাতে তা শিশুর গা থেকে সহজে সরে না যায়।

তাই আপনার শিশুকে সুরক্ষা দিতে এখনি অর্ডার করতে যোগাযোগ করুন 01918551125 এই নাম্বারে।

খুচরা এবং পাইকারি দুটোই নিতে পারবেন।
আগে অর্ডার করলে আগে পাবেন।

আপনার আদরের ছোট্ট সোনামনিকে এই শীতে সুরক্ষা দিতে নিয়ে আসলাম এই কিউট বেবি ব্ল্যাংকেট গুলো। সাধারণত বাচ্চাদের গায়ে কম্বল এ...
23/10/2025

আপনার আদরের ছোট্ট সোনামনিকে এই শীতে সুরক্ষা দিতে নিয়ে আসলাম এই কিউট বেবি ব্ল্যাংকেট গুলো।

সাধারণত বাচ্চাদের গায়ে কম্বল এবং কাথা দিয়ে রাখলে, হাত পা ছুড়াছুড়ি করলে গা থেকে সরে যায়, এতে আপনার বাচ্চাদের ঠান্ডা লাগতে পারে, নিউমোনিয়া হতে পারে।
এই ব্ল্যাংকেট গুলো ব্যবহার করলে সরে যাবার কোন টেনশন নেই। আপনার সোনামণি থাকবে সুরক্ষিত এবং আপনি থাকবেন নিশ্চিন্ত।

" একটা শিশুর হাসিতে যতটা শান্তি আছে,
আবার শিশুটা অসুস্থতায় ভুগতে থাকলে
ততটাই অশান্তি থাকে মায়ের মনে।"

তাই পাইকারী এবং খুচরা অর্ডার করতে এখনি যোগাযোগ করুন 01918-551125 এই নাম্বারে।

প্রয়োজনে কারখানায় এসে দেখেও নিতে পারবেন।ঠিকানা- বাইশটেকি মিরপুর -১৩, ঢাকা।

এক একটা নতুন বছর নতুন স্বপ্ন নতুন আশা নিয়ে আমাদের সামনে আসে। মানুষ তার মনের মধ্যে নতুন পরিকল্পনা নিয়ে উন্মুখ হয়ে থাকে ...
31/12/2021

এক একটা নতুন বছর নতুন স্বপ্ন নতুন আশা নিয়ে আমাদের সামনে আসে। মানুষ তার মনের মধ্যে নতুন পরিকল্পনা নিয়ে উন্মুখ হয়ে থাকে নতুন বছরে তার স্বপ্ন গুলো বাস্তবায়ন করার জন্যে। নতুন বছরের এই স্নিগ্ধ মুহূর্ত আপনার অন্তরে শান্তির বাতাস বইয়ে দিতে পারে।

ভালো মন্দ কিছু স্মৃতির মধ্যে দিয়ে শেষ হয়ে গেলো ২০২১ সাল। শুরু হলো এক নতুন কাউন্টডাউন। বিশ্ববাসী এখন মনে কিছু নতুন স্বপ্ন ও লক্ষ্য নিয়ে ২০২১ সালকে বিদায় জানিয়ে ২০২২ সালকে স্বাগত জানাচ্ছে।

২০২১ সালটি যেমনই কাটুক না কেনো, ২০২২ সালটি যেনো সবার মনের ইচ্ছা, আশা, স্বপ্ন পূরণ হয় এই কামনাই করি।

২০২১ সালকে পিছনে ফেলে সময় এসেছে আজ ২০২২ সালকে বরন করে নেওয়ার। নতুন আশা, নতুন উদ্যম নিয়ে শুরু হোক আগামীর পথ চলা।

এই দিনে সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা।

স্বপ্ন সাজাও রঙের মেলায় , জীবন ভাসাও রঙের ভেলায়।

লাইফ কে সুন্দর করো। মন কে ফ্রেশ করো। হৃদয়কে নরম করো। টাইম কে ইউস করো। লাভ কে মিস কর। বন্ধু কে এসএমএস করো। হ্যাপি নিউ ইয়ারকে ওয়েলকাম কর।

