01/02/2025
''যৌক্তিক কথাবার্তা,,
মানুষ তোমার কাছে থেকে যেতে চাইলে যেতে দেও। যদি কেউ তোমার এক আকাশ সমান ভালোবাসা পাওয়ার পর ও তোমাকে রেখে অন্য কাউকে বেছে নেয় তার জীবনে যেতে দাও । তাকে তার মতন থাকতে দাও।
কেউ যদি তোমার সাথে চমৎকার ভালো সম্পর্কটায় কোন কারন ছাড়াই দূরত্ব তৈরী করে তবে, তাকে যেতে দাও। যার জীবনে তুমি প্রায়োরিটি ছিলে না তাকে মেইন প্রায়োরিটি দেওয়া মানেই মূর্খতা।সম্পর্কে ডিষ্টেন্স তৈরী করাটাও ডিসরেসপেক্ট করা ।
কেউ যদি তোমার সাথে কথা না বলে দিনের পর দিন, মাসের পর মাস পার করতে পারে তবে তাকে, থাকতে দাও। কারণ সে অনুভব করে নি তোমার গুরত্ব কতটুকু তার জীবনে ।
কেউ যদি তোমার চেহারাটা মনে না করে, তোমাকে না দেখে থাকতে চায়, তবে থাকতে দাও। মায়ার এক তরফার দাবী খাটানো যায় না ।যে নিজেকে গুটিয়ে নেয় তার জন্য হা- হুতোশ করাটাও নিজেকে অপমানিত করা।
দিন শেষে চমৎকার সত্যি কথা হলো, তুমি এ পৃথিবীতে কাউকে ধরে রাখতে পারবে না । কারণ এ পৃথিবীর সমস্ত কিছুই ক্ষনস্থায়ী।
তুমি এ পৃথিবীতে একাই জন্মেছো, জীবনের সবচেয়ে বড় লড়াই গুলো তোমাকে একাই লড়তে হয়েছে । এক সময় তুমি আবার একাই ফেরত যাবে। তাই চুজ করো একটু ভেবে চিন্তে, যে মানুষ তোমাকে তার জীবনে চুজ না করে অন্য কাউকে প্রায়োরিটি দিছে তার নিকট তুমি একটা অতীত ছাড়া কিছুই না।
যে তোমাকে চুজ করেনি, তাকে ধরে রাখার মতন বোকামী করাটাও নিজেকে ঠকানো। অতীত কেবলই মরিচীকা, কারো সাথে কাটানো স্মৃতি জীবনে অভিজ্ঞতা ও শিক্ষা। তাই পিছনে তাকিয়ো না, আসলে পিছনে কোন কিছুই রাখা নাই। জীবন তোমার, একাই তোমার পথটা পাড়ি দিতে হবে..!!☺️