10/05/2026
আলহামদুলিল্লাহ, সম্পন্ন হলো ফেয়ার ঢাকা হজ্জ গ্রুপ ও ব্রডওয়ে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লি: - এর হজ্জ-পূর্ববর্তী চূড়ান্ত ট্রেনিং সেশন!
হজ্জ যাত্রা শুরুর আগে সম্মানিত হাজিদের নিয়ে এক আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমাদের শেষ প্রস্তুতিমূলক সেশনটি অনুষ্ঠিত হলো। একসাথে খাবার গ্রহণের মাধ্যমে শেষ হওয়া এই আয়োজনে সবার মাঝে দারুণ এক আত্মিক বন্ধন তৈরি হয়েছে। আমরা বিশ্বাস করি হজ্জের এ দীর্ঘ যাত্রায় আমাদের সেশন গুলো হাজ্জিদের পরস্পরের মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরী তে সহায়তা করবে।
সেশনটির মূল ফোকাস ছিল:
- মানসিক প্রস্তুতি: 'হজ্জে মাবরুর' লাভের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন হবে, তা নিয়ে দিকনির্দেশনা।
- গাইডলাইন: ম্যানেজমেন্টের পক্ষ থেকে আবাসন ও হজ্জ যাত্রার বিস্তারিত রোডম্যাপ উপস্থাপন।
- প্রশ্নোত্তর: হাজিদের মনে থাকা বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর প্রদান।
দেশ থেকে ট্রেনিং শেষ হলেও, আমাদের গাইডেন্স এখানেই শেষ নয়! হজ্জের দীর্ঘ সফরে প্রতিটি রোকন বা ধাপ পালনের আগেও থাকবে বিস্তারিত ব্রিফিং এবং 'ওয়ান-টু-ওয়ান' প্রশ্নোত্তর পর্ব।
তথ্যের অভাবে বা সিদ্ধান্তহীনতায় হাজিদের যেন কোনো ভুল না হয়, সে বিষয়ে আমাদের টিম সর্বোচ্চ সচেষ্ট।
সকল হজ্জযাত্রীর জন্য আমাদের আন্তরিক দোয়া ও শুভকামনা। আল্লাহ সবার হজ্জকে সহজ করুন এবং 'হজ্জে মাবরুর' হিসেবে কবুল করুন। আমিন!
🎥 আসুন, এই পবিত্র পরিবেশে একবার ঘুরে আসি…
🕋 আমাদের ২০২৭ সালের হজের প্রিমিয়াম প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ ও ইকোনমি প্যাকেজ রয়েছে। যারা পবিত্র হজের নিয়ত করেছেন এবং একটি সুন্দর, নির্ভার ও প্রিমিয়াম অভিজ্ঞতা চান— তারা আজই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
আমাদের ব্যপারে অনুসন্ধান করে ২০২৭ সালের আপনার হজের নিবন্ধন করে ফেলতে পারেন।
📞 আরো বিস্তারিত জানতে:
+8801768102226
+8801319348480
+8801675490314
#হজজ২০২৭ #বিশ্বস্তহজএজেন্সি
_
Call now to connect with business.