হ্যাপি নিউ ইয়ার ২০২২

লুঙ্গি ছাড়া বাঙালী পুরুষদের দিন চলেই না। আরামদায়ক আর ঢিলেঢালা হওয়ায় লুঙ্গির ব্যবহার বাঙালী পূর্বপুরুষদের হৃদয় জয় করে নিয়...
31/12/2021

লুঙ্গি ছাড়া বাঙালী পুরুষদের দিন চলেই না। আরামদায়ক আর ঢিলেঢালা হওয়ায় লুঙ্গির ব্যবহার বাঙালী পূর্বপুরুষদের হৃদয় জয় করে নিয়েছে। সাধারণত পুরুষদের ঘরের পোশাক হিসেবেই জনপ্রিয় লুঙ্গি। জনপ্রিয় বললে অবশ্য কম বলা হয়। খুব খুব জ‌নপ্রিয়। অনেকে তো বাইরের পোশাক হিসেবেও লুঙ্গিকে পছন্দ করেন। ঘরে বাইরের পোশাক হিসেব লুঙ্গি শুধু বাংলাদেশের ঐতিহ্য নয়, অনেক দেশেই লুঙ্গির ব্যবহার রয়েছে। লুঙ্গি এবং লুঙ্গি পরার স্টাইলেও রয়েছে অনেক বৈচিত্র।

আর রুহিতপুরী লুঙ্গি যেমন নজরকাড়া, তেমনি টেকসই, মজবুত এবং রঙ পাকা। পড়তেও অন্যান্য লুঙ্গির চেয়ে অনেক বেশি আরামদায়ক।

আমি ইয়াসমিন খান মনি। কাজ করছি মিরপুর ১৩ থেকে। আমার উদ্যোগের পণ্য সরের ঘি, ঘানিতে ভাঙ্গানো সরিষার তেল, কেমিক্যাল মুক্ত খেজুরের পাটালি গুড়, কুমড়োবড়ি এবং রুহিতপুরী লুঙ্গি।

Mony Foods & Fabrics

দেশীয় পণ্যই হোক সবার আস্থা।

আসলে শীতকাল মানেই হচ্ছে মজার মজার সব পিঠা পায়েস খাওয়ার উপযুক্ত সময়। সকালে ঘুম থেকে উঠেই যদি সামনে পাওয়া যায় মজাদার পিঠা।...
12/12/2021

আসলে শীতকাল মানেই হচ্ছে মজার মজার সব পিঠা পায়েস খাওয়ার উপযুক্ত সময়। সকালে ঘুম থেকে উঠেই যদি সামনে পাওয়া যায় মজাদার পিঠা। আবার সন্ধ্যায় চুলার পাশে বসে গরম গরম পিঠা। ভাবতেই মন টা কেমন উতালা হয়ে উঠে।

আর এই মজার মজার পিঠা পায়েস তৈরির জন্য ফ্রেশ খেজুরের পাটালি গুড়ের জুড়ি নেই। শীতকাল মানেই পিঠা পায়েস। পিঠা পায়েস মানেই খেজুরের গুড়।

আর সেই গুড় যদি হয় চিনিমুক্ত এবং কেমিক্যাল মুক্ত, তাহলে তো কথাই নেই।

আমি ইয়াসমিন খান মনি। কাজ করছি মিরপুর ১৩ থেকে।

সরের ঘি, ঘানিতে ভাঙ্গানো সরিষার তেল, কুমড়োবড়ি, খেজুরের পাটালি গুড়, সুন্দরবনের চাকের মধু, এবং রুহিতপুরী লুঙ্গি নিয়ে কাজ করছি।

Mony Foods & Fabrics

দেশীয় পণ্যই হোক সবার আস্থা।

দিনবদলের পরিক্রমায় বাংলায় চলে এসেছে শীতকাল। শীতকাল আসলেই মাসুষের জীবনধারায় আসে নানা ধরনের পরিবর্তন। শীত আসলেই শুরু হয় নব...
11/12/2021

