19/08/2026
পুষ্টি প্লাস ফুটবল কার্নিভাল: বিজয়ীরা পেলেন স্মার্টফোনসহ আকর্ষণীয় গ্যাজেট
ফুটবল বিশ্বকাপ চলাকালীন প্রথম আলো ডটকম আয়োজিত ‘পুষ্টি প্লাস ফুটবল কার্নিভাল’-এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।
রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে আজ মঙ্গলবার আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ী ১৩ জনের মধ্যে স্মার্টফোনসহ আকর্ষণীয় গ্যাজেট ও বই প্রদান করা হয়।
প্রতিযোগিতায় মেগা বিজয়ী ঢাকার মুহাম্মদ ফরহাদুর রেজা মামুন পেয়েছেন স্মার্টফোন ও বই। অন্য বিজয়ীরা হলেন ঢাকার মোহাম্মদ শামিম ওয়াহিদ, মো. মিনহাজ চৌধুরী ও শাহাদাত হোসেন, নারায়ণগঞ্জের সাকিফ আল আমিন, চট্টগ্রামের রাইসুল কবির, গাজীপুরের আহমাদুর রহমান ও মেহজাবিন, সাতক্ষীরার ইকবাল কবির খান, সুনামগঞ্জের মো. ফয়সল আহমেদ, দিনাজপুরের বাস্তব চন্দ্র রায়, রংপুরের ডা. এম এ হালিম এবং গাইবান্ধার মো. ছানাউল হক মণ্ডল। তাঁরা প্রত্যেকে পেয়েছেন একটি করে স্মার্ট ওয়াচ, ওয়্যারলেস হেডফোন ও বই।
প্রথম আলো ডটকম আয়োজিত ‘পুষ্টি গ্লোরি ফুটবল কার্নিভাল’-এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।