19/08/2026
এজন্য কাস্টমারকে সর্বপ্রথম জিজ্ঞেস করে থাকি আপনার লোকেশন কোথায়।পেজের ওয়েলকাম মেসেজে সর্বপ্রথম প্রশ্ন থাকে আপনার ডেলিভারি লোকেশন কোথায়, কিন্তু কিছু কিছু ক্লাইন্ট তো ওই মেসেজ তো দেখেও না তাকে বারবার জিজ্ঞেস করার পরও লোকেশনটা কোথায় সেই কথাটা আগে বলেন না।
ঐদিন এক কাস্টমার তার সাথে আমার কেকের সব ডিটেলস এর কথা হয়ে গিয়েছে। কি ফ্লেভার কত পাউন্ড কেক হবে ডিজাইন কি সব কথা হয়েছে। পরে যখন তাকে আমি ডেলিভারি লোকেশন, কন্টাক্ট নং, ৫০% বিকাশে এডভান্স করে অর্ডার টা কনফার্ম করার কথা বলি। তখন তিনি বলে তার লোকেশন হচ্ছে কুমিল্লা। 😥😫😣🥴