দিনবদলের পরিক্রমায় বাংলায় চলে এসেছে শীতকাল। শীতকাল আসলেই মাসুষের জীবনধারায় আসে নানা ধরনের পরিবর্তন। শীত আসলেই শুরু হয় নবান্ন উৎসব। প্রতিটি গ্রামের পাড়ায় পাড়ায় পড়ে যায় পিঠা-পুলি খাওয়ার ধুম। বর্তমান আধুনিক সময়ে এসে শীতের পিঠা-পুলি এখন রাস্তার মোড়ে মোড়ে পাওয়া যায়। শীতকাল আসলে সবচেয়ে বেশি যে খাবারটির কথা মনে পড়ে সেটি হলো খেঁজুরের গুঁড়।

আর এই খেজুরের গুড় দিয়ে আমাদের দেশে নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠা কিংবা খাবার বানানো হয় যা স্বাদে ও ঘ্রাণে অতুলনীয়। তেমনি কয়েকটি খাবার হলো ভাপাপিঠা, পায়েস, ক্ষীর, দুধ চিতুই পিঠা, দুধ পুলি পিঠা, তালের পিঠা, গুঁড় জিলাপি, সেমাই, শরবত, গুড়ের চা ইত্যাদি। তবে বাংলাদেশে এই গুঁড় দিয়ে তৈরী খাবারের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ভাপা পিঠা। কৃষকের ঘরে নতুন ধান উঠার সাথে সাথেই সেই ধানের চাল দিয়ে তৈরী করা হয় ভাপা পিঠা। কুয়াশামাখা সকাল কিংবা শীতার্ত রাতে উনুনের পাশে বসে মায়ের হাতের ভাপা পিঠা খাওয়া যেন পৃথিবীর শ্রেষ্ঠ ভাললাগা। এছাড়া শীতকালে শহরের অলি-গলিতে গড়ে ওঠে ছোট্ট ছোট্র ভাপা পিঠার দোকান যেখান থেকে শহরের মানুষও তাদের তৃপ্তি মেটান। এই গুড় যেমনি সুস্বাদু তেমনি বহু পুষ্টিগুণে গুনান্বিত।

এই গুড় সম্পূর্ণ চিনি মুক্ত ও কেমিক্যাল মুক্ত।

আমি ইয়াসমিন খান মনি। কাজ করছি মিরপুর ১৩ থেকে।

খেজুরের পাটালি গুড়, সরের ঘি, ঘানিতে ভাঙ্গানো সরিষার তেল, সুন্দরবনের চাকের মধু, কুমড়োবড়ি এবং রুহিতপুরী লুঙ্গি নিয়ে কাজ করছি।

দেশীয় পণ্যই হোক সবার আস্থা।

Mony Foods & Fabrics

আমার প্রিয় কাস্টমারের ফোন। আপু আজকের এই সুন্দর একটা দিনে সরিষার তেলে ইলিশ ভাজা, বেগুন ভাজা আর বিভিন্ন ভর্তা, সাথে খিচুড়ি...
06/12/2021

আমার প্রিয় কাস্টমারের ফোন। আপু আজকের এই সুন্দর একটা দিনে সরিষার তেলে ইলিশ ভাজা, বেগুন ভাজা আর বিভিন্ন ভর্তা, সাথে খিচুড়ি না হলে কি জমে?? রান্না ঘরে গিয়ে দেখি তেল শেষ। মনেই ছিলনা। কি আর করার। দুপুরে তো আর ভাগ্যে হবেনা তাহলে। রাতেই খাব। আপু সন্ধ্যার আগে তেল পাঠানোর ব্যবস্থা করেন।

কি আর করার। এরকম একটা দিনে আমার তেলের জন্য কেউ তার পছন্দের খাবার খেতে পারবেনা, এটাতো মেনে নেয়া যায়না। অতঃপর অনেক চেষ্টার পর এই বৃষ্টির মধ্যে একজনকে ম্যানেজ করে তার হাতে তেল পাঠিয়ে দিলাম।

কাস্টমারের আর একটা আবদার ছিল। আপু তেল নিয়ে আপনি নিজে আসবেন। একটা সি এন জি নিয়ে। সি এন জি ভাড়া দিয়ে দিব। রাতে একসাথে খিচুড়ি খাব। তারপর যাবেন।

জ্বর না থাকলে সত্যিই আপুর এই আবদার রক্ষা করতাম।

অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।

আসসালামু আলাইকুম । কেমন আছেন সবাই??আজকের রাত টা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। নিশ্চয় সবার ঘুম বেশ ভাল হয়েছে।আর এই ঠান্ডার দিনে ...
06/12/2021

