FPD-Food & Parcel Delivery Dhaka

FPD-Food & Parcel Delivery Dhaka ঢাকার ভেতর সবচেয়ে নিরাপদ এবং বিশ্বস্ত ডেলিভারি পার্টনার। আমাদের প্রতিটি রাইডার ভেরিফাইড এবং দায়বদ্ধ। দ্রুত ও সাশ্রয়ী ডেলিভারি পেতে আমাদের সাথেই থাকুন।

We Delivery Food & Parcel All over Dhaka City.

এই অটোর শহরে কেক নিয়ে বের হওয়া মানে—কলিজা হাতে নিয়ে রাস্তায় নামা! 😂🎂🚲একদিকে কেক সামলাও,অন্যদিকে অটো সামলাও—আর মাঝখান...
14/08/2026

এই অটোর শহরে কেক নিয়ে বের হওয়া মানে—
কলিজা হাতে নিয়ে রাস্তায় নামা! 😂🎂🚲

একদিকে কেক সামলাও,
অন্যদিকে অটো সামলাও—
আর মাঝখানে নিজের জীবনটা! 🥲😂

🚲🎂

📦 আপনার পার্সেল, আমাদের দায়িত্ব!ঢাকার ভেতরে দ্রুত, নিরাপদ ও নির্ভরযোগ্য ডেলিভারি সেবা নিয়ে FPD - Food & Parcel Delivery ...
22/06/2026

📦 আপনার পার্সেল, আমাদের দায়িত্ব!

ঢাকার ভেতরে দ্রুত, নিরাপদ ও নির্ভরযোগ্য ডেলিভারি সেবা নিয়ে FPD - Food & Parcel Delivery Dhaka সবসময় আপনার পাশে।

🚀 Same Day Delivery
💰 Same Day COD Settlement
🛵 Verified Rider Support
📍 Inside Dhaka Coverage

ছোট হোক বা বড়, প্রতিটি পার্সেলই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।

আজই যুক্ত হোন FPD-এর সাথে এবং উপভোগ করুন ঝামেলামুক্ত ডেলিভারি সেবা।

📞 01794-061534
📩 Inbox | Call | WhatsApp

🚀 একটি নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে...ঢাকার ব্যবসায়িক ডেলিভারি জগতে আমরা নিয়ে আসছি একটি পরিপূর্ণ ও আধুনিক সমাধান — য...
05/06/2026

🚀 একটি নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে...
ঢাকার ব্যবসায়িক ডেলিভারি জগতে আমরা নিয়ে আসছি একটি পরিপূর্ণ ও আধুনিক সমাধান — যা আপনার অনলাইন ব্যবসাকে নিয়ে যাবে সম্পূর্ণ নতুন উচ্চতায়। 📦

আমরা জানি, একজন উদ্যোক্তা হিসেবে আপনার প্রত্যাশা অনেক —
✔️ একই দিনে ডেলিভারি — কারণ সময়ই এখন সবচেয়ে বড় সম্পদ
✔️ দ্রুত COD সংগ্রহ — কারণ নগদ প্রবাহ ব্যবসার প্রাণ
✔️ ঢাকার প্রতিটি এলাকায় নির্ভরযোগ্য সার্ভিস — কারণ কভারেজই আস্থার ভিত্তি

এই চাহিদাগুলোকে কেন্দ্রে রেখে FPD শীঘ্রই উন্মোচন করতে যাচ্ছে একটি বিশেষ ডেলিভারি সলিউশন — যা হবে ঢাকার অনলাইন ব্যবসায়ীদের জন্য একটি প্রকৃত গেম-চেঞ্জার। 🔥

🎯 আমাদের প্রতিশ্রুতি:
✦ দ্রুততম ডেলিভারি
✦ সহজ ও স্বচ্ছ প্রক্রিয়া
✦ ব্যবসার প্রবৃদ্ধিতে কার্যকর সহায়তা

বিস্তারিত তথ্য খুব শীঘ্রই প্রকাশিত হবে।
📢 আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ — এই ধরনের সার্ভিস আপনার ব্যবসার জন্য কতটা প্রয়োজন বলে মনে করেন? কমেন্টে জানান।
আমাদের পেইজ ফলো করুন এবং আপডেটের জন্য সাথেই থাকুন। 👇

