20/02/2026
সজনে ফুলের বড়া
জিনিস টা এত সহজ আর সাধারণ। গাছের ডাল থেকে তাজা ফুল আর কলিগুলো বেছে নিয়ে ভালো করে ৩/৪ বার ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। ফুল এর পানি ঝরিয়ে তাতে ফুল আন্দাজে লবন, সামান্য হলুদ গুড়া,কাচা মরিচ কুচি,পিয়াজ কুচি, বেসন এবং চালের গুড়ি সবকিছু একসাথে করে হাতে কচলিয়ে মেখে বড়ার শেইপ দিয়ে অল্প তেলে দুপাশ ক্রিস্পি করে ভেজে ফেল্লেই খাওয়ার জন্য রেডি। এক্সট্রা কোনো পানি দেয়া লাগে না। ঝাল, লবন এগুলো যার যার টেস্ট অনুযায়ী দিবেন। গরম ভাতের সাথে খেতে হয়, গরম গরম, কাচামরিচ সহ।
এই ই তো