14/12/2025
সাদিয়া ইসলাম মৌ'কে একবার জিজ্ঞেস করা হয়েছিলো-
এখন যদি কেউ বিয়ে করতে চায় তাহলে আপনি তাকে কী উপদেশ দিবেন?
তো উনি নারী-পুরুষকে আলাদাভাবে উপদেশ দিয়েছেন। নারীদেরকে বলেছেন নিজের পায়ে দাঁড়াতে, উপার্জন করতে এবং নিজেকে ভালোবাসতে। একদম পুরোটা কখনোই বিলিয়ে দেয়া যাবে না।
আর পুরুষদেরকে বলেছেন,
"সবার আগে মেয়েদেরকে সম্মান করতে হবে, তোমার সকল দায়িত্ব তোমার ওয়াইফের না। তোমার দায়িত্ব তোমার নিজের, তোমার বাবা-মাকে টেক কেয়ার করার দায়িত্বও তোমার নিজের, তোমার এই দায়িত্বগুলো তুমি আরেকজনের উপর ঠুপে দিতে পারো না, এটা তোমার ওয়াইফের কাজ না। তুমি যতটুকু করবে তা দেখে সে শিখবে।"
এই বিষয়গুলোর সাথে আমি সত্যিই একমত। কেননা এখনো আমাদের সমাজে একটা বাইরের মেয়ে সংসারে আসতে পারে না, সবকিছু বুঝে উঠতে পারে না, তার ঘাড়ে গোটা সংসার চাপিয়ে দেয়া হয়। সংসারের ভারে মেয়েটা ভুলেই যায় যে সে আসলে একজনের সহধর্মিণী হয়ে সংসারে এসেছিল।
কিন্তু তাকে ট্রিট করা হয় বাড়ির একজন ডেডিকেটেড কর্মচারীর মতো।
আমার শ্বশুর যখন অসুস্থ হয়ে বাসায় আসলেন, রিয়াদ আমাকে অনেক হেল্প করেছে। ও জানে আমি ভোরবেলা উঠতে পারিনা আর বাবা খুব ভোরে ওঠেন। তাই আগেরদিন রাতেই তার ঘরে শুকনো খাবার, ফলমূল সব রেডি করে দিয়ে আসতো। যাতে ওয়াইফেরও কষ্ট না হয় আর বাবাও খিদেই কষ্ট না পান।
এই সুযোগটা আমার হাজবেন্ড করে দিয়েছে বলেই ওকে দেখে আমি আমার শাশুড়ীর যত্ন করতে পেরেছি, যখন তিনি স্ট্রোক করে একপাশ প্যারালাইসিস হয়ে আমার বাসায় ছিলেন। এর কৃতিত্ব অবশ্যই রিয়াদের। ও যদি আমাকে স্পেস না দিতো যদি আমাকে শেখার সুযোগটা না দিতো আমার পক্ষে করা সম্ভব ছিলো না।
আমি কখনো বয়স্ক মানুষের টেককেয়ার করিনি, অসুস্থ মানুষেরও না যেহেতু আমি দাদা-দাদি, নানা-নানি কাউকে কাছে পাইনি।
তাই আমি সবসময় বলি চুজ ইওর পার্টনার ওয়াইজলি। সে যেন আপনার কম্ফোর্ট জোন হয়, এমন কেউ নয় যে আপনার জন্য সবকিছু আরও কঠিন করে দেয়!🌻
Copied
゚viralシ