🚀📦

31/05/2026

শুকরিয়া আমাদের উপর ভরসা রাখার জন্য।
দোয়া করবেন আমাদের জন্য। আপনাদের ভালোবাসাই আমরা এগিয়ে যাওয়ার সাহস পাই।

🌙 ঈদ মোবারক! ✨​পবিত্র ঈদুল ফিতর বয়ে আনুক আপনার জীবনে অনাবিল সুখ ও শান্তি। FPD Team-এর পক্ষ থেকে সকল সম্মানিত গ্রাহক এবং ...
20/03/2026

🌙 ঈদ মোবারক! ✨

​পবিত্র ঈদুল ফিতর বয়ে আনুক আপনার জীবনে অনাবিল সুখ ও শান্তি। FPD Team-এর পক্ষ থেকে সকল সম্মানিত গ্রাহক এবং পরিশ্রমী রাইডার ভাইদের জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা।

​আপনার ঈদ হোক আনন্দময় ও নিরাপদ। 🤝📦
​— অ্যাডমিন প্যানেল,
FPD Team

🚴‍♂️ Rider Recruitment Notice | Dhaka 🚴‍♂️আমাদের Food & Parcel Delivery Service (Dhaka) টিমেদায়িত্বশীল ও নির্ভরযোগ্য রা...
05/02/2026

🚴‍♂️ Rider Recruitment Notice | Dhaka 🚴‍♂️

আমাদের Food & Parcel Delivery Service (Dhaka) টিমে
দায়িত্বশীল ও নির্ভরযোগ্য রাইডার নিয়োগ করা হবে।

🔹 কাজের দায়িত্ব:
• Food, Parcel, Cake and Others
• মার্চেন্টস এর বাসা থেকে পিক করা
• সময়মতো ও নিরাপদ ডেলিভারি নিশ্চিত করা

🔹 যোগ্যতা:
✔️ নিজস্ব সাইকেল/মোটরবাইক
✔️ বৈধ ড্রাইভিং লাইসেন্স
✔️ স্মার্টফোন ব্যবহার দক্ষতা
✔️ ঢাকা শহরের রাস্তাঘাট সম্পর্কে ভালো ধারণা
✔️ সময়ানুবর্তিতা ও ভদ্র আচরণ

🔹 সুবিধা:
💰 কমিশন ভিত্তিক স্যালারি
📆 Regular / Part-time কাজের সুযোগ
🤝 স্থায়ী ও পেশাদার কাজের পরিবেশ
💸 প্রতিদিন পেমেন্ট ক্লিয়ার
📍 কাজের এলাকা: ঢাকা সিটি

📞 যোগাযোগ: 01794061534
💬 Interested হলে ইনবক্স বা কল করুন

Serious & Responsible riders are encouraged to apply.

📢 ক্লায়েন্টদের জন্য জরুরি নির্দেশিকা ও নিয়মাবলি:আমাদের লক্ষ্য আপনাদের পার্সেল নিরাপদে পৌঁছে দেওয়া এবং রাইডারদের (বিশেষ ...
01/02/2026

📢 ক্লায়েন্টদের জন্য জরুরি নির্দেশিকা ও নিয়মাবলি:

আমাদের লক্ষ্য আপনাদের পার্সেল নিরাপদে পৌঁছে দেওয়া এবং রাইডারদের (বিশেষ করে শিক্ষার্থী) কাজের সুযোগ তৈরি করা। গ্রুপে পোস্ট করার আগে নিচের নিয়মগুলো মন দিয়ে পড়ুন:
📝 ১. পোস্ট করার সঠিক পদ্ধতি

যেকোনো ডেলিভারির জন্য কমপক্ষে ১ ঘণ্টা আগে নিচের ফরম্যাট অনুযায়ী পোস্ট করতে হবে:

Pickup Location:

Drop off Location:

Distance:

Weight:

Respect (চার্জ):

Pickup Time:

Drop Time:

সতর্কতা: ফরম্যাট না মানলে পোস্টটি সরাসরি REJECTED বলে গণ্য হবে।

💰 ২. ডেলিভারি চার্জ বা "রেস্পেক্ট" চার্ট

ম্যাপে দূরত্ব দেখে নিচের তালিকা অনুযায়ী রেস্পেক্ট উল্লেখ করুন। নির্ধারিত রেটের কমে পোস্ট করলে অ্যাপ্রুভ করা হবে না।

