Yummy mummy kitchen

Yummy mummy kitchen It is a cooking recipe channel. Because cooking is my hobby. I try to cook unique recipes in a very simple way. If you like my recipes, please support me❤️
(1)

হতে পারে এটাই জীবনের শেষ রমজান! হতে পারে এটাই জীবনের শেষ সেহরি! শেষ ইফতার! এই বছর ইফতারিতে, সেহেরিতে যারা আছে,তারা যেনো ...
19/03/2026

হতে পারে এটাই জীবনের শেষ রমজান! হতে পারে এটাই জীবনের শেষ সেহরি! শেষ ইফতার! এই বছর ইফতারিতে, সেহেরিতে যারা আছে,তারা যেনো আগামী বছরেও থাকে আল্লাহ। কাউকে হারাতে চাই না আর! মা-বাবা ভাই-বোন আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব যে যেখানে আছে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক কাছে থাকুক! ❤️
দোয়া চাই আমার পরিবারের জন্য! সবার জন্যে অনেক অনেক দোয়া! 🖤🫶

12/03/2026

কদরের রাতে কমপক্ষে ১ বার হলেও এই দু'আটি পড়ার চেষ্টা করবেন 🍀

যে দোয়া ১ বার পড়লে, দিন-রাত অনবরত যিকির করার সওয়াব লাভ হবে ইনশাআল্লাহ্।

সাহাবি আবু উমামাহ আল বাহিলি (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, একবার আমি বসা অবস্থায় আমার ঠোঁট নাড়াচ্ছিলাম, এমন সময় রাসুল (ﷺ) আসলেন। তিনি আমাকে বললেন, ‘‘তোমার ঠোঁট নাড়াচ্ছো কেনো?’’ আমি বললাম, ‘হে আল্লাহর রাসুল! আমি আল্লাহর যিকর করছি।’ তিনি বললেন, ‘‘আমি কি তোমাকে এমন কিছুর খবর দেবো না, দিন-রাত যিকর করেও যেটির সওয়াব পর্যন্ত তুমি পৌঁছাতে পারবে না?’’ আমি বললাম, ‘অবশ্যই।’

রাসুল (ﷺ) তখন বলেন, তুমি বলো—

اَلْحَمْدُ لِلَّهِ عَدَدَ مَا أَحْصَى كِتَابُهُ، وَالْحَمْدُ لِلَّهِ عَدَدَ مَا فِي كِتَابِهِ، وَالْحَمْدُ لِلَّهِ عَدَدَ مَا أَحْصَى خَلْقُهُ، وَالْحَمْدُ لِلَّهِ عَلَي ماَ فِي خَلْقِهِ، وَالْحَمْدُ لِلَّهِ مِلْءَ سَمَاوَاتِهِ وَأرْضِهِ، وَالْحَمْدُ لِلَّهِ عَدَدَ كُلِّ شَيْءٍ وَالْحَمْدُ لِلَّهِ مِلْءَ كُلِّ شَيْءٍ

আল‘হামদুলিল্লা-হি ‘আদাদা মা আ‘হসো কিতা-বুহ্, ওয়াল‘হামদুলিল্লা-হি ‘আদাদা মা ফি কিতা-বিহ্, ওয়াল‘হামদুলিল্লা-হি ‘আদাদা মা আ‘হসো খলক্বুহ্, ওয়াল‘হামদুলিল্লা-হি ‘আলা মা ফি খলক্বিহ্, ওয়াল‘হামদুলিল্লাহি মিলআ সামা-ওয়া-তিহি ওয়া আরদিহ্, ওয়াল‘হামদুলিল্লা-হি ‘আদাদা কুল্লি শাই ই। ওয়াল‘হামদুলিল্লা-হি মিলআ কুল্লি শাই ই।

অর্থ: সমস্ত প্রশংসা আল্লাহ্‌র জন্য, তাঁর কিতাব যা গণনা করেছে সেই পরিমাণ। সমস্ত প্রশংসা আল্লাহ্‌র জন্য, তার কিতাব যা গণনা করেছে তা সহকারে। সমস্ত প্রশংসা আল্লাহ্‌র জন্য, তার সৃষ্টি যা গণনা করেছে সেই পরিমাণ। সমস্ত প্রশংসা আল্লাহ্‌র জন্য, তার সৃষ্টির মধ্যে যা কিছু আছে তা সহকারে। সমস্ত প্রশংসা আল্লাহ্‌র জন্য, তার আসমান ও জমিন পরিপূর্ণ করে। সমস্ত প্রশংসা আল্লাহ্‌র জন্য, সকল কিছুর সংখ্যার সমপরিমাণ। সমস্ত প্রশংসা আল্লাহ্‌র জন্য, সব কিছুকে পরিপূর্ণ করে।

سُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا أَحْصَى كِتَابُهُ، وَ سُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا فِي كِتَابِهِ، وَ سُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا أَحْصَى خَلْقُهُ، وَ سُبْحَانَ اللَّهِ عَلَي ماَ فِي خَلْقِهِ، وَ سُبْحَانَ اللَّهِ مِلْءَ سَمَاوَاتِهِ وَأرْضِهِ، وَ سُبْحَانَ اللَّهِ عَدَدَ كُلِّ شَيْءٍ وَ سُبْحَانَ اللَّهِ مِلْءَ كُلِّ شَيْءٍ

সুব‘হা-নাল্লা-হি ‘আদাদা মা আ‘হসো কিতা-বুহ্, ওয়া সুব‘হা-নাল্লা-হি ‘আদাদা মা ফি কিতা-বিহ্, ওয়া সুব‘হা-নাল্লা-হি ‘আদাদা মা আ‘হসো খলক্বুহ্, ওয়া সুব‘হা-নাল্লা-হি ‘আলা মা ফি খলক্বিহ্, ওয়া সুব‘হা-নাল্লা-হি মিলআ সামা-ওয়া-তিহি ওয়া আরদিহ্, ওয়া সুব‘হা-নাল্লা-হি ‘আদাদা কুল্লি শাই ই। ওয়া সুব‘হা-নাল্লা-হি মিলআ কুল্লি শাই ই।

অর্থ: আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, তার কিতাব যা গণনা করেছে সেই পরিমাণ। আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি তার কিতাব যা গণনা করেছে তা সহকারে। আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, তার সৃষ্টি যা গণনা করেছে সেই পরিমাণ। আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, তার সৃষ্টির মধ্যে যা কিছু আছে তা পরিপূর্ণ করে। আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, তার আসমান ও জমিন পরিপূর্ণ করে। আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, সকল কিছুর সংখ্যার সমপরিমাণ। আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, সব কিছুকে পরিপূর্ণ করে।

اَللَّهُ أَكْبَرُ عَدَدَ مَا أَحْصَى كِتَابُهُ، وَاللَّهُ أَكْبَرُ عَدَدَ مَا فِي كِتَابِهِ، وَاللَّهُ أَكْبَرُ عَدَدَ مَا أَحْصَى خَلْقُهُ، وَاللَّهُ أَكْبَرُ عَلَي ماَ فِي خَلْقِهِ، وَاللَّهُ أَكْبَرُ مِلْءَ سَمَاوَاتِهِ وَأرْضِهِ، وَاللَّهُ أَكْبَرُ عَدَدَ كُلِّ شَيْءٍ وَاللَّهُ أَكْبَرُ مِلْءَ كُلِّ شَيْءٍ

আল্লা-হু আকবার ‘আদাদা মা আ‘হসো কিতা-বুহ্, ওয়াল্লা-হু আকবার ‘আদাদা মা ফি কিতা-বিহ্, ওয়াল্লা-হু আকবার ‘আদাদা মা আ‘হসো খলক্বুহ্, ওয়াল্লা-হু আকবার ‘আলা মা ফি খলক্বিহ্, ওয়াল্লা-হু আকবার মিলআ সামা-ওয়া-তিহি ওয়া আরদিহ্, ওয়াল্লা-হু আকবার ‘আদাদা কুল্লি শাই ই। ওয়াল্লা-হু আকবার মিলআ কুল্লি শাই ই।

অর্থ: আমি আল্লাহর বড়ত্ব ঘোষণা করছি, তার কিতাব যা গণনা করেছে সেই পরিমাণ। আমি আল্লাহর বড়ত্ব ঘোষণা করছি, তার কিতাব যা গণনা করেছে তা পরিপূর্ণ করে। আমি আল্লাহর বড়ত্ব ঘোষণা করছি, তার সৃষ্টি যা গণনা করেছে সেই পরিমাণ। আমি আল্লাহর বড়ত্ব ঘোষণা করছি, তার সৃষ্টির মধ্যে যা কিছু আছে তা পরিপূর্ণ করে। আমি আল্লাহর বড়ত্ব ঘোষণা করছি, তার আসমান ও জমিন পরিপূর্ণ করে। আমি আল্লাহর বড়ত্ব ঘোষণা করছি, সকল কিছুর সংখ্যার সমপরিমাণ। আমি আল্লাহর বড়ত্ব ঘোষণা করছি, সব কিছুকে পরিপূর্ণ করে।

