Dhaka Foodies BD

Dhaka Foodies BD Are you Real Foodie?

18/06/2026

16/06/2026

😂😂

15/06/2026

২০২২ সালের কাতার বিশ্বকাপে ব্যয় হয়েছিল ২২০ বিলিয়ন ডলার।

অন্যদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক ডেভিড বিসলি বলেছেন, মাত্র ৪০ বিলিয়ন ডলার হলেই প্রতি বছর পৃথিবীর ৮২ কোটি ৮০ লাখ ক্ষুধার্ত মানুষের খাদ্যচাহিদা পূরণ করা সম্ভব।

একদিকে কোটি কোটি ক্ষুধার্ত মানুষ, অন্যদিকে অনর্থক এক খেলার পেছনে চলছে গোটা পৃথিবীর সম্মিলিত উন্মাদনা।

এই উন্মাদনা প্রমাণ করে, মনুষ্যত্বের মর্যাদা আমরা অনেক আগেই হারিয়ে ফেলেছি। পৃথিবী জুড়ে এখন কেবলই মনুষ্যত্ব-বিবর্জিত ‘খোলস-মানুষের’ বসবাস।

মানুষটার বাড়ি রাজশাহী। বাড়িতে টাকা পাঠানোর জন্য লাইনে দাঁড়িয়েছে। উনার সামনে ছিলো মোটামুটি ২০-২২ জন, যার ফলে উনাকে ব্যাংক...
13/06/2026

মানুষটার বাড়ি রাজশাহী। বাড়িতে টাকা পাঠানোর জন্য লাইনে দাঁড়িয়েছে। উনার সামনে ছিলো মোটামুটি ২০-২২ জন, যার ফলে উনাকে ব্যাংকের বাইরে রোদের মধ্যে দাঁড়াতে হচ্ছিলো।

খেয়াল করে দেখলাম উনি খুব হাঁপাচ্ছেন এবং বেশ কয়েকজনকে বলতেছে উনাকে একটু আগে সুযোগ দেয়ার জন্য, কিন্তু কেউ সুযোগ দিচ্ছিলোনা।

শেষে নিজে উনাকে ডেকে এনে আমার জায়গাটা ছেড়ে দিয়ে আমি উনার জয়গায় গিয়ে দাঁড়ায়। কিন্তু এ কি মানুষটার মধ্যে সামান্য কৃতজ্ঞতাবোধও দেখলামনা। অন্তত ধন্যবাদটা দিতে পারতো!! ভাবলাম কাজ শেষ করে বের হলে গা--লি দিয়ে দিবো একদম, মনে মনে নিজেকে নিজে গা--লি দিচ্ছিলাম।

১২-১৪ মিনিট পর উনি টাকা জমা দিয়ে আসার সময় খুব কৃতজ্ঞতা ভরে শুকরান বললো। হাসি মুখে আমিও বললাম আফওয়াল, আর মনে মনে বললাম থাক আর দরদ দেখাতে হবেনা । তাও কৌতুহল বসত জিজ্ঞেস করলাম
-ভাই এতো তাড়া কিসের জন্য ?

: উনি বললো ভাই কাজ থেকে আসছি মালিক আধা ঘন্টার সময় দিছে, এসময়ের মধ্যে না যেতে পারলে আজকের বেতনটা কেটে ফেলবে ভাই। তার উপর ভাই দৌড়ে আসার কারণে রোদে মাথা ঘুরাচ্ছে।
তাহলে আজ না পাঠিয়ে কাল বা পরশু সময় সুযোগ করে পাঠাতে পারতেন!

: উনি বললো না ভাই আমার বাচ্চার হাম হইছে, এই নিয়ে প্রায় ১ লাখ টাকা পাঠাচ্ছি, টাকা না দিলে চিকিৎসা হবে না । ভাই বউ নাই এখন বাচ্চাকেও হারাতে হবে মনে হয়। এখন যদি বাচ্চার কিছু হয় তাহলে বউয়ের মতো বাচ্চার জানাজাটাও পড়তে পারবোনা।

এই বলে মানুষটা চোখের পানি ছেড়ে দিছে। আমি আর বেশি কিছু বলে উনার সময় নস্টও করতে চাইনি, সাথে দুঃখটাও বাড়াতে চাইনি।

বিঃদ্রঃ ছবিটা উঠানোর পর উনাকে জানিয়েছি।❤️

10/06/2026
গর্ভে ধরলেই মা হয়না!🙃লোকেশন: কেরানীগঞ্জ!
09/06/2026

গর্ভে ধরলেই মা হয়না!🙃

লোকেশন: কেরানীগঞ্জ!

এমন বাবা কোথায় পাওয়া যায়, বলেন?ইনি হলেন রামিসার হ%ত্যাকারী সোহেলের স্ত্রী স্বপ্নার বাবা।তাকে প্রশ্ন করা হয়েছিল, “আপনার ম...
08/06/2026

এমন বাবা কোথায় পাওয়া যায়, বলেন?
ইনি হলেন রামিসার হ%ত্যাকারী সোহেলের স্ত্রী স্বপ্নার বাবা।

তাকে প্রশ্ন করা হয়েছিল, “আপনার মেয়ের জন্য কি প্রাণভিক্ষা চাইবেন?”

