Papri's Dream

Papri's Dream Papri's Dream is a homemade food and catering service which is based in Dhaka❤️ https://www.linkedin.com/in/papri-s-dream-079445214

বিজনেস করতেছি ২০১৮ সাল থেকে।সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ইস্যু কি ছিলো জানেন?ডেলিভারি দেওয়া😐বিজনেস শুরুর দিকে ডেলিভারি সার্ভি...
11/07/2026

বিজনেস করতেছি ২০১৮ সাল থেকে।সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ইস্যু কি ছিলো জানেন?

ডেলিভারি দেওয়া😐

বিজনেস শুরুর দিকে ডেলিভারি সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিতাম।মাঝে মাঝে নিজেই দিতাম কখনো ক্লাস মিস দিয়ে যখন রাইডার ম্যানেজ করতে পারতাম না।তারপর হঠাৎ করোনা তে সব বন্ধ হয়ে যাওয়ার ফলে আমি নিজেও কিছুদিন দেওয়ার পর পারসোনাল রাইডার রাখলাম। তারপর শুরু হলো আরেক বিপত্তি!! একেক ডেলিভারি একেক জায়গায় হওয়াতে তার সব ডেলিভারি কমপ্লিট করতে করতে লেট হয়ে যেতো কারন ঢাকার অতিসুন্দর জ্যাম আর মাঝে মধ্যে বৃষ্টি!! 😑

যাইহোক সব মিলায় আবার ডেলিভারি সার্ভিসের মাধ্যমে কাজ শুরু করলাম।একেক জন একেক জায়গায় দিলো,ঝামেলা কম। কিছু রাইডার এত আপন হয়ে গেলো যে ওরা সব সময় দেওয়া শুরু করলো।সময়ের স্রোতে ওরা নিজেদের ক্যারিয়ারে ফোকাস করা শুরু করলো এবং নতুন পুরোনো বিভিন্ন রকম রাইডার দের সাথে কাজ করা শুরু করলাম।এখন বলি, কি কি সমস্যাতে পরতে হয়😆
এই যে মাঝে মাঝে বৃষ্টি হয়,রাস্তায় পানি জমে।তখন কাউকে পাওয়া যায় না🤷‍♀️ রোজার সময় ইফতার এর পর কেউ কাজ করেনা🤷‍♀️ রাতের ডেলিভারিতে কেউ ৭/৮ টার পর আসে না🤷‍♀️ বেশি দূরে হলে কাউকে পাইনা🤷‍♀️ এরকম হাজার হাজার সমস্যার পরেও যদি পাই তোহ দেখা যায় সেই রাইডার নতুন,রাস্তা চিনে না😆
এই যে গতকালের ঘটনা, একটা রাইডার একদম নতুন।আমাকে বলেও নাই সে রাস্তা চিনে না😐 রাত ৮টায় মোহাম্মদপুর থেকে ভাষানটেকের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে বাইকে, রাত ১১টায় পৌছায় গেছে🤷‍♀️ কারন সে রাস্তা চিনে না যেটা আমাকে জানায় নাই, রাতের খাবার ১ ঘন্টার মধ্যে যাওয়ার কথা।তাও মানলাম ২ ঘন্টা কিন্তু ৩ ঘন্টা?? কে মানবে?🙂
দেরি করে ডেলিভারি কিন্তু আমার সার্ভিসের উপর ইম্প্যাক্ট পরলো। এত ঝামেলার পর কি হইছে জানেন?
ক্লাইন্ট আমাকে নিচের ছবিটা পাঠাইছে🙃

এখন বলেন, এত কষ্ট করে টাকা দিয়ে কেউ খাবার কেনার পর সেই ঝোল এরকম পরে যায় তখন কেমন লাগবে? 🙂
আচ্ছা আমরা যে এত কষ্ট করে রান্না করলাম যার জন্য সেই ঝোল তেল যদি পরে যায়,সে যদি খেতেই না পারে আমাদের কেমন লাগবে বলেন?🙃
এটাই হলো বিজনেস এর সবচেয়ে বড় ডিফিকাল্টিজ এবং মাঝে মাঝে ফেইস করতে হয়৷ তারপরও আমরা কাজ করে যাচ্ছি।ক্লাইন্টরা অনেক সময় আমাদের ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখে আবার অর্ডার করে, আমাদের ভালবাসে।এই যে মাঝে মাঝে অফিস থেকে এসেও ডেলিভারি দিয়েছি,আম্মু সারাদিন রান্না করার পর রেস্ট না নিয়ে মাঝে মাঝে আমার সাথে গেছে ডেলিভারি দিতে কারন এই বিজনেসটা আমাদের অস্তিত্ব ❤️

আলহামদুলিল্লাহ!! আজকে ব্রয়লার মুরগী ভুনার অর্ডার ছিলো!  ভাইয়া আমার রেগুলার ক্লাইন্ট। প্রায়ই বিভিন্ন রকম ফুড নেয়, বিশেষ ক...
06/07/2026

আলহামদুলিল্লাহ!! আজকে ব্রয়লার মুরগী ভুনার অর্ডার ছিলো! ভাইয়া আমার রেগুলার ক্লাইন্ট। প্রায়ই বিভিন্ন রকম ফুড নেয়, বিশেষ করে আংকেল আন্টির জন্য ঝাল ছাড়া খাবার নেন। তোহ আজকে এত বেশি ব্যস্ত ছিলাম যে ছবি তোলা হয়নি🤦‍♀️