[ইমাম তাবারানি, মু‘জামুল কাবির: ৮১২২, শায়খ আলবানি, সহিহুত তারগিব: ১৫৭৫; হাদিসটিকে মুহাদ্দিসগণ সহিহ বলেছেন]

🌙 রমাদানের শেষ দশকের আমল 🌙শেষ দশক – আত্মশুদ্ধি, ইবাদত ও দোয়ার সময়1️⃣ সেহরিআল্লাহর নাম নিয়ে সেহরি খাওয়াশরীরকে শক্তিশা...
10/03/2026

🌙 রমাদানের শেষ দশকের আমল 🌙

শেষ দশক – আত্মশুদ্ধি, ইবাদত ও দোয়ার সময়

1️⃣ সেহরি
আল্লাহর নাম নিয়ে সেহরি খাওয়া
শরীরকে শক্তিশালী রেখে সিয়াম রক্ষা

2️⃣ ফরজ সিয়াম
দিনের মধ্যে সিয়াম পালন
ধৈর্যশীল হওয়া, ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করা

3️⃣ নফল নামাজ
রাতে ক্বিয়ামুল লাইল ও তারাৱীহ নামাজ
লাইলাতুল কদরের জন্য বেশি ইবাদত

4️⃣ কোরআন পাঠ
প্রতিদিন কিছু অংশ পাঠ করা
অর্থ বোঝার চেষ্টা করা

5️⃣ দোয়া ও তাওবা
অতীত পাপের জন্য ক্ষমা চাওয়া
বিশেষ দোয়া (ইস্তিগফার, নফল দোয়া)

6️⃣ ইতিকাফ
মসজিদে অবস্থান করে ইবাদত ও কোরআন পাঠ
অপ্রয়োজনীয় কথাবার্তা কমানো

7️⃣ সদকা ও যাকাত
দরিদ্রদের সাহায্য
বিশেষ করে শেষ দশকে বেশি দান

8️⃣ লাইলাতুল কদর 🌟
২১, ২৩, ২৫, ২৭, ২৯ তারিখে বিশেষ দোয়া
এই রাতের ইবাদত লাখ গুণ মুল্যবান

9️⃣ আত্মশুদ্ধি
নিজের আচরণ যাচাই করা
পরবর্তী জীবনের জন্য পরিকল্পনা করা

🔟 ভালো ব্যবহার
মানুষের সঙ্গে মিষ্টি ব্যবহার
যাদের সঙ্গে দ্বন্দ্ব আছে, ক্ষমা চাওয়া

Pic for attention ❤️

Coca Cola র সাথে ফ্রি গ্লাস কে কয়টা জমাইলা?🍷আমার কিন্তু ছয় পিসের সেট হয়ে যাচ্ছে....! 😌😉
20/02/2026

Coca Cola র সাথে ফ্রি গ্লাস কে কয়টা জমাইলা?🍷
আমার কিন্তু ছয় পিসের সেট হয়ে যাচ্ছে....! 😌😉




🍮 Caramel pudding রেসিপি :উপকরণ #ক্যারামেলের জন্যচিনি – ১/২ কাপপানি – ২ টেবিল চামচ #পুডিং মিক্সের জন্যদুধ – ২ কাপডিম – ৩...
14/02/2026

🍮 Caramel pudding রেসিপি :

উপকরণ

#ক্যারামেলের জন্য
চিনি – ১/২ কাপ
পানি – ২ টেবিল চামচ
#পুডিং মিক্সের জন্য
দুধ – ২ কাপ
ডিম – ৩টা
চিনি – ১/২ কাপ (স্বাদ অনুযায়ী কম–বেশি)
ভ্যানিলা এসেন্স – ১ চা চামচ

প্রস্তুত প্রণালী :

