Mission Agro Foods

Mission Agro Foods We provide 100% fresh & pure milk from 2018.

14/09/2025
17/07/2025

গরুর পায়ের সমস্যা পর্যবেক্ষণ। বর্ষাকালে গরুর পায়ের সমস্যা বেশি হয় তাই খামারিদের সাবধান থাকা উচিত।

১. গরুর ঘর নিয়মিত জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা উচিত।
২. ঘর যাতে স্যাঁতস্যাঁতে না থাকে সেদিকে খেয়াল রাখা উচিত।
৩. বর্ষার সময়ে যে সব রোগ বেশি হয়(যেমন: বাদলা, ক্ষুরারোগ, তড়কা ইত্যাদি) সেগুলোর টিকা দিয়ে রাখা উচিত।
৪. নিয়মিত কৃমিনাশক দেওয়া উচিত।
Mission Agro
সহিদুল ইসলাম সজল।
সহকারী অধ্যাপক, হিঃবিঃ
নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজ।
ঢাকা-১২০৭.

30/05/2025

মাঠা বানানোর কাজ চলিতেছে।

29/05/2025

বসে বসে স্বপ্ন দেখলেই সফল হওয়া যায় না! সফল উদ্যোক্তা হতে হলে — দরকার সঠিক দিক, সঠিক কাজ, আর অটল মানসিকতা! সফল হতে চাও? তবে এই ৯টি উপায় এখনই নিজের জীবনে লাগু করো!

বর্তমান সময়ে অনেকেই উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন। কিন্তু সফল উদ্যোক্তা হতে গেলে শুধু আইডিয়া থাকলেই হয় না — দরকার পরিকল্পনা, অধ্যবসায়, এবং শেখার মানসিকতা।

এখানে এমন ৯টি কার্যকরী উপায় তুলে ধরা হলো, যেগুলো একজন সাধারণ মানুষকে অসাধারণ উদ্যোক্তায় পরিণত করতে পারে:

১. সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন:
আপনি কোথায় যেতে চান? ৫ বছর পর নিজেকে কোথায় দেখতে চান? এই প্রশ্নগুলোর উত্তর যদি স্পষ্ট না থাকে, তবে পথ হারানোর সম্ভাবনা অনেক বেশি। লক্ষ্য না থাকলে কোনো পরিকল্পনাই কাজে আসে না।

২. শেখার মানুষিকতা তৈরী করতে হবে
প্রতিদিন কিছু না কিছু শিখুন — বই পড়ে, অনলাইন কোর্স করে, সফল ব্যক্তিদের অভিজ্ঞতা শুনে। একটানা শেখার অভ্যাসই আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে।

৩. ঝুঁকি নিতে শিখুন:
ভয়কে জয় করতে না পারলে কিছুই সম্ভব নয়। সফল উদ্যোক্তারা ঝুঁকি নিতে ভয় পান না, কারণ তারা জানেন —
“No risk, no reward!”

৪. সময়কে নিয়ন্ত্রণে নিন:
প্রতিদিনের ২৪ ঘণ্টা সবার সমান, কিন্তু সফলরা তাদের সময়কে সবচেয়ে ভালোভাবে ব্যবহার করেন। সময়ের সঠিক ব্যবস্থাপনাই আপনার প্রতিদিনকে সফলতার দিকে নিয়ে যাবে।

৫. যোগাযোগ দক্ষতা বাড়ান:
ভালো কথা বলার, বুঝিয়ে বলার, ও অন্যদের সঙ্গে সংযোগ তৈরি করার ক্ষমতা একজন উদ্যোক্তার জন্য অপরিহার্য।
মানুষ আপনার সঙ্গে ব্যবসা করবে, আপনার পণ্যের সঙ্গে নয় — এটা ভুলে গেলে চলবে না।

৬. সমস্যা খুঁজে সমাধান দিন:
বাজারে হাজারো সমস্যা আছে — আপনি কি তার একটিরও কার্যকরী সমাধান দিতে পারবেন না?
সফল উদ্যোক্তা সেই, যে মানুষের সমস্যার সমাধান করে।

৭. আর্থিক শিক্ষায় দক্ষতা অর্জন করুন:
ইনকাম, খরচ, প্রফিট মার্জিন, ইনভেস্টমেন্ট — এসব বোঝা না গেলে ব্যবসা টিকবে না। উদ্যোক্তাকে হতে হয় একজন দক্ষ অর্থ ব্যবস্থাপকও।

৮. নিজের প্রতি অগাধ বিশ্বাস রাখুন:
অনেক সময় ব্যর্থতা আসবে, অন্যরা উপহাস করবে, পরিবার সমর্থন নাও করতে পারে — কিন্তু নিজের উপর বিশ্বাস হারালে কিছুই সম্ভব নয়। বিশ্বাসই একজন উদ্যোক্তার শক্তি।

৯. ধৈর্য ধরুন এবং কনসিস্টেন্ট থাকুন:
রাতারাতি কিছু হয় না। মাসের পর মাস, বছরের পর বছর কাজ করেও অনেক সময় ফল আসে না — তখনই ধৈর্য ধরতে হবে। যারা অপেক্ষা করতে পারে, সাফল্য তাদের কাছেই ধরা দেয়।

সফল উদ্যোক্তা হওয়া কোনো অলৌকিক বিষয় নয়। এটা সম্ভব — যদি আপনি এই ৯টি বিষয় নিজের জীবনে বাস্তবায়ন করতে পারেন ।

এখন বলুন , আপনি কোন পয়েন্টে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চান?

