Cuisine Mellow

Cuisine Mellow Assalamu Alaikum. You will get all the easy cooking recipes here.
(1)

তেলাপিয়া মাছের সহজ বারবিকিউ 🐟🔥উপকরণ :▪️তেলাপিয়া মাছ – ২টা মাঝারি▪️আদা বাটা – ১ চা চামচ▪️রসুন বাটা – ১ চা চামচ▪️জিরা গু...
19/05/2026

তেলাপিয়া মাছের সহজ বারবিকিউ 🐟🔥
উপকরণ :

▪️তেলাপিয়া মাছ – ২টা মাঝারি
▪️আদা বাটা – ১ চা চামচ
▪️রসুন বাটা – ১ চা চামচ
▪️জিরা গুঁড়া – ১ চা চামচ
▪️লাল মরিচ গুঁড়া – ১ চা চামচ
▪️হলুদ গুঁড়া – ১/২ চা চামচ
▪️বারবিকিউ মসলা – ১ চা চামচ
▪️লেবুর রস – ২ টেবিল চামচ
▪️তেল – ২–৩ টেবিল চামচ
▪️লবণ – স্বাদমতো
প্রস্তুত প্রণালি :

১. মাছ পরিষ্কার করে দুই পাশে হালকা কেটে নিন যাতে মসলা ভেতরে ঢুকে।
২. একটি বাটিতে সব মসলা, লেবুর রস ও তেল মিশিয়ে পেস্ট বানান।
৩. মাছের গায়ে ও কাটার ভেতরে ভালোভাবে মসলা মাখিয়ে অন্তত ৩০ মিনিট রেখে দিন।
৪. ননস্টিক প্যানে মাঝারি আঁচে উল্টে পাল্টে ভেজে নিন।
৫. এক পাশ হয়ে গেলে উল্টে দিন। মাঝে একটু তেল ব্রাশ করলে সুন্দর রঙ আসবে।
৬. দুই পাশ লালচে পোড়া পোড়া হলে নামিয়ে নিন।

গরম গরম পরিবেশন করুন সালাদ, পেঁয়াজ আর লেবুর সাথে 😋

রিফ্রেশিং তরমুজের জুস রেসিপি 🍹 উপকরণ:  🔹 তরমুজের টুকরো - ২ কাপ  🔹 লেবুর রস - ১ চামচ  🔹চিনি - স্বাদমতো   🔹বরফ কুচি - ইচ্ছ...
17/05/2026

রিফ্রেশিং তরমুজের জুস রেসিপি 🍹

উপকরণ:

🔹 তরমুজের টুকরো - ২ কাপ

🔹 লেবুর রস - ১ চামচ

🔹চিনি - স্বাদমতো

🔹বরফ কুচি - ইচ্ছামতো

বানানোর নিয়ম:

ব্লেন্ডারে তরমুজের টুকরো, লেবুর রস এবং চিনি একসাথে দিয়ে ব্লেন্ড করে নিন। গ্লাসে ঢেলে বরফ কুচি মিশিয়ে নিলেই রেডি ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং জুস! 😋☀️

“চা+ শান্ত সকাল 😊"“একটু রোদ, একটু হাসি—শুভ সকাল ☀️” ゚
19/12/2025

“চা+ শান্ত সকাল 😊"
“একটু রোদ, একটু হাসি—শুভ সকাল ☀️”

✨ “টক-মিষ্টি season unlocked—বছরের প্রথম বড়ই, first happiness!”     ゚
10/12/2025

✨ “টক-মিষ্টি season unlocked—বছরের প্রথম বড়ই, first happiness!”

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cuisine Mellow posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share