Diet Kitchen

Directions

Diet Kitchen Diet Kitchen | Healthy & Deshi Flavors 🥗🍛

From nutritious diet-friendly recipes to classic deshi dishes you'll love! 👨🏻‍🍳

22/10/2026

“ফ্যাট খেলেই ফ্যাট হবেন” - সবচেয়ে বড় মিথগুলোর একটি!

নামের মিলটাই সম্ভবত যত বিভ্রান্তির মূল। খাবারের ফ্যাট আর শরীরের ফ্যাট এক জিনিস নয়। ফ্যাট খেলেই যে ওজন বাড়বে, এমন ধারণা ঠিক নয়!

সত্যিটা জেনে রাখুন -
- ফ্যাট শরীরের জন্য অপরিহার্য। হরমোন তৈরি, কোষের গঠন এবং ভিটামিন A, D, E ও K শোষণে ফ্যাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- ওজন বাড়ে দীর্ঘমেয়াদে প্রয়োজনের চেয়ে বেশি ক্যালরি গ্রহণ করলে। অতিরিক্ত ক্যালরি ভাত, চিনি বা ফ্যাট বিভিন্ন উৎস থেকেই আসতে পারে।
- সঠিক ধরনের ফ্যাট বেছে নিন। বাদাম, বীজ, মাছ ও উদ্ভিজ্জ তেলে থাকা আনস্যাচুরেটেড ফ্যাট স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের গুরুত্বপূর্ণ অংশ। ভালো ফ্যাট খেলে পেট ভরা থাকে ও উল্টোপাল্টা খাওয়ার ক্ষুধা কমে। এছাড়া খাবারে তৃপ্তি বাড়াতেও সাহায্য করতে পারে।

তাই প্রশ্নটা শুধু ফ্যাট খাব কি খাব না - এটা নয়। কোন ফ্যাট, কতটুকু সেটাই।

সামনের পোস্টগুলোতে ভালো ও খারাপ ফ্যাটের পার্থক্য জানাতে চেষ্টা করবো, চোখ রাখুন।

15/10/2026

Healthy Breakfast Idea

14/10/2026

PCOS আর মানসিক চাপ - একটি লুকানো চক্র

PCOS এর সঙ্গে ডিপ্রেশন ও মানসিক চাপের সম্পর্ক থাকতে পারে। খুব কম মানুষই জানে, স্ট্রেস PCOS কে আরও খারাপ করে। আবার PCOS-এর উপসর্গ (যেমন ওজনের পরিবর্তন, ব্রণ বা চুল পড়া) মানসিক চাপ আরও বাড়াতে পারে। ফলে তৈরি হতে পারে একটি দুষ্টচক্র।

চক্রটা সামলাতে যা করতে পারেন -
- প্রতিদিন কিছু সময় গভীর শ্বাসের ব্যায়ামে বা মেডিটেশনে দিন।
- নিয়মিত পর্যাপ্ত ঘুমের চেষ্টা করুন। রাত ১১ টার মধ্যে ঘুমানো ভালো।
- সপ্তাহে অন্তত ১৫০ মিনিট মাঝারি ধরণের শারীরিক পরিশ্রমের লক্ষ্য রাখুন।
- ঘুমের আগে কিছুটা সময় (অন্তত ৩০ মিনিট) ল্যাপটপ বা মোবাইল থেকে দূরে থাকুন

PCOS শুধু ওষুধ বা হরমোনের বিষয় নয়। এখানে শারীরিক ও মানসিক সুস্থতা দুটোই গুরুত্বপূর্ণ। নিজের যত্ন নেওয়াও PCOS ম্যানেজমেন্টের একটি অংশ।

❤️
13/10/2026

❤️

09/10/2026

A Taste of Bengal - 05

মোরগ পোলাও 🍗

এটা আমার শুক্রবার স্পেশাল রান্নাবান্না! আপনারা কি জানেন, ডায়েটের মধ্যেও মাঝে মাঝে পছন্দের খাবার রাখা যায়? ওজন কমানোর জার...
09/10/2026

এটা আমার শুক্রবার স্পেশাল রান্নাবান্না!