জার্সি গরু এমন দুধ উৎপাদন করে যা উচ্চমাত্রার বাটারফ্যাটে সমৃদ্ধ, যা আইসক্রিম তৈরির জন্য একেবারে আদর্শ!  জার্সি গরু বর্তম...
15/12/2024

জার্সি গরু এমন দুধ উৎপাদন করে যা উচ্চমাত্রার বাটারফ্যাটে সমৃদ্ধ, যা আইসক্রিম তৈরির জন্য একেবারে আদর্শ!

জার্সি গরু বর্তমান দুগ্ধ শিল্পের জন্য সবচেয়ে লাভজনক গরু। অন্যান্য প্রধান জাতের তুলনায় এটি কম খরচে এক পাউন্ড দুধের উপাদান উৎপাদন করে। এদের প্রসবকালীন সমস্যা প্রায় নেই বললেই চলে, উর্বরতা বেশি, প্রসবের মধ্যবর্তী সময়কাল কম এবং দ্রুত পরিপক্ক হয়।

জার্সি গরুর দুধে অন্যান্য জাতের তুলনায় প্রোটিন ও ক্যালসিয়ামের পরিমাণ বেশি। জার্সি গরুর দুধে প্রাকৃতিকভাবে ২০% বেশি বাটারফ্যাট থাকে। বাটারফ্যাট মানেই স্বাদ! জার্সি দুধ থেকে তৈরি পণ্য যেমন দুধ, মাখন এবং আইসক্রিম আরও মোলায়েম ও সমৃদ্ধ স্বাদযুক্ত হয়।

গড়ে, জার্সি গরু তাদের ৩০০ দিনের দুগ্ধদানকালে প্রতিদিন ২৮ লিটার দুধ উৎপাদন করে। তবে, জার্সি গরুর দুধের গুণমান হলস্টেইন জাতের তুলনায় অনেক উন্নত। জার্সি দুধে যেকোনো জাতের তুলনায় সবচেয়ে বেশি চর্বি ও প্রোটিন থাকে, যা ৬% পর্যন্ত হতে পারে।

মিথ্যা প্রতিশ্রুতির করুণ পরিণতি: প্রতিশ্রুতি ভঙ্গের গল্প💔কানাডার এক বরফ শীতল রাতে, এক কোটিপতি তার ঘরের সামনে এক দরিদ্র ব...
06/10/2024

মিথ্যা প্রতিশ্রুতির করুণ পরিণতি: প্রতিশ্রুতি ভঙ্গের গল্প💔

কানাডার এক বরফ শীতল রাতে, এক কোটিপতি তার ঘরের সামনে এক দরিদ্র বৃদ্ধকে দেখতে পেলেন। তিনি বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন, "এত ঠাণ্ডায় আপনি কীভাবে আছেন? আপনার গায়ে কোনো উষ্ণ কাপড় নেই!"
বৃদ্ধ উত্তর দিলেন, "আমার উষ্ণ কাপড় নেই, কিন্তু আমি মানিয়ে নিয়েছি।"
কোটিপতি উত্তর দিলেন, "আমার জন্য একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য একটা উষ্ণ কাপড় নিয়ে আসবো।"
বৃদ্ধ খুশি হয়ে বললেন, "আমি অপেক্ষা করবো।"

কোটিপতি তার বাড়িতে ঢুকে নিজের কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়লেন যে, বৃদ্ধের কথা ভুলে গেলেন। সকালে ঘুম থেকে উঠে বৃদ্ধের কথা মনে পড়তেই তাড়াহুড়ো করে বেরিয়ে এলেন। কিন্তু বৃদ্ধ তখন আর বেঁচে নেই। ঠান্ডায় জমে গিয়ে বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃদ্ধের পাশে একটি চিরকুট পাওয়া গেলো, তাতে লেখা ছিলো:
"যখন আমার কোনো উষ্ণ কাপড় ছিল না, তখন আমি মানিয়ে নিয়েছিলাম। কিন্তু আপনি যখন আমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন, তখন সেই আশায় অপেক্ষা করতে করতে আমি ঠান্ডার সাথে লড়াই করার ক্ষমতা হারিয়ে ফেললাম।"

মিথ্যা প্রতিশ্রুতি মানুষকে ভেঙে ফেলে। তাই প্রতিশ্রুতি দেয়ার আগে ভালোভাবে চিন্তা করুন, এবং অপ্রয়োজনীয় মিথ্যা প্রতিশ্রুতি দেয়া থেকে বিরত থাকুন।

[এই গল্প থেকে আমরা সবাই শিক্ষা নিতে পারি যে, মিথ্যা প্রতিশ্রুতি দেয়া একজন মানুষের উপর কতটা প্রভাব ফেলতে পারে।

29/09/2024

আমাদের দেশের ফুড চেইন সিস্টেমে এক বিপ্লব আসা দরকার। বিশুদ্ধ এবং নিরাপদ খাবার সবার অধিকার ।

আমরা বিশ্বাস করি উপরে একজন আছেন , যার কাছে আমাদের জবাব দিতে হবে ।

আলহামদুলিল্লাহ আমাদের পণ্য বিশুদ্ধ । ইনশা আল্লাহ যতদিন পারব এই আদর্শ মেনেই আমরা আমাদের ফার্ম পরিচালনা করবো ।

অভিনন্দন। 🇧🇩পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ‘ঐতিহাসিক’ সিরিজ জয়.... বাংলাদেশের।।
03/09/2024

অভিনন্দন। 🇧🇩
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ‘ঐতিহাসিক’ সিরিজ জয়.... বাংলাদেশের।।

Address

Rayer Bazar , Mohammadpur
Dhaka
1207

Telephone

+8801730494004

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mission Agro Foods posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mission Agro Foods:

Share

Category