১) ক্যারামেল তৈরি চিনি + পানি প্যানে নিয়ে মাঝারি আঁচে গলান। নাড়বেন না, প্যান ঘুরাতে পারেন। বাদামি রঙ হলে সাথে সাথে পুডিং মোল্ড/বাটিতে ঢেলে দিন। ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে – এটাই নিচের লেয়ার।
২) দুধ গরম দুধ হালকা গরম করুন (ফুটাতে হবে না)। চিনি মিশিয়ে গুলে নিন।
৩) ডিম মিক্স ডিম ভালো করে ফেটান, যেন বেশি ফেনা না হয়। এরপর দুধ + ভ্যানিলা মিশিয়ে দিন। চাইলে ছেঁকে নিতে পারেন, তাহলে পুডিং বেশি স্মুথ হবে।
৪) ঢালা এই মিশ্রণ ক্যারামেল দেওয়া মোল্ডে ঢালুন। উপরটা ফয়েল/ঢাকনা দিয়ে কভার করুন।
৫) স্টিম/বেক
চুলায়: বড় হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে পানি দিন। মোল্ড বসিয়ে ঢেকে মাঝারি আঁচে ৩০–৪০ মিনিট স্টিম।
ওভেনে: 180°C তে water bath দিয়ে ৩০–৩৫ মিনিট।
৬) সেট হয়েছে কিনা টুথপিক ঢুকিয়ে পরিষ্কার বের হলে রেডি।
৭) ঠান্ডা করা পুরো ঠান্ডা করে ২–৩ ঘণ্টা ফ্রিজে রাখুন। তারপর পরিবশন করুন!❤️

🍜 রামেন (সহজ পদ্ধতি)🧂 উপকরণরামেন নুডলস / ইনস্ট্যান্ট নুডলস – ১ প্যাকেটপানি – ২ কাপডিম – ১টা (ঐচ্ছিক)মুরগির ছোট টুকরা / স...
10/02/2026

🍜 রামেন (সহজ পদ্ধতি)
🧂 উপকরণ
রামেন নুডলস / ইনস্ট্যান্ট নুডলস – ১ প্যাকেট
পানি – ২ কাপ
ডিম – ১টা (ঐচ্ছিক)
মুরগির ছোট টুকরা / সসেজ – অল্প (ঐচ্ছিক)
রসুন কুচি – ১ চা চামচ
সয়াসস – ১–২ চা চামচ
গোলমরিচ গুঁড়া – অল্প
লবণ – স্বাদমতো
পেঁয়াজ পাতা / সবজি (গাজর, বাঁধাকপি) – ইচ্ছামতো
👩‍🍳 রান্নার নিয়ম
পাত্রে পানি ফুটিয়ে নিন।
রসুন, মুরগি বা সসেজ দিলে আগে একটু সিদ্ধ করে নিন।
এখন নুডলস দিয়ে ২–৩ মিনিট রান্না করুন।
সয়াসস, লবণ, গোলমরিচ দিন।
ডিম দিতে চাইলে – সরাসরি ভেঙে দিয়ে ১–২ মিনিট পোচ হতে দিন অথবা ফেটে মিশিয়ে দিন।
সবজি দিয়ে আর ১ মিনিট রান্না করুন।
নামানোর আগে পেঁয়াজ পাতা ছিটিয়ে দিন।
😋 টিপস
ঝাল পছন্দ হলে চিলি সস / শুকনা মরিচ দিতে পারেন।
চিজ দিলে টেস্ট আরও ক্রীমি হবে।
একটু লেবুর রস দিলে স্বাদ ফ্রেশ লাগে।😌

Assalamualaikum everyone! ❤️😊
23/12/2025

Assalamualaikum everyone! ❤️😊

আমি না থাকলেও সকালে রুটি আর ভাজির নাস্তা হবে, টংয়ের দোকানে ভিড় জমবে,সকাল গড়িয়ে দুপুর হবে,টিফিনবক্সের প্রতিটি বাটিতে লা...
18/10/2025

আমি না থাকলেও সকালে রুটি আর ভাজির নাস্তা হবে, টংয়ের দোকানে ভিড় জমবে,সকাল গড়িয়ে দুপুর হবে,টিফিনবক্সের প্রতিটি বাটিতে লাঞ্চ সাজানো হবে,গৌধূলী লগ্নে কপোতকপোতি একে অন্যকে দেখবে, চাঁদনী পসরে মুঠো ফোনে কথা হবে। সমস্ত জরুরত আপনাআপনি মিটে যাবে,শূন্যস্থানে অন্য কেউ বসবে।

দুনিয়ার যা কিছু সুন্দর,আমি না থাকায় কিছুই তার সৌন্দর্য হারাবেনা। হারিয়ে যাবে শুধু সময় আর সেই সাথে আমি…
কখনো কখনো প্রিয়দের কেউ হয়ত মোনাজাতে মনে করবে,দুফোটা জল গড়াবে। নিশ্চিত কিনা কে জানে!🌸

Happy Friday! ❤️
19/09/2025

Happy Friday! ❤️

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Yummy mummy kitchen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Yummy mummy kitchen:

Share