১-৩ কিলো ৮০ টাকা
১-৭ কিলো ১০০ টাকা
১-১১ কিলো ১৫০ টাকা
১-১৫ কিলো ২০০ টাকা
১-২০ কিলো ২৫০ টাকা
১-২৫ কিলো ২৮০ টাকা

কেক ডেলিভারি: সাধারণ চার্জের সাথে অতিরিক্ত ৫০ টাকা যুক্ত হবে।

অতিরিক্ত ওজন: ৩ কেজির বেশি হলে প্রতি কেজির জন্য ১৫ টাকা হারে চার্জ যোগ হবে।

নোট: কোনো রাইডার নির্ধারিত চার্টের বেশি দাবি করলে প্রমাণসহ অ্যাডমিনকে জানান।

🤝 ৩. রাইডার বুকিং ও আচরণবিধি

সিরিয়াল মেইনটেইন: যে রাইডার আগে কমেন্ট করবেন, তার সাথে আগে যোগাযোগ করুন। তিনি ব্যর্থ হলেই কেবল পরের জনের সাথে কথা বলুন।

নিরাপত্তা: রাইডার কনফার্ম হওয়ার পর তার নাম Mention করে কমেন্ট সেকশন অফ করে দিন। এতে আপনার পার্সেল এবং রাইডার উভয়ের নিরাপত্তা নিশ্চিত হয়।

আচরণ: রাইডারদের সাথে বন্ধুসুলভ আচরণ করুন। মনে রাখবেন, তারা আপনাদের সেবায় নিয়োজিত।

অপেক্ষা: রাইডারকে সর্বোচ্চ ১৫ মিনিট অপেক্ষা করানো যাবে। এর বেশি হলে রাইডার ডেলিভারি ক্যান্সেল করার অধিকার রাখেন।

📦 ৪. ডেলিভারি সংক্রান্ত শর্তাবলী

প্যাকেজিং: পার্সেল বা খাবারের সঠিক প্যাকেজিংয়ের দায়িত্ব আপনার। প্যাকেজিং ত্রুটির কারণে খাবার ড্যামেজ হলে রাইডার দায়ী থাকবে না।

ডেলিভারি পয়েন্ট: রাইডারকে বাসার ভেতরে বা ৪-৫ তলায় উঠতে বলা যাবে না। পার্সেল গেট থেকে আদান-প্রদান করতে হবে।

ক্যাশ অন ডেলিভারি (COD): রাইডার টাকা কালেকশন করে তার সম্মানী রেখে বাকি টাকা আপনাকে বিকাশ করে দিবে।

অ্যাক্টিভ থাকা: ডেলিভারি চলাকালীন আপনাকে অবশ্যই অনলাইনে/ফোনে অ্যাক্টিভ থাকতে হবে।

🚫 ৫. নিষেধাবলী ও সতর্কতা

কোনো রাইডারকে পার্মানেন্ট করা বা সরাসরি অফার দেওয়া যাবে না। সব কাজ গ্রুপের মাধ্যমেই হতে হবে।

অর্ডার ক্যান্সেল করতে হলে অন্তত ১ ঘণ্টা আগে জানাতে হবে।

কোনো প্রকার প্রমোশনাল পোস্ট বা ফেসবুক লাইভ শেয়ার করা সম্পূর্ণ নিষিদ্ধ।

মনে রাখবেন, আমাদের রাইডারদের ৯৯% সাইক্লিস্ট, তাই কার বা বাসের পোস্ট করবেন না।

সবশেষে: এই গ্রুপটি আপনার এবং রাইডারদের আস্থার জায়গা। আপনাদের সহযোগিতা ও নিয়মিত পোস্টই আমাদের এই পথচলাকে দীর্ঘস্থায়ী করবে। যেকোনো প্রয়োজনে অ্যাডমিন বা মডারেটরদের সাহায্য নিন।

ধন্যবাদান্তে,
এফপিডি টিম (FPD Team)

Address

Moghbazar Dhaka
Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when FPD-Food & Parcel Delivery Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share