12/08/2026
চলেন শুনাই, ৩.৯৭ CGPA পাওয়া, বিদেশের Top 10 University-এর একজন স্টুডেন্ট কেন আজ চা আর বাদাম শরবত বিক্রি করছে। ☕
গল্পটা আসলে অনেক দিনের।
অনেক বছর আগে হঠাৎ করেই আমার মাথায় চায়ের ব্যবসা করার ইচ্ছে আসে। তখন স্বপ্ন ছিল একটা Korean-style Café খুলব। কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। এরপর পড়াশোনা, ইন্টার্নশিপ, চাকরি—জীবন অন্যদিকে চলে গেল।
এমন একজন বসের অধীনে চাকরি করেছিলাম যে মাত্র ৪ মাসেই চাকরি করার ইচ্ছাটাই শেষ হয়ে গিয়েছিল। 😅 এরপর ফ্রিল্যান্সিং করেছি, আরও অনেক কিছু চেষ্টা করেছি। তারপর মা হলাম, আর সেগুলোও ছেড়ে দিতে হলো।
অনেকে হয়তো জানেন না, আমি বিদেশের একটি Top 10 University থেকে 3.97 CGPA নিয়ে পড়াশোনা শেষ করেছি। কিন্তু আল্লাহ যখন হিদায়াত দিলেন, তখন বুঝলাম সুদ-সম্পর্কিত ক্যারিয়ার আমার জন্য নয়। তাই সব ছেড়ে নতুন করে শুরু করার সিদ্ধান্ত নিলাম।
তারপর একদিন রাত ২টায় হঠাৎ মাথায় এলো—আমাদের বাসার সবাই তো বাদাম শরবত খুব পছন্দ করে, তাহলে এমন একটা Badam Shorbot Mix বানাই না কেন, যেটা সবাই ঘরে বসেই বানাতে পারবে?
সেখান থেকেই শুরু। প্রায় ১০ বার রেসিপি বদলানোর পর সেটা ঠিক করতে পেরেছিলাম। তারপর বিক্রি শুরু করলাম। পরে একইভাবে আমাদের চায়ের রেসিপিও তৈরি হলো।
একটা কথা আমি নিশ্চিন্তে বলতে পারি...
স্বাদ সবার কাছে একরকম লাগবেই—এমন কথা বলব না। কিন্তু উপকরণের মান নিয়ে আমরা কখনো আপস করিনি।
Almond বললে Almond, Pista বললে Pista। খরচ বাঁচাতে Peanut বা অন্য কোনো সস্তা বিকল্প ব্যবহার করিনি। এমনকি চিনিও সবসময় ব্র্যান্ডের ব্যবহার করি।
একবার সূরা ইউসুফে ওজন ও পরিমাপে কম না দেওয়ার শিক্ষা পড়ে নিজের কাছে কথা দিয়েছিলাম—কখনো কম দেব না। তাই আজ পর্যন্ত ১ গ্রামও ইচ্ছে করে কম দিইনি। বরং অনেক সময় কয়েক গ্রাম বেশি দিয়েই পাঠাই।
আমাদের অর্ডার খুব বেশি না। লাভও খুব বেশি না। তবুও আজ পর্যন্ত কোনো কিছুতে কম্প্রোমাইজ করিনি।
সবচেয়ে ভালো লাগে যখন কেউ কষ্ট করে একটা রিভিউ লেখেন। তখন এত ভালো লাগে বলে বুঝাতে পারবোনা❤️
যারা আমাদের বিশ্বাস করে অর্ডার করেছেন, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।
আগে আমিও ছোট ব্যবসা থেকে কিনতে একটু ভয় পেতাম।
কিন্তু এখন নিজে একটা ছোট ব্যবসা চালাতে গিয়ে বুঝেছি—একজন ছোট উদ্যোক্তা কাস্টমারকে খুশি করার জন্য যতটা চেষ্টা করে, যতটা মন দিয়ে কাজ করে, সেটা অনেক বড় ব্যবসার পক্ষেও সবসময় সম্ভব হয় না।
তাই একটা অনুরোধ...
মাঝে মাঝে ছোট ব্যবসাগুলোকেও বিশ্বাস করে দেখুন।
ইনশাআল্লাহ, সবাই ঠকাবে না।
হয়তো আপনার একটা অর্ডার কোনো বড় কোম্পানির জন্য তেমন কিছু না, কিন্তু একটা ছোট ব্যবসার জন্য সেটা অনেক বড় অনুপ্রেরণা।
ভালোবাসা আর দোয়ায় রাখবেন আমাদের। 🤍