তার উত্তরে তিনি যা বললেন, তা শুনে আমি সত্যিই অবাক হয়েছি।

তিনি বলেন, “আমার মেয়ে আমাদের কথা না শুনে ওই ছেলের (সোহেলের) হাত ধরে পা-লি-য়ে গিয়েছিল। সেই ঘটনার পর আমরা তাকে ত্যা-জ্য করেছি। সে যে অপরাধ করেছে, সেই অপরাধের শাস্তি যদি মৃ%ত্যুদ%ণ্ড হয়, তাতেই আমি খুশি। আমার পক্ষ থেকে তার জন্য কোনো সুপারিশ নেই, কোনো আপিল নেই, কিছুই নেই। আমি এতে খুশি। যে ছেলে বা মেয়ে বাবা-মায়ের কথা শোনে না, তাদের প্রতি আমার কোনো দয়া-মায়া নেই।”

একজন বাবার মুখে নিজের সন্তান সম্পর্কে এমন কঠোর বক্তব্য সত্যিই বিস্ময়কর। বাবা হলে এমন হতে হবে যে অপরাধী মানে অপরাধী সে নিজের সন্তান হলেও একই দোষী৷

আপনাকে স্যালুট বাবা! হয়তো মনের ভেতরে অনেক আক্ষেপ আছে তবে আপনি মায়া ভালোবাসা সাইডে রেখে নিজ মেয়েকে নিয়ে যা বললেন আপনি একজন ভালো মানুষের পরিচয় দিলেন৷

লেখা: তুলন-Tulon

আরেহ!! তারেক রহমানের সেন্স অফ হিউমার এতোটা জোশ, জানা ছিলো না তো....😁চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আর ৫ কর্মকর্তা মিলে ...
03/06/2026

আরেহ!! তারেক রহমানের সেন্স অফ হিউমার এতোটা জোশ, জানা ছিলো না তো....😁

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আর ৫ কর্মকর্তা মিলে প্ল্যান করেছিলেন মশক নিধনের উদ্ভাবনী পদ্ধতি শিখতে উনাদের ফ্লোরিডা যাওয়া দরকার! যেই ভাবা সেই কাজ, ফাইল চলে গেল প্রধানমন্ত্রীর দপ্তরে।

​কিন্তু আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যে ফাইলে সাইন না করে, উল্টো এমন এক উপদেশ লিখে ফেরত পাঠাবেন, সেটা বোধহয় উনারা স্বপ্নেও ভাবেন নাই! 😂

​প্রধানমন্ত্রী ফাইলে লিখেছেন,
"মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যে কোনো ডোবার পাশে দুই-তিন ঘণ্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।"

জনগণের টাকা বাঁচানোর এই উরাধুরা সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীকে একটা স্যালুট তো দিতেই হয়।

©সাইবার ফোর্স

মায়ের ম "র  "দেহ ৭ দিন ফ্ল্যাটে পড়ে ছিলো,কোনো সন্তান খবর নিলো না!!! ফ্ল্যাটের ভিতরের ছবি দেখেন,মানুষ বসবাসের যোগ্য???মির...
02/06/2026

মায়ের ম "র "দেহ ৭ দিন ফ্ল্যাটে পড়ে ছিলো,কোনো সন্তান খবর নিলো না!!! ফ্ল্যাটের ভিতরের ছবি দেখেন,মানুষ বসবাসের যোগ্য???

মিরপুরে এক ফ্ল্যাট থেকে এক মহিলার ম "র " দেহ উদ্ধার করেছে পুলিশ! তার স্বামী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এর শিক্ষক,৫-৬ বছর আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন।
ভদ্রমহিলা'র ৩ ছেলের কথা শুনলে আরো অবাক হবেন!
একজন যুগ্মসচিব,একজন বুয়েটের শিক্ষক আর একজন কানাডায় থাকে।
উনার মেয়ের সাথে পাশাপাশি ই থাকতেন কিন্তু মেয়েও নাকি টের পায়নাই!!!

আমি এত্ত অবাক হলাম!!! এমন সন্তান কি করে হয়???
আমি আম্ম,আব্বুর থেকে দূরে থাকি, দিনে আমাকে মনে হয় ১০ বার কল দেয়,নাহয় আমি দেই।
অনেক মানুষ ও দেখছি সারাদিন ই মা বাবার সাথে যোগাযোগ রাখে।

ভদ্রমহিলা এতো কষ্ট করে সন্তান দের বড়ো করলেন,এতো বড়ো বড়ো জায়গায় থাকে তারা আর মা দুনিয়া থেকে চলে গেলো সেটা তারা টের ই পেলো না? মায়ের কদর এতোই কমে গেছে তাদের কাছে???

সন্তান কে শুধুই 'শিক্ষিত' বানিয়েছেন উনি,তাদের মধ্যে ভালোবাসা টা বোধহয় দিতে পারেন নাই! আমি আসলে এইটা দেখে অনেক বড়ো শ 'ক খাইছি!!

এমন সন্তান আল্লাহ কাউকে না দিক!

24/05/2026

নে*শা*র! টাকার জন্য 🙂

Address

Dhaka

Telephone

01918605595

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka Foodies BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category