27/07/2025
❝আজ আমি ভাগ না-করে পুরো রুটি দিয়েছি বাচ্চাদের হাতে। বাচ্চারা অবাক হয়ে জানতে চাচ্ছে— সত্যি, পুরোটা খাবো বাবা?!❞
কথাগুলো ফিলি'স্তিনের ক্ষুধার্ত শিশুদের। অশ্রুসিক্ত জ্বলজ্বল করে ওঠা অবিশ্বাসের চোখগুলো ভাবতেই চোখ ভিজে ওঠেছে আমার। আমরা যেসব খাবার নিয়ে ট্রেন্ডে মাতি, সেসব খাবার তো দূরের কথা; আমরা যেসব খাবার বোরিং ফিল করি, সেসব খাবার ফিলি'স্তিনের শিশু তথা পুরো গা'জাবাসীর জন্য স্বপ্ন।
রাফাহ সীমান্ত দিয়ে মিশর থেকে ত্রাণ আসতে শুরু করেছে। কেরেম আবু সালেম সীমান্ত পথে সহায়তা-বাহী ট্রাকগুলো গা'জার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে, আলহামদুলিল্লাহ। যদিও দশ হাজার ট্রাক এই দুর্ভিক্ষের জন্য বেশ অপ্রতুল। তারপরও দেরিতে হলেও, এটি নিঃসন্দেহে স্বস্তির খবর। অবসান হোক এই নির্মম দুর্ভিক্ষ।
ত্রাণ আসার এই সংবাদে গা'জায় ঈদের মতো আনন্দ বইছে। সবার চোখে-মুখে খুশি। দীর্ঘদিন পর যেন ফিরেছে একটু আলো কিংবা বেঁচে থাকার আশা। এই আনন্দ, এই স্বস্তির মুহূর্তগুলো প্রলম্বিত এবং স্থায়ী করে দিন, হে আল্লাহ! তুমিই আমাদের একমাত্র সহায়।
https://www.facebook.com/share/1G6CA1ivTD/