13/10/2026
সিঙ্গাপুরের এই ম্যাজিকাল টানেলটা কি দেখেছেন? মনে হয় যেন ভবিষ্যতের কোনো কাচের দুনিয়ায় হাঁটছি! 🪞🚶♂️
সিঙ্গাপুরের বিখ্যাত জাহাজ হোটেল ‘মেরিনা বে স্যান্ডস’ (Marina Bay Sands)-এর নিচ দিয়ে হেঁটে যাওয়ার এই ভূগর্ভস্থ অভিজ্ঞতা সত্যিই অদ্ভুত সুন্দর!
এই আধুনিক ওয়াকওয়ে টানেলটির নাম Bayfront Underground Linkway, যা বেফ্রন্ট এমআরটি স্টেশন থেকে সরাসরি নিয়ে যায় Gardens by the Bay-এর দিকে। টানেলটির দেয়ালে সুন্দর আয়না ও প্রতিফলিত নকশা থাকায় হাঁটতে হাঁটতে মনে হয় যেন এক আলো-ছায়ার গোলকধাঁধায় হারিয়ে যাচ্ছি।
বাইরের রোদ আর গরমের কোনো ছোঁয়া নেই, পুরো পথটাই শান্ত ও ঠাণ্ডা। সিঙ্গাপুরে গেলে গার্ডেনসে যাওয়ার এই আন্ডারগ্রাউন্ড পথটা দিয়ে হেঁটে যাওয়া সত্যিই মিস করার মতো নয়!