আপনারা কি জানেন, ডায়েটের মধ্যেও মাঝে মাঝে পছন্দের খাবার রাখা যায়?

ওজন কমানোর জার্নিতে নিয়মিত পুষ্টিকর ও সুষম খাবার খাওয়ার অভ্যাস গড়ে তোলাই সবচেয়ে জরুরি। আর ওজন কমানোর পর মেইনটেইনেন্স পর্যায়ে পছন্দের খাবার উপভোগ করাও খাদ্যাভ্যাসের অংশ হতে পারে।

আপনাদের সঙ্গে আগে মাঝেমধ্যে যেসব ট্র্যাডিশনাল রান্না শেয়ার করতাম, সেগুলো আমি আমার ডায়েটের মধ্যে চিট মিল হিসেবে রাখতাম।

আমি সবসময় চেষ্টা করি, পছন্দের খাবারগুলো বাইরে না খেয়ে বাসায় তৈরি করে নিতে। এতে উপকরণ ও রান্নার পদ্ধতি নিজের মতো করে বেছে নেওয়া যায়।

তবে চিট মিল নিলে কয়েকটি বিষয় মনে রাখবেন -
- পছন্দের খাবার হলেও পরিমাণের দিকে খেয়াল রাখুন।
- খাবারের পর ১০ মিনিট হালকা হাঁটতে পারেন।

আর হ্যাঁ, আপনার সামগ্রিক খাদ্যাভ্যাস, পছন্দ ও লক্ষ্য অনুযায়ী পছন্দের খাবার মাঝেমধ্যে উপভোগ করতে পারেন।

কারণ, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মানে শুধু নিয়ম মেনে খাওয়া নয়; বরং এমন অভ্যাস গড়ে তোলা, যা দীর্ঘদিন ধরে বজায় রাখা সম্ভব।

আপনাদের বাসায় শুক্রবারে স্পেশাল কী রান্না হয়?

07/10/2026

Oats Bowl

ডিনারে আজ কি ছিলো?
06/10/2026

ডিনারে আজ কি ছিলো?

ওটস স্মুদি ❤️
04/10/2026

ওটস স্মুদি ❤️

30/09/2026

মেয়েরা ওয়েট ট্রেনিং করলে কি “পুরুষালি” শরীর হয়ে যায়?

এই ভয়েই অনেক মেয়ে ডাম্বেল ধরতে চান না। অথচ ধারণাটি পুরোপুরি একটি মিথ।

কেন মিথ? পেশি বড় করার মূল হরমোন টেস্টোস্টেরন। মেয়েদের শরীরে এই হরমোন পুরুষের চেয়ে ১০-১৫ গুন কম থাকে। তাই ওয়েট ট্রেনিং করলে নারীদের শরীর হঠাৎ ফুলে পুরুষের মতো হয়ে যায় না। বরং নিয়মিত ট্রেনিং পেশির শক্তি, টোনড, মাসল মাস ও শরীরের ফাংশনাল ফিটনেস উন্নত করতে সাহায্য করে।

আবার মেয়েদের জন্য ওয়েট ট্রেনিংয়ে রয়েছে বেশ কিছু উপকার -
- হাড়ের স্বাস্থ্যে সহায়তা করে, হাড় মজবুত করে (মেনোপজের পর অস্টিওপরোসিস ঠেকায়)
- মেটাবলিজম বাড়াতে সাহায্য করে
- পেশি ও শক্তি ধরে রাখতে সাহায্য করে
- PCOS এ ইনসুলিন সেনসিটিভিটি উন্নত করতে সহায়ক হতে পারে
- বয়স বাড়ার সঙ্গে ভারসাম্য ও দৈনন্দিন কাজের সক্ষমতা ধরে রাখতে সাহায্য করে

তাই ডাম্বেল শুধু ছেলেদের জন্য নয়, একইভাবে নারীদের জন্যও।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Diet Kitchen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share