আসসালামু আলাইকুম । কেমন আছেন সবাই??আজকের রাত টা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। নিশ্চয় সবার ঘুম বেশ ভাল হয়েছে।

আর এই ঠান্ডার দিনে আমি মজাদার কুমড়োবড়ির একটা নতুন রেসিপি নিয়ে হাজির।

কুমড়ার বড়ি দিয়ে মাছের ঝোল

কুমড়ার বড়ি দিয়ে মজাদার সব পদ রান্না করা যায়। সহজে এবং লোভনীয় কুমড়ার বড়ি দিয়ে মাছের ঝোল রান্না করতে পারেন। রইল রেসিপি-

উপকরণ: ২টি ‏আলু (মাঝারি সাইজের), ৪ পিস ‏রুই মাছ, ১২-১৫ পিস ‏কুমড়ার বড়ি, আধা কাপ ‏পেঁয়াজ কুচি, ১ চা চামচ ‏জিরা গুঁড়া, আধা টেবিল চামচ ‏শুকনো মরিচের গুঁড়া, আধা চা চামচ ‏হলুদ গুঁড়া, আধা কাপ ‏সয়াবিন তেল, ২ পিস ‏টমেটো, আধা চা চামচ ‏টালা জিরা গুড়া, পরিমাণমতো ‏লবণ।

রান্না প্রণালি: আলুগুলো কেটে ছোট টুকরা করুন। মাছের টুকরোগুলোকে হলুদ ও লবণ মাখিয়ে অল্প ভেজে একপাশে সরিয়ে রাখুন।

এবার চুলায় অল্প আঁচে সামান্য তেলে ডালের বড়িগুলো ভেজে নিন।

একটি কড়াইয়ে তেল দিন। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে নাড়তে থাকুন বাদামি রং না হওয়া পর্যন্ত। এবার আলু এবং লবণ দিয়ে কিছুক্ষণ রান্না করে অর্ধেক পানি দিয়ে ঢাকনা বন্ধ করে দিন। যখন পানি কিছুটা শুকিয়ে আসবে, জিরা গুঁড়া এবং হলুদের গুঁড়া মিশিয়ে কিছুক্ষণ রান্না করুন।

বাকি পানিটুকু, মাছ ও বড়িগুলো ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে বন্ধ করে রাঁধতে থাকুন যতক্ষণ না পর্যন্ত বড়ি ও আলু ভালো সেদ্ধ হয়।

এ পর্যায়ে টমেটোগুলো ছেড়ে দিন। পানি শুকিয়ে আসলে চুলা বন্ধ করে দিন এবং উপরে টালা জিরার গুঁড়া ছড়িয়ে দিন।

হয়ে গেল মজাদার কুমড়োবড়ি দিয়ে মাছের ঝোল।

আমি ইয়াসমিন খান মনি, কাজ করছি মিরপুর ১৩ থেকে।

Mony Foods & Fabrics

দেশীয় পণ্যই হোক সবার আস্থা।

আমার সম্মানিত খেজুরের পাটালি গুড়ের কাস্টমারগণ, আপনাদের অনেকদিন অপেক্ষায় রাখার জন্য দুঃখিত। কারণ আপনাদের কেমিক্যাল মুক্ত ...
02/12/2021

আমার সম্মানিত খেজুরের পাটালি গুড়ের কাস্টমারগণ, আপনাদের অনেকদিন অপেক্ষায় রাখার জন্য দুঃখিত। কারণ আপনাদের কেমিক্যাল মুক্ত ও চিনিমুক্ত গুড় দিব বলেই অপেক্ষায় রেখেছিলাম। অপেক্ষার পালা শেষ। আশা করি দুই তিনদিনের মধ্যেই আপনাদের হাতে পৌঁছে দিতে পারব নাটোরের অর্জিনাল খেজুরের পাটালি গুড়। যারা যারা নক দিয়েছিলেন, তারা আবার একটু মনে করিয়ে দিয়েন প্লিজ। ইনবক্সে নক দিয়ে।

ধন্যবাদ সবাইকে।

Address

House # 27, Road # 1, Block # C, Section # 13, Mirpur
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mony Foods & Fabrics posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share