20/10/2024
আপনার সম্ভাব্য বিদেশ ভ্রমণ নিয়ে চিন্তিত? বিদেশে ট্রিটমেন্টের জন্য যেতে চাচ্ছেন, কিন্তু প্লেনের টিকেট করতেই অনেক টাকা চলে যাচ্ছে? টিকেট করার আগে কয়েকটা জিনিস জানা থাকলে আপনার অনেকগুলো টাকা কিন্তু বেচে যেতে পারে!
একটু সময় নিয়ে পড়ে ফেলুন:
১. মঙ্গলবার ও বুধবার টিকেট কিনুন:
অনেক এয়ারলাইনস মঙ্গলবার ও বুধবার বুকিংয়ের জন্য বিশেষ ছাড় দেয়। পরিসংখ্যান অনুযায়ী, সপ্তাহের এই দুই দিনেই টিকেটের দাম কম থাকে, কারণ যাত্রীরা সাধারণত সপ্তাহের শেষদিকে, শুক্রবার থেকে রবিবারের মধ্যে বেশি টিকেট কেনেন। ফলে, এয়ারলাইনগুলো সপ্তাহের মাঝের দিনগুলোতে যাত্রী টানার চেষ্টা করে।
২. আগে থেকে বুকিং করুন, তবে বেশি আগে নয়:
আপনার ভ্রমণের কমপক্ষে ২১ দিন আগে টিকেট কাটা ভালো, তবে খুব বেশি আগেও নয়। এয়ারলাইনস সাধারণত প্রথম দিকে কিছু সস্তা টিকেট ছাড়ে এবং পরে ধাপে ধাপে দাম বাড়ায়। তাই, সময়মতো টিকেট কাটা হলে ভালো অফার পেতে পারেন।
৩. যাত্রার জন্য সঠিক দিন বেছে নিন:
যাত্রার জন্য মঙ্গলবার বা বুধবার দিন বেছে নিন। এই দিনগুলোতে ভ্রমণকারী সংখ্যা কম থাকায় টিকেটের দাম কম থাকে। যাদের জন্য বিমানবন্দর এর ভিড় এড়িয়ে চলতে চান, তাদের জন্যও এই দিনগুলো তুলনামূলক ভালো।
৪. আন্তর্জাতিক ফ্লাইটের জন্য আগাম বুকিং:
আন্তর্জাতিক ভ্রমণের জন্য ১১ থেকে ১২ সপ্তাহ আগে টিকেট খোঁজার চেষ্টা করুন। এই সময়ের মধ্যে বেশিরভাগ এয়ারলাইনস সেরা ডিল অফার করে, যা আপনার খরচ কমাতে পারে।
৫. ছোট বিমানবন্দর ব্যবহার করুন:
প্রধান বিমানবন্দর এড়িয়ে ছোট বিমানবন্দরে যাত্রার জন্য টিকেটের খরচ কম হতে পারে। উদাহরণস্বরূপ, লন্ডনের হিথ্রো এড়িয়ে ম্যানচেস্টার এয়ারপোর্টে নামলে টিকেট সস্তা হতে পারে এবং সেখান থেকে সহজে লন্ডন পৌঁছানো যায়।
৬. টিকেট করার আগে ব্রাউজার এর কুকিজ ক্লিয়ার করুন:
এয়ারলাইনের ওয়েবসাইটে একাধিকবার প্রবেশ করলে দাম বেশি দেখাতে পারে, কারণ সিস্টেম আপনার আগের সার্চের তথ্য কুকিজের মাধ্যমে সংরক্ষণ করে। তাই, টিকেট কেনার আগে ব্রাউজারের কুকিজ মুছে ফেলুন।
৭. দাম তুলনা করুন:
একাধিক ওয়েবসাইট থেকে টিকেটের দাম তুলনা করুন। Sharetrip, Skyscanner, CheapFlight, Kayak, Agoda, Cheap flights-এর মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে সস্তায় টিকিট খুঁজে পাওয়া যায়।
আপনার ভ্রমণ হোক কম খরচে এবং দুশ্চিন্তা মুক্ত। ভালো থাকবেন সবাই।