যদিও এই কাজটা প্রায়ই করি🤷‍♀️
তাই রিভিউ টা শেয়ার করলাম😎

ভাইয়া প্রায়ই খাবার ভালো লাগলে রিভিউ দেন🥰

আচ্ছা ভর্তা খাওয়ার কি কোনো নির্দিষ্ট সময় আছে? কেউ গরমে কোনো কিছু খেতে ভালো লাগে না তাই ভর্তা ভাত পছন্দ করে! কেউ বৃষ্টিতে...
05/07/2026

আচ্ছা ভর্তা খাওয়ার কি কোনো নির্দিষ্ট সময় আছে?
কেউ গরমে কোনো কিছু খেতে ভালো লাগে না তাই ভর্তা ভাত পছন্দ করে!
কেউ বৃষ্টিতে খিচুড়ির সাথে ভর্তা কিংবা খুদের ভাত ভর্তা পছন্দ করে!
কেউ শীতে ঝাল ঝাল ভর্তা খেতে পছন্দ করে!
আপনার কখন ভর্তা খেতে ভালো লাগে???

04/07/2026
আলহামদুলিল্লাহ অনেকদিন পর চিকেন স্যুপ ডেলিভারি দিলাম🌺
03/07/2026

আলহামদুলিল্লাহ
অনেকদিন পর চিকেন স্যুপ ডেলিভারি দিলাম🌺

দেশী খাবার কার কার পছন্দ বলেন তোহ🤔আলহামদুলিল্লাহ দেশী খাবার এর ডেলিভারিতে ছিলো দেশী মুরগী রুই মাছ ভুনাচিংড়ি ভুনানিজেদের ...
22/06/2026

দেশী খাবার কার কার পছন্দ বলেন তোহ🤔
আলহামদুলিল্লাহ দেশী খাবার এর ডেলিভারিতে ছিলো
দেশী মুরগী
রুই মাছ ভুনা
চিংড়ি ভুনা
নিজেদের পছন্দমতো যেকোনো আইটেম অর্ডার করতে ইনবক্সে যোগাযোগ করুন ❤️

এই ছবিটা যখন তোলা হয় তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছিলো,বারান্দায় বৃষ্টির পানি ছিটকে আসছিলো আর বাতাস😍ঠিক যেমন এখন হচ্ছে!🫣
21/06/2026

এই ছবিটা যখন তোলা হয় তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছিলো,বারান্দায় বৃষ্টির পানি ছিটকে আসছিলো আর বাতাস😍
ঠিক যেমন এখন হচ্ছে!🫣

হ্যালো হ্যালো!! আপনি কি Papri's Dream এর রেগুলার ক্লাইন্ট কিংবা অনেক পুরোনো ক্লাইন্ট?  তাহলে আপনাকেই বলছি শুনুন, আপনার প...
20/06/2026

হ্যালো হ্যালো!!
আপনি কি Papri's Dream এর রেগুলার ক্লাইন্ট কিংবা অনেক পুরোনো ক্লাইন্ট? তাহলে আপনাকেই বলছি শুনুন, আপনার পরিচিত ৩ জনকে ইনভাইট করুন আমাদের পেইজে লাইক দেওয়ার জন্য আর কমেন্ট এ ৫ জনকে মেনশন করুন।
ব্যস এখন এসব যে করেছেন এটার স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করুন।আর হ্যা,আমাদের পেইজে লাইক এবং চ্যানেলে মেম্বার হতে ভুলবেন না।
অনেক কাজ করে ফেলেছেন তোহ? 🤔
এখন বলছি, পরবর্তী ২ টা অর্ডারে আপনার জন্য থাকছে ডেলিভারি চার্জ একদম ফ্রি😍
জলদিইইইইইই ইনবক্সে যোগাযোগ করুন ❤️

বাংলা খাবার মানেই শান্তি। কেউ ভর্তাতে সন্তুষ্ট কেউ বা মুরগীতে আবার কেউ মাছে!এরকমই অর্ডার ছিলো খুদের চালের পোলাও পাচ মিশা...
20/06/2026

বাংলা খাবার মানেই শান্তি। কেউ ভর্তাতে সন্তুষ্ট কেউ বা মুরগীতে আবার কেউ মাছে!
এরকমই অর্ডার ছিলো
খুদের চালের পোলাও
পাচ মিশালি মাছ চচ্চড়ি
সরষে ভর্তা
কালোজিরে ভর্তা
মিক্সড সবজি
ঝাল ছাড়া ব্রয়লার মুরগী
নিজেদের পছন্দমতো যেকোনো আইটেম অর্ডার করতে ইনবক্সে যোগাযোগ করুন❤️

Address

Mohammadpur
Dhaka

Opening Hours

Monday 09:00 - 23:00
Tuesday 09:00 - 23:00
Wednesday 09:00 - 23:00
Thursday 09:00 - 23:00
Friday 09:00 - 23:00
Saturday 09:00 - 23:00
Sunday 09:00 - 23:00

Telephone

+8801767575679

Website

Alerts

Be the first to know and let us send you an email when Papri's Dream posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Papri's Dream:

Shortcuts

Share